সংবাদ প্রতিদিন ডিজিটাল: মন্দিরগুলিতে পশুবলি বন্ধ করার সরকারি নির্দেশ জারি করল প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা৷ বুধবার এই নির্দেশিকা জারি করেন শ্রীলঙ্কার হিন্দু রিলিজিয়াস অ্যাফেয়ার্স মিনিস্টার৷ দীর্ঘদিন ধরেই পশুবলির বিরুদ্ধে সেদেশে প্রতিবাদ চালিয়ে আসছেন সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ ও আধুনিক মনস্ক হিন্দুরা৷ বুধবার শেষ পর্যন্ত তাঁদের দীর্ঘদিনের বিরোধ সাফল্য পেল৷
[নির্বাচনে কলকাঠি নাড়তে পারে বিদেশি শত্রুরা, আশঙ্কায় কঠোর ব্যবস্থা ট্রাম্পের]
ভারতের মতো শ্রীলঙ্কার বিভিন্ন হিন্দু মন্দিরে দীর্ঘদিন ধরে পশুবলির প্রথা চালু রয়েছে৷ তবে বৌদ্ধ মতে এই প্রথা ধর্ম বিরুদ্ধ৷ কোনও পশুর প্রাণের বিনিময়ে ঈশ্বর সাধনা সম্ভবপর নয় বলেই তাঁদের মত৷ ফলে বরাবরই হিন্দু মন্দিরগুলিতে এই পশুবলির বিরোধিতা করত শ্রীলঙ্কার সংখ্যালঘু হিন্দুরা৷ পাশাপাশি, ভারতের মতো শ্রীলঙ্কাতেও বহু হিন্দু বসবাস করেন৷ একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আধুনিক হিন্দুরাও মনে করেন পশুবলি মহাপাপ৷ ফলে বৌদ্ধদের মতো তাঁরাও এই প্রথার বিরোধী৷
[হাফিজ ইস্যুতে চুপ, পেশোয়ার হামলার ১৩ জঙ্গিকে ফাঁসির সাজা পাকিস্তানের]
জানা গিয়েছে, শ্রীলঙ্কার জনসংখ্যার প্রায় ১২ শতাংশ হিন্দু৷ এখনও অনেক হিন্দু মন্দিরে নির্বিচারে মুরগি, গরু বা পাঁঠার মতো নিরীহ প্রাণীদেরকে বলির হাঁড়িকাঠে চড়ান হয়৷ বাদ যায় না বিভিন্ন পাখিও৷ দীর্ঘদিন ধরে যার বিরোধিতা করে আসছেন পশুপ্রেমীরা৷ তাঁদের মতে, এরফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়৷ পাশাপাশি, পশু আইন লঙ্ঘন হচ্ছে৷ সূত্রের খবর, এই পথরোধে ইতিমধ্যে আইন তৈরির প্রস্তুতিও শুরু করে দিয়েছে শ্রীলঙ্কার আইন বিভাগ৷
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন