জীবন ভালো-মন্দের মিশেলে গড়া। অপ্রত্যাশিত ঘটনাগুলো প্রায়শই আমাদের সামনে হঠাৎ করে চলে আসে। তবে, জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব। জেনে নিন আপনার আজকের রাশিফল(Ajker rashifal )।
আরও পড়ুন:
মেষ রাশি: অফিসে দিনটি ভালো যাবে। স্বাস্থ্যের দিকে নজর দিন। বাইরের খাবার এড়িয়ে চলুন। পরিবারে খুশির খবর আসতে পারে। স্ত্রীর সঙ্গে সময় কাটান।
বৃষ রাশি: স্ত্রীর কাজে অযথা হস্তক্ষেপ করবেন না। এতে অশান্তি বাড়তে পারে। অতিরিক্ত টাকা খরচ হতে পারে। কর্মক্ষেত্রে দিনটি ভালোই যাবে। ফাঁকা সময়ে বই পড়ুন।
আরও পড়ুন:
মিথুন রাশি: কর্মক্ষেত্রে দিনটি ভালোই কাটবে। পরিবার ও বন্ধুদের সঙ্গে দারুণ দিন কাটবে। বহু দিন ধরে চলা মানসিক চাপ কমবে।
কর্কট রাশি: অতীতে অতিরিক্ত খরচের জন্য আর্থিক সমস্যার মুখে পড়বেন। সারাদিন মেজাজ ভালো থাকবে। বিবাহিতরা খুশির খবর পাবেন।
সিংহ রাশি: ধার দেওয়া টাকা ফেরত পেতে পারেন। তাতে আর্থিক অবস্থার উন্নতি হবে। বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটবে। বিবাহিতরা বাড়িতে সময় দিন।
কন্যা রাশি: সঞ্চয়ে মনোযোগ দিন। কর্মক্ষেত্রে সবকিছু আপনার অনুকূলে থাকবে। দিনের শেষে নিজের জন্য সময় বার করুন।
তুলা রাশি: আর্থিক উন্নতি নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে। কিন্তু একই সময়ে ব্যয়ও ঊর্ধ্বমুখী হবে। ঘরের কাজে নজর দিন। আপনার প্রেমিকাকে মনের কথা বলুন।
বৃশ্চিক রাশি: আত্মীয়দের সঙ্গে কাটানো সময় উপকারী হবে। যৌথ ব্যবসায় যাবেন না। বন্ধুর সঙ্গে ভালো সময় কাটবে। কিন্তু মদ্যপান এড়িয়ে চলুন।
ধনু রাশি: মদ্যপান করবেন না। অর্থ যে কোনও সময় প্রয়োজন হতে পারে। তাই আর্থিক পরিকল্পনা করুন। যতটা সম্ভব সঞ্চয় করা শুরু করুন।
মকর রাশি: কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। আপনি কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। বাবার পরামর্শ কাজে লাগালে কর্মক্ষেত্রে উপকার পাবেন।
কুম্ভ রাশি: কঠোর পরিশ্রমের ফল পাবেন। পূর্বের করা বিনিয়োগে দারুণ রিটার্ন পাবেন আজ। এই রাশির শিক্ষার্থী জাতক-জাতিকাদের পড়াশোনায় মন দিতে হবে। আজকে স্ত্রীর সঙ্গে ভালো সময় কাটবে।
মীন রাশি: নিজ বুদ্ধিতে কাজ করুন। লোভে পড়ে হঠাৎ কোথাও বিনিয়োগ করবেন না। সহজ পাচ্য খাবার খান। গুরুতর শারীরিক সমস্যায় ভোগার সম্ভাবনা রয়েছে। অযথা দুশ্চিন্তা করবেন না। মন শক্ত রাখুন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাথায় পড়ল বাজ! ধুলো ঝেড়ে উঠে পড়লেন ব্যক্তি, ভিডিও ভাইরাল, কীভাবে সম্ভব? বিশেষজ্ঞ জানালেন…
-
কলা-গোলমরিচে ডিটক্স, তরমুজ-নুনে মেদ গায়েব! ভাইরাল দাবির কতটা সত্যি?
-
সন্তান স্কুল থেকে বেরল? রেজাল্ট কেমন! অ্যাপেই তথ্য পাবেন অভিভাবকরা, অভিনব উদ্যোগ শান্তিপুরে
-
শিশুর গোপনাঙ্গে চুমু খাওয়ার মানে…, বৃদ্ধের ২০ বছরের জেলের সাজা বহাল রেখে কী জানাল হাই কোর্ট?
-
সুশান্তের ম্যানেজারের মৃত্যুতে সিবিআই তদন্ত! ‘৬ বছরের অপেক্ষা’, আদালতে কান্নায় ভেঙে পড়লেন বাবা











