রুশ-ইউক্রেন যুদ্ধে (Russia-Ukraine War) এবার নয়া মোড়। ৪ বছর ধরে চলা এই যুদ্ধে এবার ‘এন্ট্রি’ ব্রিটেনের! সম্প্রতি ব্রিটেনের দেওয়া ড্রোনে রাশিয়ায় তাণ্ডব চালাল ইউক্রেন। এই ঘটনায় ফুঁসছে রাশিয়া। ভয়ংকর পরিণতির জন্য ব্রিটেনকে প্রস্তুত থাকার হুঁশিয়ারি দিয়েছে মস্কো। সবমিলিয়ে ড্রোন হামলাকে কেন্দ্র করে পরিস্থিতি আরও গুরুতর আকার নিতে চলেছে বসে আশঙ্কা করা হচ্ছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানডে টাইমসের এক প্রতিবেদনের এক রিপোর্টের মাধ্যমে গোটা বিষয়টি সামনে এসেছে। যেখানে দাবি করা হয়েছে, রাশিয়ার মাটিতে হামলা চালাতে ব্রিটেনের তৈরি ড্রোন ব্যবহার করেছে ইউক্রেন। প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রথমবার রাশিয়ার উপর হামলা চালাতে ব্রিটিশ প্রযুক্তি ব্যবহার করছে ইউক্রেন। বিষয়টি সামনে আসতেই তেলে-বেগুনে জ্বলে উঠেছে রাশিয়া। ব্রিটেনে অবস্থিত রুশ দূতাবাসের তরফে গোটা ঘটনায় কড়া প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। দূতাবাস জানিয়েছে, ‘লন্ডন ইচ্ছাকৃতভাবে ইউক্রেন যুদ্ধে উসকানি দিচ্ছে। ইউক্রেনের মাধ্যমে রাশিয়ার ক্ষতি করার চেষ্টা করছে। এর ভয়ংকর পরিণতি হবে। ব্রিটেনকে এর মূল্য চোকাতে হবে।’
আরও পড়ুন:
ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রকের একমুখপাত্র জানিয়েছেন, ‘এই যুদ্ধে ব্রিটেন দৃঢ়ভাবে ইউক্রেনের পাশে রয়েছে। এবং রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় অস্ত্র সরবরাহ করা হবে। ইউক্রেনকে ১০০ শতাংশ সমর্থন করবে ব্রিটেন।’
তবে রাশিয়ার হুঁশিয়ারিতে দমবার পাত্র নয় ব্রিটেন। পালটা ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রকের একমুখপাত্র জানিয়েছেন, ‘এই যুদ্ধে ব্রিটেন দৃঢ়ভাবে ইউক্রেনের পাশে রয়েছে। এবং রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় অস্ত্র সরবরাহ করা হবে। ইউক্রেনকে ১০০ শতাংশ সমর্থন করবে ব্রিটেন।’ একইসঙ্গে বলা হয়েছে, ‘ব্রিটেনের নীতি নিয়ে রাশিয়ার কোনও সংশয় থাকা উচিত নয়। ইউক্রেন ও তার বন্ধু রাষ্ট্রগুলির উপর রাশিয়া যে আগ্রাসন চালাচ্ছে ব্রিটেন তার বিরোধিতায় সোচ্চার ছিল এবং ভবিষ্যতেও থাকবে।’
উল্লেখ্য, যুদ্ধের শুরু থেকেই ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে ব্রিটেন। ইউক্রেনকে ২৫ বিলিয়ন পাউন্ড (প্রায় ৩.২৪ লক্ষ কোটি টাকা) সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে লন্ডন, যার মধ্যে ১৬ বিলিয়ন পাউন্ড শুধুমাত্র সামরিক সহায়তা। এর মধ্যে রয়েছে ট্যাংক, ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন এবং অন্যান্য অস্ত্রও। এছাড়াও, ব্রিটেনে ৬৩০০০-এরও বেশি ইউক্রেনীয় সৈন্যকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সম্প্রতি, ব্রিটেন ইউক্রেনকে দেড় লক্ষ ড্রোন এবং ৩৫০টি আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহের কথাও জানিয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
চারদিনে দ্বিতীয়বার মাঠেই অজ্ঞান মুসিয়ালা, জটিল রোগে ২৩-এই কেরিয়ার শেষ জার্মানি তারকার?
-
সিইএসসি, কলকাতা পুরসভা কীভাবে অনুমতি দিল? নিউ মার্কেটের অগ্নিকাণ্ডে তৃণমূলকেই দুষলেন অগ্নিমিত্রা
-
পিরিয়ডস হলেও খোঁটা দিত প্রেমিক! ‘টক্সিক’ সম্পর্ক থেকে বেরিয়ে এসে স্বস্তি অনুপমার
-
তৃতীয় সন্তানের জন্মে এক বছর মাতৃত্বকালীন ছুটি! বিরাট ঘোষণা তামিলনাড়ু সরকারের
-
৪ ম্যাচে ২১ গোল দিল্লির, বিষ্ণুকে ছাড়াই ডুরান্ড সেমিতে কঠিন পরীক্ষায় নামছে ইস্টবেঙ্গল