Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২ জুলাই ২০২৬

ইসলাম বিরুদ্ধ, তাই এই অঞ্চলে নিষিদ্ধ স্টাইলিশ দাড়ি

জানেন, কোথায় এমন সর্বনেশে আইন-কানুন?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৪, ২০১৭, ১১:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৪, ২০১৭, ১১:২৯

options
link
ইসলাম বিরুদ্ধ, তাই এই অঞ্চলে নিষিদ্ধ স্টাইলিশ দাড়ি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অদ্ভুত বললেও কম বলা হবে। বালোচিস্তানের খারান প্রদেশে এক আজব ফরমানের গেরোয় পড়েছেন মুসলিমরা। ইসলাম বিরুদ্ধ, তাই রাখা যাবে না কেত মারা দাড়ি। প্রশাসন জনতার, বিশেষ করে নবীন প্রজন্মের মুসলিমদের স্টাইলিশ দাড়ি রাখার জন্য তীব্র আপত্তি জানিয়েছে। তাই নয়া ফরমান, ইসলাম বিরুদ্ধ এই কাজ বন্ধ করতে হবে। রাখা যাবে স্টাইলিশ দাড়ি। একেবারে ইসলাম ধর্মে উদ্ধৃত দাড়িই রাখতে হবে। শুধু তাই নয়, স্থানীয় সব নাপিতদেরও ফ্যাশনদুরস্ত দাড়ি কাটার জন্য নিষেধ করা হয়েছে। খারান জেলার সহকারী কমিশনার মহম্মদ বকশ সাজদি গত সোমবার নাকি এমন নির্দেশ দিয়েছেন বলে তাঁকে উদ্ধৃত করে ছেপেছে এক্সপ্রেস ট্রিবিউন।

[লন্ডনে সন্ত্রাসী হামলায় মৃত বেড়ে ৭, পুলিশের গুলিতে নিকেশ ৩ জঙ্গি]

যদি আদেশের অন্যথা হয তাহলে নাপিতদের কড়া শাস্তি এবং জরিমানার মুখে পড়তে হতে পারে বলে নির্দেশে বলা হয়েছে। জেলার পুলিশ থেকে শুরু করে প্রশাসনিক সব আধিকারিকদেরই এই নির্দেশের কপি পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে নির্দেশক সাজদির মতে, এক স্থানীয় মৌলানা নাকি এই ধরনের দাড়ি রাখার বিরুদ্ধে ঘোর আপত্তি তুলে প্রশাসনকে নালিশ জানিয়েছেন। তাঁর অভিযোগের ভিত্তিতেই এমন রাজ আদেশ। কিন্তু এমন নির্দেশ পাক সরকারই পড়ে বাতিল করে দেয়, কারণ এমন নির্দেশ জারি করার কোনও আইন নেই। যেহেতু জেলাশাসকের কোনও কিছুকে নিষিদ্ধ করার ক্ষমতা আছে তাই মৌখিকভাবে তিনি সব নাপিতদের এমন দাড়ি কাটা থেকে বিরত থাকতে বলেছেন। প্রসঙ্গত, শুক্রবারই সাজদিকে খারান থেকে ওয়াশুক জেলায় বদলি করে দেওয়া হয়। সম্প্রতি, বালোচিস্তানেরই আরেকটি জেলা ওরমারায় এমন স্টাইলিশ দাড়িতে নিষেধাজ্ঞা আরোপ হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[মার্কিন ভিসা পেতে গেলে এবার দিতে হবে সোশ্যাল মিডিয়া সংক্রান্ত তথ্যও!]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.