Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১০ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২৮ আগস্ট ২০২৬
Pakistan

পাকিস্তানে ভ্যান্সের সঙ্গে ‘মোস্ট ওয়ান্টেড’ অপরাধী! ছবি ভাইরাল হতেই চাঞ্চল্য

কিন্তু কে এই জহুর? সেই প্রশ্নই ঘুরছে দ্বিতীয় শান্তি বৈঠকের আগে। কারণ, জহুর নামে এক ব্যক্তির নাম রয়েছে নরওয়ের প্রতারক তালিকায়। শুধু তা-ই নয়, তাঁকে 'মোস্ট ওয়ান্টেড' তালিকাভুক্তও করা হয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২২, ২০২৬, ১৯:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২২, ২০২৬, ১৯:৩৩

options
link
পাকিস্তানে ভ্যান্সের সঙ্গে ‘মোস্ট ওয়ান্টেড’ অপরাধী! ছবি ভাইরাল হতেই চাঞ্চল্য zoom
ভ্যান্সের সঙ্গে উমর ফারুক জহুর (লাল বৃত্তে চিহ্নিত)। ছবি: সংগৃহীত।
Advertisement

ইরান-আমেরিকার মাঝে যুদ্ধবিরতি নিয়ে কথা বলতে ১১ এপ্রিল ইসলামাবাদ পৌঁছন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তাঁর সেই সফরের সময়ই প্রথম দফার শান্তি বৈঠকের যে সমস্ত ছবি ছড়িয়ে পড়েছে তার মধ্যে একটি ছবিতে দেখা গিয়েছে উমর ফারুক জহুর নামে এক ব্যক্তিকে। ভ্যান্সের সঙ্গে আলাপ করিয়ে দেওয়া হচ্ছে জহুর নামে ওই ব্যক্তির।

কিন্তু কে এই জহুর? সেই প্রশ্নই ঘুরছে দ্বিতীয় শান্তি বৈঠকের আগে। কারণ, জহুর নামে এক ব্যক্তির নাম রয়েছে নরওয়ের প্রতারক তালিকায়। শুধু তা-ই নয়, তাঁকে ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকাভুক্তও করা হয়েছে।

Advertisement

একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফ মার্কিন ভাইস প্রেসিডেন্টকে উমর ফারুক জহুরের সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছেন। নরওয়ের সংবাদমাধ্যম নিশ্চিত করেছে, ওই ব্যক্তি আর কেউ নয়, বেশ কিছুদিন ধরে পলাতক থাকা ‘মোস্ট ওয়ান্টেড’ জহুরই। পাক সরকারের তরফে দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মানে পুরস্কৃত হওয়া এই জহুরের ছবি প্রকাশ করে নরওয়ের সংবাদমাধ্যম ভারডেনস গ্যাং জানিয়েছে, তাঁর বিরুদ্ধে লক্ষ লক্ষ মার্কিন ডলার প্রতারণার অভিযোগ রয়েছে। আর দেশে ‘বিদেশি লগ্নি’ আনার কারণে পুরস্কৃত হয়েছেন জহুর। তাহলে কি জালিয়াতি করেই ওই ‘লগ্নি’ ইসলামাবাদে নিয়ে আসেন উমর জহুর?

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.