Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৮ সেপ্টেম্বর ২০২৬
Ukraine crisis

ইউক্রেন দখলে মরিয়া রাশিয়া, কিয়েভ-সহ নানা শহরে আছড়ে পড়ল ১২০টিরও বেশি ক্ষেপণাস্ত্র

অভিযোগ, সাধারণ মানুষকে লক্ষ্য করেই চালানো হচ্ছে হামলা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৯, ২০২২, ১৯:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৯, ২০২২, ১৯:০০

options
link
ইউক্রেন দখলে মরিয়া রাশিয়া, কিয়েভ-সহ নানা শহরে আছড়ে পড়ল ১২০টিরও বেশি ক্ষেপণাস্ত্র zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউক্রেনে (Ukraine) একের পর এক ধাক্কা খেয়েছে রাশিয়ার (Russia) সেনাবাহিনী। খেরসন, স্নেক আইল্যান্ড, খারকভ হাতছাড়া হয়েছে রুশ ফৌজের। ডোনেৎস্ক ও লুহান্সকেও বেশ কিছু জমি খুইয়েছে তারা। এই পরিস্থিতিতে ফের আক্রমণের ঝাঁজ বাড়াল মস্কো। ইউক্রেনের অভিযোগ, বৃহস্পতিবার সকালে ইউক্রেনের ১২০টিও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রুশ সেনা। রাজধানী কিয়েভ-সহ বেশ কিছু শহরে এর ফলে আতঙ্কের আবহ তৈরি হয়েছে। অসহায় মানুষকে রাস্তায় ছুটতে দেখা গিয়েছে। তবে রাশিয়ার তরফে দাবি করা হয়েছে, সাধারণ মানুষকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়নি।

ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের উপদেষ্টা ওলেক্সি আরেস্টোভিচ জানিয়েছেন, কিয়েভ ছাড়াও ওডেসা, লিভিভ, ঝাইতোমির শহরেও হামলা হয়েছে। কিয়েভে তিনজনের গুরুতর আহত হওয়ার কথা জানা গিয়েছে। তাঁদের মধ্যে ১৪ বছরের এক কিশোরীও রয়েছে। এদিকে বুধবারও রাশিয়া ৩৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি ইউক্রেনের। জানা গিয়েছে, সাগরপথ ও মহাকাশে হামলা চালানোর পাশাপাশি ড্রোন হামলাও চালাচ্ছে রাশিয়া।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: প্রেমের জালে ফাঁসিয়ে ভিনরাজ্যে বিক্রি! উত্তরপ্রদেশ থেকে নাবালিকাকে উদ্ধার করল পুলিশ]

ইতিমধ্যেই জানা গিয়েছে, ইউক্রেনের উদ্দেশে শয়ে শয়ে ট্যাঙ্ক ও নতুন বাহিনী পাঠাচ্ছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই মুহূর্তে ইউক্রেনের শীতের বিরুদ্ধে বেকায়দায় রাশিয়া। বলে রাখা ভাল, গত মাসে ইউক্রেনীয় ফৌজের প্রবল পালটা মারে খেরসন থেকে সরে যায় রাশিয়ার সেনা।

তবে শীতের মরশুমে মওকা বুঝে ফের কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ খেরসন দখল করতে তৎপর হয়েছে তারা। ঘর গরম রাখতে ও জলের পাইপগুলিকে সচল রাখতে বিদ্যুতের প্রয়োজন। ঠিক এই জায়গাতেই আঘাত করছে রাশিয়া। এভাবে জনতার মনোবল ভাঙতে চাইছে পুতিন বাহিনী। শুধু তাই নয়, ঠান্ডায় ইউক্রেনীয় বাহিনীকে ঘিরে ফেলার একটি পরিকল্পনাও করছে রুশ সেনা। সব মিলিয়ে যেনতেন প্রকারেণ ইউক্রেন দখল করতে মরিয়া পুতিন।

[আরও পড়ুন: খাবার জলের ট্যাঙ্কে মানুষের মল, অসুস্থ অনেকে, দলিত নির্যাতনের ঘৃণ্য রূপ তামিলনাড়ুতে]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.