সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নীতি পরিবর্তন করুক ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন৷ নাহলে বিশ্ব বাণিজ্য সংস্থা থেকে আমেরিকার নাম সরিয়ে নেওয়ার হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ একটি সংবাদমাধ্যমে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে এই হুমকি দেন ডন৷ বলেন, যদি নিজেদের কাজের ধরণে পরিবর্তন না আনে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, তাহলে নাম প্রত্যাহার করতে বাধ্য হবে আমেরিকা৷ আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে নিয়ম নির্ধারণ করা ও সেইসব নিয়ম বলবৎ করার উদ্দেশ্যে গঠন করা হয় বিশ্ব বাণিজ্য সংস্থা। ট্রাম্পের অভিযোগ, সংস্থাটি নিজের কাজ সঠিকভাবে করছে না।
[বেজিংয়ে বাড়ছে মুসলিমদের উপর অত্যাচার, চুপ ইসলামাবাদ]
ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ, বিশ্ব বাণিজ্য সংস্থার বৈষম্যমূলক আচরণের শিকার হতে হচ্ছে আমেরিকাকে। মার্কিন প্রেসিডেন্টের এই হুঁশিয়ারির পরেই আরও স্পষ্ট হয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থার সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বাণিজ্যিক নীতির দ্বন্দ্ব৷ মার্কিন প্রেসিডেন্ট হওয়ার আগে থেকেই বিশ্ব বাণিজ্য সংস্থার নীতির ঘোরতর সমালোচক ছিলেন ডোনাল্ড ট্রাম্প৷ এমনকি এই সংগঠনের বিরুদ্ধে সরব হয়েছেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইথিয়ারও।
[বাথরুমে অজগর সাপ ছেড়ে দিত স্বামী, অকথ্য নির্যাতনের জবানবন্দি মহিলার]
গত কয়েকমাসে অন্যান্য দেশের সাথে বাণিজ্যের ক্ষেত্রে বেশ কঠোর অবস্থান নিয়েছে আমেরিকা৷ সবচেয়ে বেশি আলোচনার শীর্ষে এসেছে চিনের সঙ্গে আমেরিকার সাম্প্রতিক বাণিজ্য যুদ্ধ৷ যেখানে বিশ্ববাজারে আধিপত্য কায়েমের লক্ষ্যে যুদ্ধে অবতীর্ণ হয়েছে দুটি সর্ববৃহৎ অর্থনৈতিক শক্তিধর রাষ্ট্র৷ বিতর্ক তৈরি করে বিভিন্ন দেশ থেকে আমাদানিজাত পণ্যের উপরে শুল্ক ধার্য করেছেন ট্রাম্প। এর পালটা জবাব দিয়েছে চিন৷ তাদের দেশে আমাদানি করা মার্কিন পণ্যের উপর সমান শুল্ক ধার্য করেছে বেজিং৷
সর্বশেষ খবর
-
‘সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব’, পরিবর্তনের বাংলায় কড়া হুঁশিয়ারি ‘দাবাং’ পুলিশের
-
পুলিশি সুরক্ষাতেও রক্ষা নেই! রাতে জনতার ‘তাড়া’ খেয়ে সিতাই ছাড়লেন সস্ত্রীক জগদীশ বসুনিয়া
-
‘পড়ুয়ারা আমাদের সন্তান’, ঝাড়খণ্ডে পুলিশি অত্যাচারের প্রতিবাদে রাজ্যজুড়ে বন্ধের ডাক বিজেপির
-
আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ-টিয়ার গ্যাস! ঝাড়খণ্ডে পুলিশের ‘বর্বরতা’য় ফুঁসছেন প্রকাশ
-
আমজনতার চেয়ে গড় আয়ু কম ডাক্তারদের! কিন্তু কেন? সামনে এল চাঞ্চল্যকর রিপোর্ট