সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্যামসাংয়ের শনির দশা যেন কাটছেই না! ফোনের পর এবার বিস্ফোরণের আশঙ্কা তৈরি হয়েছে তাদের ওয়াশিং মেশিনেও৷ যে কোনও সময় ফেটে যেতে পারে এই আশঙ্কায় প্রায় ৩০ লক্ষ টপ-লোড ওয়াশিং মেশিন মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার থেকে তুলে নিল স্যামসাং ইলেকট্রনিক্স৷
সংবাদসংস্থা রয়টার্স সূত্রের খবর, ওই ত্রুটিযুক্ত ওয়াশিং মেশিন ব্যবহারের সময় বিস্ফোরণ ঘটলে, যিনি ব্যবহার করছেন তাঁর প্রাণহানির আশঙ্কা তৈরি হতে পারে বলে জানিয়েছে ইউএস কনজিউমার প্রোডাক্ট সেফটি কমিশন৷ ইতিমধ্যেই মার্কিন মুলুকে স্যামসাংয়ের ত্রুটিযুক্ত ওয়াশিং মেশিন বিস্ফোরণে অন্তত ন’জন আহত হয়েছেন বলে খবর৷ ত্রুটিযুক্ত মেশিনগুলি ২০১১ সালের মার্চ মাস থেকে চলতি বছরের নভেম্বরের মধ্যে বাজারে এনেছিল স্যামসাং ইলেকট্রনিক্স৷ মার্কিন মুলুকে ত্রুটিযুক্ত স্যামসাং ওয়াশিং মেশিন ব্যবহার করে ইতিমধ্যেই কেউ হাত খুইয়েছেন, কারও চোয়াল ভেঙেছে বলে অভিযোগ জমা পড়েছে৷
বিশ্বের এক নম্বর স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থার হ্যান্ডসেট নোট সেভেন-এর বিরুদ্ধেও এর আগে একই অভিযোগ উঠেছিল৷ শেষ পর্যন্ত দক্ষিণ কোরীয় সংস্থাটিকে বাজার থেকে প্রায় ২৫ লক্ষ স্মার্টফোন তুলে নিতে হয়৷ অভিযোগ, ওই স্মার্টফোনগুলির ব্যাটারি গরম হয়ে ফেটে যাচ্ছিল৷ ফোনের পর এবার ওয়াশিং মেশিনের বিরুদ্ধে একই অভিযোগ উঠেছে৷ অভিযোগ পেয়ে একটি প্রেস বিবৃতি জারি করেছে স্যামসাং৷ যেখানে বলা হয়েছে, ত্রুটিযুক্ত ওয়াশিং মেশিনগুলি ছাড়াও ওই সিরিজের বাকি ওয়াশিং মেশিনের বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে সংস্থা তা বিনামূল্যে মেরামতি করে দেবে৷
সর্বশেষ খবর
-
ওটিটিতে বিনোদনের ডবল ডোজ! প্রথম সপ্তাহে কোন কোন সিনেমা সিরিজে মন-মজছে দর্শকের? রইল তালিকা
-
আকাশছোঁয়া দাম, তবু বিনামূল্যে টিকিট কাটলেন ফুটবলপ্রেমীরা! ফিফার ভূমিকায় তুঙ্গে বিতর্ক
-
প্রাক্তন তৃণমূল বিধায়কের কার্যালয়ে বিছানা-বালিশ, ড্রয়ারে ভর্তি কন্ডোম! শোরগোল পাণ্ডবেশ্বরে
-
বিশ্বকাপে ডাক পেয়েও খেলতে নারাজ ফরাসি তারকা! কারণ জানলে স্যালুট করবেন
-
সন্দীপনের বাড়িতে জনরোষে প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে নিশানা ঋতব্রতের, মৃদুস্বরে তোপ বিজেপিকে