সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক জলসীমা পার করার অভিযোগে শ্রীলঙ্কার নৌবাহিনীর হাতে গ্রেপ্তার হলেন ভারতের ৮ মৎস্যজীবী। মঙ্গলবার খুব ভোরে ধনুশকোডি এবং থালাইমান্নারের কাছে মাছ ধরছিলেন তাঁরা। সে সময় শ্রীলঙ্কার নৌবাহিনী তাঁদের ঘিরে ফেলে। আট জনকে আটক করে এবং নৌকাও আটক করা হয়।
এর আগেও ৯ মৎস্যজীবীকে নিদুনথিবু থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। ধৃত মৎস্যজীবীদের কাঙ্গেসান্থুরাই নৌঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে বলে তামিলনাড়ু পুলিশ সূত্রে খবর। তাঁদের মুক্তির জন্য কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। ইতিমধ্যে আটক হওয়া মৎস্যজীবীদের ছাড়ানোর জন্য প্রশাসনের দারস্থ হয়েছে তাঁদের পরিবার। প্রশাসনের তরফে শ্রীলঙ্কা সরকারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। তবে এখনও পর্যন্ত কোনও সদুত্তর মেলেনি।
[আরও পড়ুন: অরুণাচলে খাদে পড়ল সেনার ট্রাক! দুর্ঘটনায় নিহত ৩ জওয়ান, গুরুতর আহত ৪]
সংবাদ সংস্থার খবর, রামেশ্বরম থেকে মৎস্যজীবীদের ৪৩০ জনের একটি দল বেশ কয়েকটি ট্রলার নিয়ে বেরিয়েছিল। মঙ্গলবার তারা নিদুনথিবুর কাছে মাছ ধরছিল। সেই সময় শ্রীলঙ্কার নৌবাহিনী মৎস্যজীবীদের ট্রলার ঘিরে ধরে। বাকিরা পালিয়ে গেলেও দু’টি ট্রলারকে আটক করে শ্রীলঙ্কার নৌবাহিনী।
[আরও পড়ুন: ‘জামিনই দস্তুর, জেল হওয়া ব্যতিক্রম’, আর্থিক প্রতারণা মামলায় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের]
সর্বশেষ খবর
-
কম ফ্যাটের দই মানেই ভেজাল নয়, ২৬ বছর পর হাই কোর্টে বেকসুর খালাস কৃষ্ণনগরের মিষ্টি ব্যবসায়ী
-
টাকা দিয়ে দেবীদর্শন! বদলের বঙ্গে বন্ধ হচ্ছে পুজোর ‘বিতর্কিত’ প্রিভিউ শো?
-
মন্দির ধসে পড়লেও নড়ানো যাচ্ছে না বজরংবলীকে! উজ্জয়িনীতে ‘অলৌকিক’ কাণ্ড, ভাইরাল ভিডিও
-
বনগাঁ আদালতে আইনজীবী সেজে প্রতারণা! ৩ জনকে আটক করল পুলিশ
-
৫ মাসে ২৩ ফাঁসির নির্দেশ, খুনের হুমকির মুখে সেই বিচারক বললেন, ‘ভয় পাওয়ার চেয়ে মরে যাওয়া ভালো’