সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বামী ধর্ষণের চেষ্টা করেছেন। ধর্ষক স্বামীর হাত থেকে নিজেকে রক্ষা করতে তাকে ছুরি মেরে হত্যা করেন স্ত্রী। আর সেই অপরাধেই তাঁকে মৃত্যুদণ্ডের শাস্তি দিল আদালত।
সুদানিজ নউরা হুসেনের বয়স মাত্র ১৯। কিন্তু এই বয়সেই জীবনের অনেকখানি কঠোর বাস্তবের সাক্ষী হয়েছেন তিনি। ১৫ বছর বয়সে জোর করে বাড়ির লোক তার বিয়ের দিয়ে দেয়। সেই সময় বাড়ি থেকে পালিয়ে গিয়ে এক আত্মীয়ার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন নউরা। তিন বছর সেখানেই ছিলেন। কিন্তু এক সময় বাবা তাঁকে খুঁজে বের করে ফিরিয়ে এনে স্বামীর হাতে তুলে দেন। স্ত্রী নউরাকে নিয়ে সংসার পাতার চেষ্টা করে স্বামী। কিন্তু হাজার চেষ্টা সত্ত্বেও দাম্পত্য জীবন যাপনে নউরাকে রাজি করানো যায়নি। অবশেষে ধৈর্য হারায় স্বামী। স্ত্রীর উপর মেজাজ হারিয়ে একদিন তাঁকে ধর্ষণ করে। আর সে কাজে সাহায্য করে নউরার শ্বশুরবাড়ির লোকজনই। নউরার আইনজীবী ডক্টর আদিল মহম্মদ আল-ইমরান জানান, নউরার স্বামীর নিজের ভাই ও দুই তুতো ভাই নউরাকে স্বাভাবিকভাবে স্বামীর সঙ্গে সংসার করার পরামর্শ দিয়েছিল। কিন্তু তিনি তাতে গররাজি হওয়ায় তাঁকে চড় মেরে জোর করে টেনে ঘরে নিয়ে যাওয়া হয়। এরপর একজন নউরার বুক ও মাথা চেপে ধরে। অন্যজন শক্ত হাতে ধরে নউরার পা দুটি। আর এমন অবস্থাতেই তাঁকে ধর্ষণ করে স্বামী। কিন্তু এতেই ক্ষান্ত হয়নি স্বামী। পরের দিন ফের সুদানিজ তরুণীর উপর আক্রমণ করে সে। এবার আত্মরক্ষার জন্য রান্নাঘর থেকে হাতে ছুরি তুলে নেন নউরা। স্বামী এগিয়ে আসতেই তার উপর ছুরির আঘাত করেন। আর তাতেই মৃত্যু হয় ওই ব্যক্তির।
[প্যারিসে ফের জঙ্গিহানায় মৃত এক, হামলার দায় স্বীকার আইএসের]
ঘটনার আকস্মিকতায় দিশেহারা হয়ে পড়েন নউরা। গোটা ঘটনার কথা বাবা-মাকে জানিয়ে তাঁদের পাশে থাকার অনুরোধ করেন। কিন্তু লাভ হয়নি। পুলিশের দ্বারস্থ হয় তাঁর পরিবার। সুদানের আইন অনুযায়ী, ১০ বছর বয়স হলেই মহিলারা বিবাহযোগ্যা হয়ে ওঠে। পাশাপাশি বিয়ের পর স্বামী ধর্ষণ করলেও সেখানে তা আইনসিদ্ধ। আর সেই কারণেই স্বামীকে খুনের অপরাধে বৃহস্পতিবার তাঁকে মৃত্যুদণ্ডের শাস্তি দেয় আদালত। নউরার শ্বশুরবাড়ির লোকজনকে প্রস্তাব দেওয়া হয়েছিল, ক্ষতিপূরণ নিয়ে তাঁর সাজা লঘু করার। কিন্তু নউরার চূড়ান্ত শাস্তিরই দাবি জানান তাঁরা। রায় ঘোষণার ১৫ দিনের মধ্যে এই বিরুদ্ধে আদালতে আবেদন জানাতে পারেন নউরা। তবে এই ঘটনায় নির্যাতিতার পাশে দাঁড়িয়েছেন অনেকেই। সুবিচার চেয়ে প্রতিবাদে পথে নেমেছেন স্বেচ্ছেসেবীরা। আত্মরক্ষার খাতিয়ে করা অপরাধের জন্য এমন শাস্তির বিরুদ্ধে সুদানে চলছে বিক্ষোভ।
[প্রতারণার শিকার শ্রীলেখা মিত্র, সই জাল করে নেওয়া হল লক্ষাধিক টাকার ঋণ]
সর্বশেষ খবর
-
পাঞ্জাবে ৪ বছরে শিশুকে ছিঁড়ে খেল পথকুকুর! আর্তনাদ শুনে ছুটে এসেও বাঁচাতে পারল না মা-বাবা
-
প্রেমিকার বাড়িতে ডেকে ৩ মাসের স্ত্রীকে খুন! নেপাল পালিয়েও হল না রক্ষা, পুলিশের জালে অভিযুক্তরা
-
শ্যামাপ্রসাদের জন্মদিনে পতাকা উত্তোলনের সময় মর্মান্তিক ঘটনা, মৃত্যু বিজেপি কর্মীর!
-
বারুইপুর কাণ্ডে জিরো টলারেন্স, এবার যুক্ত হল গণধর্ষণের ধারাও, পুলিশ হেফাজতে দুই
-
এবার ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপ, চূড়ান্ত দিনক্ষণও! বাংলাদেশে যাবেন রোহিত-কোহলিরা?