সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এফএটিএফ (FATF) -এর কালো তালিকাভুক্ত হওয়ার ভয়ে দেশের বিভিন্ন জঙ্গি নেতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে ইমরানের সরকার। এতদিন যাদের জামাই আদরে রাখা হত তারাই এখন চক্ষুশূল হয়েছে ইসলামাবাদে। শুক্রবার তারই প্রমাণ পাওয়া গেল। জামাত-উদ-দাওয়ার ৩ জঙ্গি নেতাকে সন্ত্রাসবাদে অর্থ যোগানের দায়ে দোষী সাব্যস্ত করল পাকিস্তানের আদালত।
পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, জামাত-উদ-দাওয়া ((JuD)’র তিন নেতা প্রফেসর মালিক জাফর ইকবাল, হাফিজ আবদুল সালেম এবং হাফিজ আবদুল রেহমান মাক্কির নামে সন্ত্রাসবাদে অর্থ জোগান (Terror Funding) -এর একটি অভিযোগ দায়ের হয়েছিল। ২০১৯ সালে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল পাকিস্তানের কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট। শুক্রবার সেই মামলার শুনানি শেষে লাহোরের সন্ত্রাসবাদ বিরোধী আদালতের তিন নম্বর বেঞ্চের বিচারক ইজাজ আহমেদ ভুট্টার অভিযুক্ত জঙ্গি নেতাদের দোষী সাব্যস্ত করেন।
[আরও পড়ুন: নাৎসি জার্মানির গোপন তথ্য ফাঁস, ভারতীয় বংশোদ্ভূত চর নুরকে সম্মান জানাল লন্ডন ]
তারপর জাফর ইকবাল ও আবদুল সালেমকে সাড়ে ১৬ বছরের ও মাক্কিকে দেড় বছরের কারাদণ্ডের নির্দেশ দেন তিনি। এর পাশাপাশি ইকবাল ও সালেমকে ১ লক্ষ ৭০ হাজার করে ও মাক্কিকে ২০ হাজার টাকা জরিমানা দিতে বলেন।
[আরও পড়ুন: সাম্প্রদায়িক অশান্তির জেরে উত্তপ্ত সুইডেন, পুলিশের গাড়িতে আগুন বিক্ষুব্ধ জনতার]
সর্বশেষ খবর
-
সোমালিয়ার সমুদ্রে জলদস্যুদের তাণ্ডবে নিহত কলকাতার নাবিক, শোকে পাথর পরিবার
-
ফ্লাই দুবাইয়ের হামলাকারী সহ-পাইলটের ইরান যোগ! সাংঘাতিক ইঙ্গিত ট্রাম্পের
-
আগেও বহুবার সাউথ পয়েন্টের আহত সহপাঠীকে ‘টার্গেট’, কেন বারবার হামলা? তদন্তে পুলিশ
-
ফ্লাই দুবাই মনে করাচ্ছে কান্দাহার বিমান অপহরণ, মিউনিখ গণহত্যার মতো ঘটনাকে
-
পুজোয় পুরী যাওয়ার পথে একরাত কাটুক জঙ্গলে, সাফারিতে দেখা পেতে পারেন হাতিরও