সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনের বছর মার্কিন মুলুকের নির্বাচনে জিতে প্রেসিডেন্ট হওয়ার স্বপ্নে বিভোর ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এবার জনতার মাঝে দাঁড়িয়ে অকাতরে পিজ্জা বিলোলেন। শ খানেকের বেশি মানুষ এই ‘উপহার’ পেলেন। একেই বলে ভোট বড় বালাই।
আইওয়ার বেটেনডর্ফের এক বারে বুধবার উপস্থিত ছিলেন ট্রাম্প। আর সেখানেই তাঁকে দেখা গেল এই ‘কীর্তি’ করতে। সেখানে ক্যাথিস ট্রিহাউস পাব অ্যান্ড ইটারিতে প্রচুর সইও দিলেন ট্রাম্প। ডলার বিল, টুপি এমনকী মহিলা সমর্থকের টি শার্টেও স্বাক্ষর করতে দেখা যায় তাঁকে।
এরপর তাঁকে দেখা যায় পিজ্জা বিলি করতে। রীতিমতো প্রশ্ন করছিলেন রিপাবলিকান নেতা, ”আর কার চাই?” জনতার মধ্যে রীতিমতো সাড়া পড়ে যায় একথা শুনে। উপস্থিত জনতা তাঁর নামে জয়ধ্বনি দিতে থাকে। আইওয়ায় এই নিয়ে এবছর ৭ বার এলেন ট্রাম্প। তবে যেখানে অনেক প্রার্থী এসেছেন, তেমন কোনও অনুষ্ঠানে থাকেননি তিনি। তাঁর লক্ষ্যই ছিল, একা একা জনতার ভিড়ে দাঁড়িয়ে ভোটপ্রচার করতে।
[আরও পড়ুন: কানাডায় খলিস্তানি ডেরা! ৪৩ জনের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকা প্রকাশ NIA-র]
আগামী বছর ভোট। তার আগেই যেন বেজে গিয়েছে মার্কিন নির্বাচনের ডঙ্কা। মসনদে ফিরে আসার হুঙ্কার দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গত মাসে হওয়া এক পোলে দেখা গিয়েছে রিপাবলিকান প্রার্থীদের মধ্যে শীর্ষে রয়েছেন তিনিই। তাঁর প্রাপ্ত ভোট ৫৬ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা রামস্বামীর ভোট মাত্র ১০ শতাংশ।
[আরও পড়ুন: ঠিক যেন থ্রিলার! NIA’র ওয়ান্টেড লিস্ট প্রকাশ হতেই কানাডায় ‘খুন’ খলিস্তানি]
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’