সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় সহ বিভিন্ন দেশের নাগরিকদের মার্কিন ভিসা দেওয়ার ক্ষেত্রে নয়া ফরমান জারি করল ট্রাম্প প্রশাসন। এবার থেকে প্রয়োজন মনে করলে, ভিসা আবেদনকারীর কাছে সোশ্যাল মিডিয়া সংক্রান্ত তথ্য জানতে চাওয়া হতে পারে। এমনকী জানতে চাওয়া হতে পারে ফোন নম্বর ও ই-মেল আইডি সংক্রান্ত তথ্যও। ২৫ মে থেকে চালু হয়েছে এই নয়া ভিসা নীতি।
[জঙ্গিদের টাকার উৎস জানতে দিল্লি-কাশ্মীরে অভিযান কেন্দ্রীয় গোয়েন্দাদের]
প্রেসিডেন্টের কুর্সিতে বসার পর থেকে মার্কিন মুলুকে অভিবাসন নিয়ে কড়া অবস্থান নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে সাতটি মুসলিম দেশের বসবাসকারীদের আমেরিকায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন তিনি। যা নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সূত্রের খবর, সেই কড়া অভিবাসন নীতির অঙ্গ হিসেবেই এবার ভিসা দেওয়া ক্ষেত্রেও নতুন নিয়ম চালু করা হল। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র উইল কোক জানিয়েছেন, মার্কিন ভিসা দেওয়ার সময়ে ভারতীয়-সহ যেকোনও দেশের নাগরিককে সোশ্যাল মিডিয়া সংক্রান্ত অতিরিক্ত প্রশ্নের মুখে পড়তে হতে পারে। তবে সবাইকে এই প্রশ্ন করা হবে, এমনটা নয়। যদি কনসুলার অফিসার মনে করেন, সংশ্লিষ্ট পরিচয় সম্পর্কে নিশ্চিত হওযার জন্য বা নিরাপত্তার স্বার্থে সোশ্যাল মিডিয়া সম্পর্কে তথ্য জানা জরুরি, তাহলেই একমাত্র ভিসা আবেদনকারীর কাছে এই তথ্য চাওয়া হবে।
[ওড়িশায় এনকাউন্টারে হত নকশাল কমান্ডার]
এতদিন মার্কিন ভিসা পাওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে যোগাযোগ সংক্রান্ত তথ্য, আগে কোন কোন দেশে গিয়েছেন, সেই সম্পর্কিত তথ্য এবং পরিবারের লোকের সম্পর্কিত তথ্য জানাতে চাওয়া হত। এখন বছরে প্রায় বিভিন্ন দেশের ১৩ কোটি মানুষ মার্কিন ভিসার জন্য আবেদন করেন। তাঁদের মধ্যে মাত্র একাংশ মানুষ এই নতুন নিয়মে সমস্যা পড়তে পারেন বলে মনে করছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র উইল কোক। তিনি জানিয়েছেন, মার্কিন আইন মোতাবেক সংশ্লিষ্ট ব্যক্তি ভিসা পাওয়ার যোগ্য কিনা, তা খতিয়ে দেখতেই সোশ্যাল মিডিয়া সংক্রান্ত তথ্য ব্যবহার করা হবে।
সর্বশেষ খবর
-
শাস্ত্রীর ভুল থেকে অভিষেকের বিশ্বরেকর্ড, শিরোনামে ভারত-ইংল্যান্ড টি-২০, জয়ের অপেক্ষা বাড়ল শ্রেয়সের
-
বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকূটি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি ফিশারম্যান অ্যালার্ট!
-
‘নিজেকে বলিউডের বাপ ভাবলেই প্রভাব খাটানো যায় না’, সলমনকে চ্যালেঞ্জ প্রযোজকের
-
পাকিস্তানে গুঁড়িয়ে দেওয়া হল ১২৫ বছরের গুরুদ্বার! তুঙ্গে বিতর্ক, কড়া নিন্দা ভারতের
-
ভূমিধসে বিপদ বাড়ছে উত্তরে, শিলিগুড়ি-সিকিম যোগাযোগ বিচ্ছিন্ন, বন্ধ জাতীয় সড়ক