নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: সীমান্তের ওপারে গিয়ে বাংলাদেশ দমকলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আগুন নেভাল রাজ্যের দমকল বাহিনী৷ রবিবার ভোরে ভারত-বাংলাদেশ সীমান্তের বেনাপোলে ভয়াবহ আগুন লাগে৷ বিধ্বংসী আগুনে পুড়ে যায় অন্তত ২৩টি গুদাম৷ গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়৷ গুদামে থাকা ভারত থেকে আমদানি করা বহু জিনিসও পুড়ে যায়৷
অগ্নিকাণ্ডের খবর পেয়ে যশোর থেকে বাংলাদেশ দমকল বাহিনীর ১২টি ইঞ্জিন চলে আসে৷ কিন্তু তীব্র ধোঁয়ায় বাংলাদেশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর পক্ষে কাজ করা প্রায় অসম্ভব হয়ে ওঠে৷ অবস্থা সামাল দিতে পশ্চিমবঙ্গ থেকে দমকলের দু’টি ইঞ্জিন যায়৷ উত্তর ২৪ পরগনার ডিভিশনাল ফায়ার অফিসার সমীর চৌধুরি জানিয়েছেন, আগুন নিভিয়েই দু’টি ইঞ্জিন ফেরত নিয়ে আসা হয়েছে৷
খবর পেয়ে দ্রুত দুর্ঘটনাস্থলে চলে আসেন ভারতীয় শুল্ক দফতরের কয়েক জন আধিকারিক ও পেট্রাপোল ক্লিয়ারিং অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা৷ এ ছাড়াও বেনাপোলের মেয়র আশরফ আলি লিটন ও যশোরের এমপি মহম্মদ আমিনুদ্দিন দুর্ঘটনাস্থলে আসেন৷ অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী জানিয়েছেন, পুড়ে যাওয়া পণ্যের আর্থিক মূল্য এখনও স্পষ্ট নয়৷
সর্বশেষ খবর
-
‘চুপ থাকব না শেষ দেখে ছাড়ব’, বিবাহবিচ্ছেদ মামলায় স্বামী-শ্বশুরের জোড়া আইনি নোটিসকে চ্যালেঞ্জ সেলিনার
-
৩০০ টাকা রোজ মাইনের চাকুরে থেকে কোটিপতি, উল্কাগতিতে উত্থান সুরেন্দ্রনাথ কলেজ কাণ্ডে ধৃত পরিতোষের
-
তোলাবাজি থেকে যৌনহেনস্তা! ১৩ দিনের পুলিশি হেফাজতে স্বরূপ বিশ্বাস, এজলাসে তুমুল হই হট্টগোল
-
কালীঘাটের বৈঠকে সেই ‘আদি’রাই, এলেন না ‘বিদ্রোহীরা’, দল বাঁচাতে পারবেন মমতা?
-
বিধানসভার পর ভাঙছে তৃণমূলের সংসদীয় দলও! প্রতীক-তহবিল কি হাতছাড়া হবে মমতার? জানুন নিয়ম