মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে আমেরিকার সঙ্গে আলোচনা চালাচ্ছে ইরান। শুধু তা-ই নয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী মুক্ত করার যে প্রস্তাব দিয়েছিলেন, তাতেও নাকি সহমত পোষণ করেছে তেহরান। সম্প্রতি একটি রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে। রিপোর্টে আরও বলা হয়েছে, গত বুধবার ইরানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে নাকি ট্রাম্প সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমনের সঙ্গেও একপ্রস্থ কথা বলেছেন।
সম্প্রতি ট্রাম্প দাবি করেছেন, ইরানের প্রেসিডেন্ট যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে উঠেছেন। তবে আলোচনা তখনই হবে, যখন তেহরান হরমুজ (Hormuz Strait) মুক্ত করবে। হরমুজ দিয়ে অবাধে জাহাজ যাতায়াত করতে পারবে।’ পাশাপাশি ট্রাম্প এ-ও পরিষ্কার করে দিয়েছেন, ইরানকে প্রস্তরযুগে পাঠানোই তাঁর লক্ষ্য। যাতে সহজে তারা ফের পারমাণবিক অস্ত্র বানানোর শক্তি অর্জন করতে না পারে। তিনি বলেন, “যতদিন না ইরান এই শর্ত মানছেন, ততদিন আমরা তেহরানে জোরাল আঘাত হানব।” যদিও যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের দাবি খারিজ করে দিয়েছে ইরান।
আরও পড়ুন:
ইরানের বিদেশমন্ত্রক একটি বিবৃতিতে জানিয়েছে, এখনও পর্যন্ত আমেরিকার সঙ্গে কোনও আলোচনা হয়নি। ইরানের বিদেশমন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকাই স্পষ্ট করেছেন, ওয়াশিংটন পাকিস্তান-সহ বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছে এবং আলোচনার জন্য অনুরোধ করেছে। কিন্তু এখনও পর্যন্ত দু’পক্ষ আলোচনার টেবিলে বসেনি।প্রসঙ্গত, এমনও শোনা গিয়েছে ট্রাম্প নাকি যুদ্ধ থামানোর জন্য মরিয়া হয়ে উঠেছেন। এসবের মাঝেই শোনা যাচ্ছে, শান্তি ফেরাতে ইরান নাকি হরমুজ মুক্ত করতে চলেছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ব্রিকসের মেনুতে মিলেমিশে ভারতের আস্বাদ, কাশ্মীরি আখরোট থেকে তামিলনাড়ুর মুরুক্কু, বাংলার কোন পদ?
-
‘পরিবারের অভিভাবক শুভেন্দু চাইলে…’, নন্দীগ্রামে বিজেপির প্রার্থীপদ জল্পনা নিয়ে মুখ খুললেন নিহত চন্দ্রনাথের মা
-
‘কে হিন্দু, কে…’ করাচির মন্দিরে গণেশ মূর্তিতে তুলির টান মুসলিম শিল্পীর, ভিডিও মন জিতল নেটপাড়ার
-
শুক্রে ব্যাঙ্ক ধর্মঘট, প্রভাব পড়তে পারে এটিএমেও, পুজোর মুখে চরম ভোগান্তির আশঙ্কা
-
উপনির্বাচনের জেরে উচ্চমাধ্যমিকের সেমিস্টারের দিনক্ষণ বদল, জেনে নিন নয়া পরীক্ষাসূচি