Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
Russia Ukraine War Putin

ইউক্রেন যুদ্ধে ইতি চান পুতিন! রুশ প্রেসিডেন্টের মুখে আচমকা ‘শান্তি’র বার্তা

সামরিক সাফল্য না পেয়েই কি এমন বার্তা রুশ প্রেসিডেন্টের?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৩, ২০২২, ১২:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৩, ২০২২, ১২:৩৭

options
link
ইউক্রেন যুদ্ধে ইতি চান পুতিন! রুশ প্রেসিডেন্টের মুখে আচমকা ‘শান্তি’র বার্তা zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘খুব তাড়াতাড়িই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine War) শেষ হবে’, সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। সেই সঙ্গে তাঁর দাবি, সামরিকভাবে রাশিয়াকে (Russia) দুর্বল করে দিতে ইউক্রেনকে ব্যবহার করছে আমেরিকা। পুতিনের মতে, যেকোনও উপায়ে এই যুদ্ধ শেষ করতেই আগ্রহী তিনি। কিন্তু ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির (Volodymyr Zelensky) একগুঁয়েমির কারণেই যুদ্ধ বন্ধের উপায় বের করা যাচ্ছে না। বরং দোনবাস অঞ্চলে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় সেনা।

নিয়মমাফিক বছর শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রুশ প্রেসিডেন্ট। ঠিক তার আগের দিনই কয়েক ঘণ্টার মার্কিন সফর সেরেছেন জেলেনস্কি। তাই সাংবাদিক সম্মেলনের শুরু থেকেই একযোগে আমেরিকা ও ইউক্রেনকে আক্রমণ করেন পুতিন। সাফ জানিয়ে দেন, “এই যুদ্ধ বন্ধ করাই আমাদের লক্ষ্য। আমরা বহুদিন ধরেই এই চেষ্টা করছি। যত তাড়াতাড়ি সম্ভব, যেভাবেই হোক, এই যুদ্ধ থামাতে চেষ্টা করছি।” সামরিক লড়াই থামিয়ে কূটনৈতিক আলোচনার মাধ্যমে হলেও যুদ্ধ বন্ধ করার কথা উঠে এসেছে পুতিনের মন্তব্যে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: কোভিড কাঁটায় রাহুলের ভারত জোড়ো যাত্রা স্থগিতের আবেদন কেন্দ্রের, পালটা খোঁচা কংগ্রেসের]

রুশ প্রেসিডেন্ট আরও বলেছেন, “আমরা তো দ্রুত যুদ্ধ বন্ধ করতে চাইছি। কিন্তু আমাদের প্রতিপক্ষরা সেটা চাইছে না। তারা যত তাড়াতাড়ি যুদ্ধ বন্ধের গুরুত্ব বুঝতে পারে, ততই ভাল।” ইউক্রেনের প্রতিরক্ষার জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সেই বিষয়টি নিয়েও আলাদা করে হুঁশিয়ারি দিয়েছেন পুতিন। তাঁর মতে, অযথাই যুদ্ধ চালিয়ে নিয়ে যেতে চাইছে কিছু পক্ষ। তবে এইভাবে কোনও লাভ হবে না।

তবে মুখে যুদ্ধ বন্ধ করলেও ইউক্রেনে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে রুশ সেনা। লাগাতার আক্রমণ চালিয়েও ইউক্রেন দখল করতে বাধ্য হয়েছেন ভ্লাদিমির পুতিন। প্রায় দশ মাস ধরে যুদ্ধ চলার পরে কৌশল বদলে ঘুরপথে আক্রমণ চালাবে রাশিয়া, এমনটাই আন্দাজ করেছিলেন বিশেষজ্ঞরা। সেই মতোই ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলি লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে, যেন শীতের তীব্রতা সহ্য করতে না পেরে প্রাণ হারান সাধারণ ইউক্রেনীয়রা। সামরিক সাফল্য না পেয়েই এখন যুদ্ধ বন্ধের কথা বলছেন পুতিন, এমনটাই অনুমান। 

[আরও পড়ুন: কাঁথির সভার পোস্টারে ব্রাত্য দিলীপ ঘোষ, দলের একাংশের ক্ষোভের মুখে শুভেন্দু]

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.