সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘মছলি জল কি রানি হ্যাঁয়, জীবন উসকা পানি হ্যাঁ…’
মীনকুলের সঙ্গে পরিচয় করানোর জন্য ছোটদের এই ছড়া যে কতটা সত্যি তা হয়তো এই ঘটনা চাক্ষুষ না করলে বোঝা যেত না। সম্প্রতি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকে ভাইরাল হয়েছে এমনই একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, বরফে জমে যাওয়া একটি মাছ জলের মধ্যে পড়তেই ধীরে ধীরে ফিরে পেল প্রাণ। এনটিডি টেলিভিশনের ফেসবুক পেজের এই ভিডিও ২০ ঘণ্টার মধ্যে দেখে ফেলেছেন অন্তত ৬০ লক্ষ মানুষ। প্রচুর মানুষ সেই ভিডিওতে কমেন্টও করেছেন।
ভিডিও দেখা যাচ্ছে, একজন রেফ্রিজারেটর থেকে ওই বরফ হয়ে যাওয়া মাছটিকে বের করে একটি জলভর্তি গামলার মধ্যে ছেড়ে দিলেন। কিছুক্ষণ পরই দেখা গেল, বরফ গলে গিয়ে রূপোলি শরীর বেরিয়ে এল মাছের। তারপর ধীরে ধীরে পাখনা নেড়ে সাঁতার কাটতে লাগল ওই মাছটি।
দেখুন সেই ভাইরাল ভিডিও-
ভিডিও সৌজন্য- NTD Television
সর্বশেষ খবর
-
গুরুত্ব বাড়ছে নতুন প্রজন্মের! এবার নন্দনে জেন জি চলচ্চিত্র উৎসবের আয়োজন, কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?
-
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ফের পাক প্রধানমন্ত্রীকে চিঠি গাভাসকর, কপিল-সহ ২১ প্রাক্তন অধিনায়কের
-
আনন্দপুরে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, ছুরির কোপ! ফিল্মি কায়দায় চলন্ত ট্রেন থেকে রাঁধুনীকে ধরল পুলিশ
-
বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া
-
রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে কী দেবেন ভাবছেন? রইল দারুণ গিফটের আইডিয়া