Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ২৪ আগস্ট ২০২৬
Viral video

বিমানে গোঁত্তা খেয়ে ঘুরতে ঘুরতে মাটিতে পড়লেন প্যারাগ্লাইডার! ভাইরাল ভয়ংকর ভিডিও

অস্ট্রিয়ার আল্পস এলাকার দুর্ঘটনার খবর পেয়ে জরুরি ভিত্তিতে প্যারাগ্লাইডারকে উদ্ধার করা হয়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৫, ২০২৬, ১২:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৫, ২০২৬, ১২:৫৭

options
link
বিমানে গোঁত্তা খেয়ে ঘুরতে ঘুরতে মাটিতে পড়লেন প্যারাগ্লাইডার! ভাইরাল ভয়ংকর ভিডিও zoom
মাঝ আকাশে বিমানের ধাক্কা প্যারাগ্লাইডারে, ভাইরাল অস্ট্রিয়ার ভিডিও
Advertisement

আকাশে ওড়ার আনন্দই আলাদা! তার জন্য অবশ্য বিশেষ প্রশিক্ষণ, অভিজ্ঞতা থাকা চাই। তবেই প্যারাগ্লাইডিংয়ের মতো অ্যাডভেঞ্চার স্পোর্টস উপভোগ্য হয়। কিন্তু এত কিছু থাকা সত্ত্বেও বড়সড় দুর্ঘটনার মুখে পড়লেন অস্ট্রিয়ার অভিজ্ঞ ও দক্ষ প্যারাগ্লাইডার সাবরিনা। ক্যামেরা নিয়ে আল্পসের স্মিটেনহোহ পাহাড়ের কাছে প্যারাগ্লাইড করছিলেন তিনি। আচমকাই তাঁর আকাশপথেএসে পড়ে একটি ছোট বিমান। তাতে গোঁত্তা খেয়ে ঘুরতে ঘুরতে একেবারে মাটিতে আছড়ে পড়ার উপক্রম! শেষ মুহূর্তে অবশ্য প্যারাশুট তাঁকে বড় বিপর্যয় থেকে বাঁচিয়ে দেয়। এরপর যুদ্ধকালীন তৎপরতায় সাবরিনাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। সংঘর্ষের মুহূর্তের সেই ভয়াবহ ভিডিও ভাইরাল। সকলেই দেখে শিউরে উঠছেন।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, সংঘর্ষের সঙ্গে সঙ্গে প্ল্যারাগ্লাইডার একেবারে বোঁ বোঁ করে ঘুরতে ঘুরতে মাটির দিকে নেমে আসে। আতঙ্কে চিৎকার করতে থাকেন সাবরিনা। পরিস্থিতি এমন হয় যে সময়ের আগে প্যারাশুট খোলার মতো অবস্থায় তিনি ছিলেন না। তবে বড় বিপদের আগে প্যারাগ্লাইডারের প্যারাশুটটি কাজ করে। ফলে মাটিতে সজোরে আছড়ে পড়ার আগে বেঁচে যান সাবরিনা। তাঁকে সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

বছর চুয়াল্লিশের অস্ট্রিয়ান মহিলা সাবরিনা এমনিতে অত্যন্ত দক্ষ প্যারাগ্লাইডার বলে পরিচিত। আল্পসের বিস্তীর্ণ এলাকার ছোট ছোট পাহাড়ি উপত্যকায় তিনি উড়ে বেড়ান। ক্যামেরায় সেসব ধরে রাখেন এবং গল্প বলেন। শনিবার সেভাবেই স্মিটেনহোহ পাহাড়ের কাছে আকাশে উড়ছিলেন সাবরিনা। সঙ্গে ক্যামেরা চলছিল। এর মাঝেই ধেয়ে এল বিপদ। ছোট একটি বিমান তার পাশ দিয়ে যাওয়ার সময় ধাক্কা দেয়।

Advertisement

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, সংঘর্ষের সঙ্গে সঙ্গে প্ল্যারাগ্লাইডার একেবারে বোঁ বোঁ করে ঘুরতে ঘুরতে মাটির দিকে নেমে আসে। আতঙ্কে চিৎকার করতে থাকেন সাবরিনা। পরিস্থিতি এমন হয় যে সময়ের আগে প্যারাশুট খোলার মতো অবস্থায় তিনি ছিলেন না। তবে বড় বিপদের আগে প্যারাগ্লাইডারের প্যারাশুটটি কাজ করে। ফলে মাটিতে সজোরে আছড়ে পড়ার আগে বেঁচে যান সাবরিনা। তাঁকে সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সাবরিনা লিখেছেন, “এখনও ভাবতে পারছি না যে আমি এখানে (ইনস্টাগ্রাম) টাইপ করছি। এমন জঘন্য একটা অভিজ্ঞতা হল!”

আকাশে দুর্ঘটনার এই ভিডিওটি নিমেষে ভাইরাল হয়ে গিয়েছে। কিন্তু কেন এত বড় বিপদ হল? অস্ট্রিয়ার পুলিশ জানিয়েছে, ওই ছোট বিমানের প্রপেলার অর্থাৎ ডানার অংশটি একদম প্যারাগ্লাইডারের কাছে এসেই বিকল হয়ে যায়। ফলে ধাক্কা লাগে। এতে বিমানের ২৮ বছর বয়সি পাইলটও বেশ জখম হয়েছেন। ভাইরাল ভিডিও দেখে নেটিজেনরা আতঙ্কের পাশাপাশি অ্যাডভেঞ্চার স্পোর্টসের বিপদ সম্পর্কেও ওয়াকিবহাল করছেন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.