Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Epstein

যৌন অপরাধী এপস্টেইনের হাতে নির্যাতিতা এক ভারতীয়? মহিলার সন্ধানে ছিল মার্কিন প্রশাসন!

যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের নির্যাতনের শিকার হয়েছেন এক ভারতীয় মহিলাও। বছর পাঁচ-ছয়েক আগে তাঁকে খুঁজে বার করার চেষ্টাও করেছে মার্কিন প্রশাসন। সদ্য প্রকাশিত এপস্টেইন ফাইলসের নথি থেকে এমনটাই জানা গিয়েছে বলে দাবি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ১৯:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ১৯:৩৬

options
link
যৌন অপরাধী এপস্টেইনের হাতে নির্যাতিতা এক ভারতীয়? মহিলার সন্ধানে ছিল মার্কিন প্রশাসন! zoom
যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের নির্যাতনের শিকার হয়েছেন এক ভারতীয় মহিলাও!

যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের নির্যাতনের শিকার হয়েছেন এক ভারতীয় মহিলাও। বছর পাঁচ-ছয়েক আগে তাঁকে খুঁজে বার করার চেষ্টাও করেছে মার্কিন প্রশাসন। সদ্য প্রকাশিত এপস্টেইন ফাইলসের নথি থেকে এমনটাই জানা গিয়েছে বলে দাবি।

সংবাদমাধ্যম নিউজ ১৮-এর প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালের ১৩ জানুয়ারি তারিখের একটি মেল প্রকাশ্যে এসেছে। সেই মেলে ভারতে বসবাসকারী এক নির্যাতিতাকে খুঁজে বার করার কথা বলা হয়েছে। মার্কিন প্রশাসনের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা যেন ভারতের মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন এবং মার্কিন দূতাবাস যেন নির্যাতিতার ঠিকানা এবং ফোন নম্বর জানার চেষ্টা করে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘এপস্টেইন ভিকটিমস’ শীর্ষক মেলটির মধ্যে নির্যাতিতাদের নামের তালিকা এবং তাঁদের কিছু ব্যক্তিগত ছিল। নিরাপত্তার খাতিরে সেই সব মুছে ফেলে সেই নথি প্রকাশ করা হয়েছে বলে দাবি।

Advertisement

রিপোর্ট অনুযায়ী, মার্কিন প্রশাসন ক্ষতিপূরণ পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই ভারতে বসবাসকারী ওই নির্যাতিতার খোঁজ করছিল। তারা চেয়েছিল, ‘নিউ ইয়র্ক ক্রাইম ভিকটিমস কমপেনসেশন স্কিম’-এর আওতায় ওই নির্যাতিতা যাতে আবেদন করেন। এই প্রকল্পের আওতায় এপস্টেইন কাণ্ডের নির্যাতিতাদের ক্ষতিপূরণ দেওয়া, চিকিৎসার খরচ এবং মনোবিদদের পরামর্শ নেওয়ার ব্যবস্থা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। ভারতে বসবাসকারী নির্যাতিতাও যাতে এই সুযোগ-সুবিধা পান, তা নিশ্চিত করতেই তাঁর খোঁজ চালানো হয়েছিল।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.