সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোয়েট্টায় পুলিশ ট্রেনিং সেন্টারে ভয়াবহ হামলার পর ফের জঙ্গি হানার শিকার পাকিস্তান৷ এবার সে দেশের পাঞ্জাব প্রদেশে এক স্কুলে ঢুকে গুলি চালাল জঙ্গিরা৷
পাক সংবাদমাধ্যমে প্রচারিত খবর অনুযায়ী, হারুণাবাদ অঞ্চলের বহালনগরের এক স্কুলে ঢুকে পড়ে দুই সশস্ত্র জঙ্গি৷ ঢোকা মাত্র এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে তারা৷ হতাহতের কোনও খবর এখনও পর্যন্ত নিশ্চিত করা সম্ভব হয়নি৷ জঙ্গি হানার খবর পাওয়া মাত্র বিশাল পুলিশবাহিনী ঘিরে ফেলেছে স্কুলটিকে৷ স্কুলটিকে জঙ্গি মুক্ত করতে চেষ্টা চালানো হচ্ছে৷ পড়ুয়াদের স্কুল থেকে বের করে আনা সম্ভব হয়েছে বলেও জানা যাচ্ছে৷ তবে জঙ্গিরা কোনও পড়ুয়াকে আটক করে রেখেছে কি না , তা নিয়ে খানিকটা ধন্দে পাক পুলিশ৷
কিছুদিন আগেই কোয়েট্টায় পুলিশ ট্রেনিং সেন্টারে একই কায়দায় হামলা চালিয়েছিল জঙ্গিরা৷ ঘটনায় মৃত্যু হয়েছিল প্রায় ৬১ জনের৷ এদিনের জঙ্গি হামলাতেও সেই আতঙ্ক ফিরে এসেছে৷
সর্বশেষ খবর
-
রাস্তা বন্ধ করে হাই কোর্টের নির্দেশ অমান্য! হেস্টিংস থানায় মমতার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা
-
ব্রাজিল ম্যাচের খরচ কোত্থেকে উঠবে, কারা পেয়েছে বিশ্বকাপের টিকিট? ফেডারেশনকে চিঠি বাইচুংয়ের
-
‘এই দৃশ্য চোখে দেখা যায় না’, বিপর্যস্ত নেপালের জন্য মন কাঁদছে অমিতাভের
-
ব্রিটেন থেকে নেপাল বেড়াতে গিয়ে নিখোঁজ বাঙালি দম্পতি, সোশাল মিডিয়ায় খুঁজছেন আত্মীয়রা
-
মাখন-মিছরি না দিলে রুষ্ট হয় ছোট্ট গোপাল? জেনে নিন প্রসাদ নিবেদনের পদ্ধতি