ছাব্বিশের ভোটে দলের ভরাডুবির পর এখন পুরভোটে নজর তৃণমূল কংগ্রেসের। এই মুহূর্তে রাজ্যের পুরসভাগুলি তৃণমূলের হাতে থাকলেও সম্প্রতি গেরুয়া-সুনামিতে সেসবের অবস্থায় টলমল। একের পর এক পুরসভা থেকে পুরপ্রতিনিধিদের ইস্তফা, বোর্ড ভেঙে যাওয়ায় রীতিমতো অশনি সংকেত। এই অবস্থায় গত সপ্তাহেই কলকাতা পুরসভার প্রতিনিধিদের নিয়ে বৈঠক কর তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাটি আঁকড়ে রাখার বার্তা দিয়েছিলেন। এবার তিনি বৈঠকে ডাকলে শহরতলির চার পুরসভার মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যানদের। সোমবার বিকেলে কালীঘাটের বাড়িতে হবে বৈঠক।
উত্তর শহরতলির ৪টি পুরসভা – দমদম, উত্তর দমদম, দক্ষিণ দমদম, বরানগর এবং বিধাননগর পুরনিগমের মেয়র, চেয়ারম্যান ও কাউন্সিলরদের বৈঠকে ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার এই পুরসভাগুলির প্রত্যেক দলীয় পদাধিকারীকে নিজে মমতার বাড়িতে দলীয় এই বৈঠকের আমন্ত্রণ জানিয়েছেন সদ্য দমদম লোকসভা সাংগঠনিক জেলার দায়িত্বপ্রাপ্ত সভাপতি কামারহাটির বিধায়ক মদন মিত্র।
আরও পড়ুন:
উত্তর শহরতলির ৪টি পুরসভা – দমদম, উত্তর দমদম, দক্ষিণ দমদম, বরানগর এবং বিধাননগর পুরনিগমের মেয়র, চেয়ারম্যান ও কাউন্সিলরদের বৈঠকে ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার এই পুরসভাগুলির প্রত্যেক দলীয় পদাধিকারীকে নিজে মমতার বাড়িতে দলীয় এই বৈঠকের আমন্ত্রণ জানিয়েছেন সদ্য দমদম লোকসভা সাংগঠনিক জেলার দায়িত্বপ্রাপ্ত সভাপতি কামারহাটির বিধায়ক মদন মিত্র। বিধায়ক, সাংসদদের পর তৃণমূলের দখলে থাকা জেলা পরিষদের পদাধিকারী ও সদস্যদের নিয়ে ইতিমধ্যে বৈঠক করেছেন মমতা। হয়ে গিয়েছে কলকাতা পুরনিগমের বৈঠকও। এবার জেলাস্তরে প্রত্যেকটি পুরসভার সঙ্গে একে একে বসতে চলেছেন তৃণমূলনেত্রী।
এর আগে প্রত্যেকটি বৈঠক থেকেই ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছেন তিনি। সঙ্গে জেলা পরিষদ ও কলকাতা পুর নিগমের দলীয় কাউন্সিলরদের নিয়ে বৈঠকেও মমতা ভয়মুক্ত হয়ে মানুষের পরিষেবা চালিয়ে যাওয়ার কথা বারবার বলেছেন। তাঁর নির্দেশ, দলের দখলে থাকা পুরসভাগুলিতে কোথাও পরিষেবার ক্ষেত্রে যেন কোনও ফাঁক না থাকে। সেইসঙ্গে লাগাতার জনসংযোগ চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন নেত্রী। পুর আইনের কথা মনে করিয়ে মমতার জানিয়েছেন, নির্বাচিত বোর্ড ভেঙে দেওয়া যায় না। একমাত্র গণতান্ত্রিক পদ্ধতিতেই তা ছিনিয়ে যায়। জেলা পরিষদের পাশাপাশি জন পরিষেবা ও দলীয় রাজনীতির ক্ষেত্রে উত্তর ২৪ পরগনা জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কটি পুরসভা। তাদের প্রতিনিধিদের নিয়ে এই বৈঠক ফলত বেশ তাৎপর্যপূর্ণ। এর মধ্যে রবিবার দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল যুব সংগঠনের নতুন সভাপতি করা হল শ্রীদীপ দাসকে। এতদিন এই পদে ছিলেন সার্থক বন্দ্যোপাধ্যায়। বেহালার বাসিন্দা শ্রীদীপ এতদিন সংগঠনের সাধারণ সম্পাদক ছিলেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বদলার ম্যাচে নিষ্ফলা মরক্কো, এমবাপে-দেম্বেলে জোড়া ফলায় সেমিফাইনালে ফ্রান্স
-
বিশ্বজয়ের পাঁচ মাসেই পথ হারাল টিম ইন্ডিয়া! আয়ারল্যান্ডের পর ইংল্যান্ডের কাছেও সিরিজ হার শ্রেয়সদের
-
মহারাষ্ট্রে ফের বিরোধী শিবিরে ভাঙন! পওয়ারের ‘অস্থিরচিত্ত’ বিধায়কদের ‘সন্দেহ’ কংগ্রেসের
-
১৬ বছর পর কলকাতা পেল মহিলা ওসি, একসঙ্গে রদবদল ৩৩ ইন্সপেক্টরের
-
খেয়াল রাখতে হবে অভিযোগকারিণীর মানসিক দিকটিও, লালবাজারে বিশেষ প্রশিক্ষণ ১৮৩ মহিলা পুলিশকে