সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিকিৎসা বিজ্ঞানে যুগান্তকারী সাফল্যের জন্য নোবেল পেলেন জাপানের বিজ্ঞানী ইয়োশিনোরি ওহসুমি৷ ১৯০৫ সাল থেকে ওহসুমির আগে ১০৬ জন চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন৷
ইয়োশিনোরির আবিষ্কার ‘মেকানিজিম ফর অটোফ্যাগি’ এই যুগে যুগান্তকারী বলেই জানাচ্ছে বিজ্ঞানী মহল৷
কিন্তু কী এই ‘অটোফ্যাগি’?
মানুষের শরীরে ক্রিয়াহীন কোষগুলিকে ধ্বংস করে ফের নতুন কোষ সৃষ্টির পদ্ধতি ‘অটোফ্যাগি’৷ মানুষের শরীরে প্রতিনিয়ত এই পদ্ধতি চলতে থাকে৷ ১৯৬০ সালে প্রথম এই পদ্ধতির কথা জানা যায়৷ কিন্তু ঠিক কী ভাবে তা শরীরে কাজ করে সেই দিকেই আলোকপাত করলেন বিজ্ঞানী ইয়োশিনোরি৷ ‘অটোফ্যাগি’র নানান সমস্যার ফলেই ডায়াবেটিস, পার্কিনসন জাতীয় রোগের সঞ্চার হয় শরীরে৷ ফলে বৈজ্ঞানিকমহলের দাবি, ‘অটোফ্যাগি’ কীভাবে কাজ করে তা জানতে পারলে সুরাহা মিলবে ডায়াবেটিস বা অন্যান্য কোষজনিত রোগের৷ এমনকি জিনবাহী বহু রোগের সমাধানও করা সম্ভব৷
ফলে এই আবিষ্কারে দুরারোগ্য অনেক ব্যধির চিকিৎসা হওয়া সম্ভব এমনটাই মনে করছে অনেকে৷
এর আগেও ম্যালেরিয়া ও অন্যান্য রোগের চিকিৎসা আবিষ্কার করেই এই বিভাগে নোবেল পেয়েছেন বিজ্ঞানীরা৷ তেমনই সেই তালিকায় এবার নাম লেখালেন জাপানের এই বিজ্ঞানী৷
সর্বশেষ খবর
-
প্রোপাগান্ডা রাজনীতি গণতন্ত্রের অংশ নয়, পথ দেখাচ্ছে হাঙ্গেরি
-
রাজ্যে এবার বুলেট ট্রেন, দিল্লি থেকে শিলিগুড়ি পৌঁছবে মাত্র ৬ ঘণ্টায়, বড় আশ্বাস রেলমন্ত্রীর
-
জল্পনার অবসান! বিশ্বকাপ শুরুর পাঁচ দিন আগে ইরানকে ভিসা মঞ্জুর আমেরিকার
-
ইবোলা পরিসংখ্যানে আশার আলো কঙ্গোতে! বিপদ কাটেনি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা
-
‘রেলে ১ লক্ষ কোটির কাজ, মানচিত্রে জুড়বে গোটা বাংলা’, নবান্নে রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বড় ঘোষণা শুভেন্দুর