Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৩০ আগস্ট ২০২৬

খালেদার গ্রেপ্তারিতে অগ্নিগর্ভ ঢাকা, বিএনপি কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

আওয়ামি সমর্থকদের মিষ্টিমুখ, আনন্দ-মিছিল। জেলে মাছ-ভাত খালেদার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০১৮, ১৩:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০১৮, ১৩:৩৫

options
link
খালেদার গ্রেপ্তারিতে অগ্নিগর্ভ ঢাকা, বিএনপি কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ zoom
Advertisement

সুকুমার সরকার, ঢাকা: বিএনপি চেয়ারপার্সন ও প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পাঁচ বছর ও পুত্র তারেক জিয়ার ১০ বছর কারাদণ্ড ঘোষণার পর রাজধানী ঢাকা-সহ দেশের বিভিন্নস্থানে বিএনপি কর্মীদের সঙ্গে পুলিশ ও শাসকদলের কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। সিলেটের কোর্ট পয়েন্টে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার শাসকদল আওয়ামি লিগ-পুলিশের সঙ্গে বিএনপি ব্যাপক সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শূন্যে গুলি ছোড়ে।

দুর্নীতি মামলায় ৫ বছরের জেল, ভোটে লড়তে পারবেন না খালেদা ]

Advertisement

সিলেটে বিএনপি ও আওয়ামি লিগের অন্তত ১০ জন আহত হয়েছে এই সংঘর্ষে। সিলেট কোতোয়ালি থানার ওসি গৌসুল হোসেন জানান,  প্রায় আধ ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ হয়েছেন. উভয়পক্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাঁদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যান-সহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। চট্টগ্রামেও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে বিএনপি নেতাকর্মীরা। তিন সাংবাদিক-সহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন এ ঘটনায়। রায়ের পর উত্তরের জেলা রংপুরে আওয়ামি লিগের উদ্যোগে দলীয় কার্যালয় ও রংপুর প্রেসক্লাব থেকে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি জাহাজ কোম্পানি মোড়ে গেলে বিএনপির নেতাকর্মীরা মিছিল লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কয়েক রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, রায়ের পরেই বিএনপি নেতা-কর্মীরা আদালত এলাকা থেকে মিছিল বের করলে, পুলিশ কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে ভিড় ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে।

[ মালদ্বীপে সেনা পাঠালে ফল ভাল হবে না, নয়াদিল্লিকে হুঁশিয়ারি বেজিংয়ের ]

এদিকে দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড রায় ঘোষণার পরপরই ঢাকা-সহ দেশের বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল বের হয়। পাশাপাশি স্লোগানে মুখরিত হয়ে ওঠে আওয়ামি লিগের কার্যালয়গুলো। আওয়ামি লিগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঢাকায় বঙ্গবন্ধু অ্যাভিনিউ প্রাঙ্গণে স্লোগান দিতে থাকেন। এ সময় তাঁরা মিছিলও করেন। ঢাকা মহানগর আওয়ামি লিগের (দক্ষিণ) সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ বলেন, যে যতই ক্ষমতাধর হোক না কেন, আইনের চোখে যে সবাই সমান, এই রায়ের মাধ্যমে আমরা তার প্রতিফলন দেখতে পেয়েছি। এর আগে সকাল থেকে আওয়ামি লিগের নেতাকর্মীরা বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের প্রধান কার্যালয়ে এসে জড়ো হন। ঢাকার ধানমন্ডি ৩/এ অফিসের সামনে আনন্দ মিছিল করেছেন আওয়ামি মহিলা লিগ নেত্রীরা। যুবমহিলা লিগের সাধারণ সম্পাদক অপু উকিলের নেতৃত্বে আনন্দ মিছিল বের হয়। যখন আগুন, বিক্ষোভে জ্বলছে ঢাকা, তখন খালেদা জিয়ার জন্য কেন্দ্রীয় কারাগারে অবশ্য নিয়মমাফিক খাবার দেওয়া হয়। এদিন রাতে তাঁকে দেওয়া হয় ডাল, ভাত, মাছ ও সবজি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.