সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসুস্থতার কারণে রোমের হাসপাতালে ভর্তি হলেন কিংবদন্তি বিজ্ঞানী স্টিফেন হকিন্স৷
গত সোমবার এক সম্মেলনে যোগ দিতে রোমে গিয়েছিলেন ৭৪ বছরের ব্রিটিশ পদার্থবিদ৷ দেখা করেন পোপ ফ্রান্সিসের সঙ্গেও৷ বৃহস্পতিবার রাতে চেক আপের জন্য তাঁকে রোমের গেমেলি হাসপাতালে ভর্তি করা হয়৷ হাসপাতাল সূত্রে খবর, মোটর নিউরন রোগে আক্রান্ত হকিন্সের অবস্থা এখন স্থিতিশীল৷ তাঁকে নিয়ে দুশ্চিন্তার কোনও কারণ নেই৷ শনিবারই তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে বলে জানানো হয়েছে৷ অসুস্থ হকিন্সকে একদিন অতিরিক্ত পর্যবেক্ষণের জন্য হাসপাতালে রাখার সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ৷
দু’জন নার্সকে সঙ্গে নিয়েই সব জায়গায় যাতায়াত করেন হকিন্স৷ কথা বলার জন্য ব্যবহার করতে হয় কম্পিউটার৷ অনুগামীদের সঙ্গে নিয়ে তিনি দ্রুত দেশে ফিরবেন বলেই খবর৷
সর্বশেষ খবর
-
‘আপনার ছেলে বেঁচে আছে’, শেষকৃত্যের ১৫ দিন পর পরিবারের কাছে ফোন! তারপর…
-
দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বিল্ডিং! ধ্বংসস্তূপে চাপা পড়ার আশঙ্কা বহু পড়ুয়ার
-
‘ভগবান সব দেখছেন, আপনাদের পাশে চাই’, পরকীয়া বিতর্কের মাঝে আকুতি গোবিন্দার
-
স্বামী, শ্বশুর-সহ প্রাক্তন প্রেমিকের সঙ্গে উদ্দাম যৌনতা, ‘মির্জাপুর’এ শুটিংয়ের অভিজ্ঞতা ভাগ রসিকার
-
বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে বিপদ! মহিলাকে ‘ধর্ষণ’, ধৃত ২