Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ আশ্বিন ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
US-Iran

অবশেষে থামছে যুদ্ধ! হরমুজ খুলতে চুক্তিতে রাজি ইরান-আমেরিকা, দাবি রিপোর্টে

সৌদি আরবের সংবাদমাধ্যম ‘আল আরাবিয়া’র একটি প্রতিবেদন অনুযায়ী, ইরান এবং আমেরিকা বৃহস্পতিবার একটি চুক্তি স্বাক্ষরে রাজি হয়েছে। সেই চুক্তি অনুযায়ী, দু’পক্ষই দ্রুত হরমুজে অবরোধ তুলে নেবে। ফলে আগের মতো আবার স্বাভাবিক ছন্দে ফিরবে বিশ্বের গুরুত্বপূর্ণ এই জলপথ। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই এই চুক্তি স্বাক্ষরিত হবে বলে দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৭, ২০২৬, ১৯:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৭, ২০২৬, ১৯:৩৬

options
link
অবশেষে থামছে যুদ্ধ! হরমুজ খুলতে চুক্তিতে রাজি ইরান-আমেরিকা, দাবি রিপোর্টে zoom
Advertisement

হরমুজ প্রণালীতে অবরোধ সরাতে এবং গুরুত্বপূর্ণ এই জলপথ পুনরায় স্বাভাবিক করতে একট বিশেষ চুক্তিতে রাজি হয়েছে ইরান এবং আমেরিকা (US-Iran)। সম্প্রতি একটি প্রতিবেদনে তেমনটাই দাবি করা হয়েছে। তাহলে কি অবশেষে মধ্যপ্রাচ্যে স্থায়ীভাবে থামছে যুদ্ধ? এই প্রশ্নটিই এখন জোরাল হচ্ছে।

সৌদি আরবের সংবাদমাধ্যম ‘আল আরাবিয়া’র একটি প্রতিবেদন অনুযায়ী, ইরান এবং আমেরিকা বৃহস্পতিবার একটি চুক্তি স্বাক্ষরে রাজি হয়েছে। সেই চুক্তি অনুযায়ী, দু’পক্ষই দ্রুত হরমুজে অবরোধ তুলে নেবে। ফলে আগের মতো আবার স্বাভাবিক ছন্দে ফিরবে বিশ্বের গুরুত্বপূর্ণ এই জলপথ। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই এই চুক্তি স্বাক্ষরিত হবে বলে দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে। প্রতিবেদনটি আরও বলা হয়েছে, এই চুক্তির পর হরমুজে আটকে থাকা পণ্যবাহী জাহাজগুলি নির্বিঘ্নে নিজেদের গন্তব্যে যেতে পারবে। যদিও বিষয়টি নিয়ে ওয়াশিংটন কিংবা তেহরান কেউই মুখ খোলেনি। বিশেষজ্ঞদের মতে, যদি সত্যিই দু’দেশের মধ্যে কোনও চুক্তি স্বাক্ষর, তাহলে মধ্যপ্রাচ্যের যুদ্ধের স্থায়ী কোনও সমাধান মিলতে পারে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘প্রোজেক্ট ফ্রিডম’কে কেন্দ্র করে একদফা যুদ্ধ শুরু হয় আমেরিকা ও ইরানের মধ্যে। ইরান দাবি করে, তারা মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে। পালটা আমেরিকা জানায়, ইরান হামলা চালিয়েছিল কিন্তু সেই হামলা রুখে দেওয়া হয়েছে। ইরানের ৬টি নৌকা ধ্বংস করা হয়েছে। অন্যদিকে, সংযুক্ত আরব আমিরশাহীর তেল ভাণ্ডার লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই ঘটনায় মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানিয়েছেন, ”আমরা যুদ্ধ করতে চাইছি না। ওরা বলছে ওরা নাকি প্রণালী নিয়ন্ত্রণ করছে। কিন্তু ওরা করছে না। আমেরিকা ইরানের হামলা থেকে জাহাজগুলিকে রক্ষা করছে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.