সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহামারি যেন থামছেই না। এবার করোনায় আক্রান্ত হলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডো। আপাতত নিজের বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি। বৃহস্পতিবার রাতে কানাডার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে টুইট করে এই খবর জানানো হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কানাডার প্রধানমন্ত্রীও আইসোলেশনে রয়েছেন।
Canadian media: Canadian Prime Minister Justin Trudeau’s wife has been tested positive for Coronavirus. pic.twitter.com/O3ZlJRswTy
Advertisement— ANI (@ANI) March 13, 2020
বিশ্বজুড়ে কার্যত ভয়ের আবহ। করোনার মৃত্যু মিছিল যেন থামতেই চাইছে না। যত দিন যাচ্ছে আক্রান্তের সংখ্যা তত বাড়ছে। করোনার করাল গ্রাসে যাচ্ছে একের পর এক দেশ। রেহাই পাচ্ছেন না বিশিষ্টজনেরাও। আক্রান্ত হচ্ছেন একের পর এক ক্রীড়াবিদ। বাতিল হচ্ছে একাধিক প্রতিযোগিতার আসর। সংক্রমণ রুখতে বিদেশ যাত্রারও উপরও নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।কাকতালীয়ভাবে ব্রিটেন থেকে ফেরার পরই করোনা আক্রান্ত হয়েছেন ট্রুডো পত্নীও।
[আরও পড়ুন : আতঙ্কের মাঝে আশার আলো, করোনা ভাইরাসের সঙ্গে লড়াইয়ে জয়ী মার্কিন তরুণী]
জানা গিয়েছে, গত বুধবার লন্ডনে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন সোফি। দেশে ফেরার পরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। সর্দি-জ্বরের উপসর্গ দেখা দেয়। সেখান থেকে শ্বাসকষ্ট। এরপরই চিকিৎসকের কাছে যান তিনি। স্বাস্থ্য পরীক্ষায় করোনার সংক্রমণ ধরা পড়ে। তাঁকে কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা করা হচ্ছে। এ প্রসঙ্গে সোফি জানান, “শারীরিক সমস্যা হচ্ছিল। পরীক্ষায় ধরা পড়ে আমি COVID-19 পজিটিভ। আশা করছি, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব।”
[আরও পড়ুন :স্ট্যালিনের থেকে বেশিদিন দেশ শাসনের ছক! পুতিনের মেয়াদ বাড়াতে পাশ নতুন আইন]
স্ত্রীর অসুস্থতার কারণে স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে গিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও। তাঁর শরীরে কোনও সংক্রমণ ধরা পড়েনি। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগামী দু’সপ্তাহ তিনি নিজেও আইসোলেশনে থাকবেন বলে খবর।
Update on Sophie & the Prime Minister. pic.twitter.com/EkJL5rWGUN
— Cameron Ahmad (@CameronAhmad) March 13, 2020
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ