আগামী ২৫ জুলাই, শনিবার পালিত হবে পবিত্র দেবশয়নী একাদশী। সনাতন বিশ্বাস মতে, এই দিনেই শ্রীবিষ্ণু ক্ষীরসাগরে চার মাসের জন্য যোগনিদ্রায় মগ্ন হন। শুরু হয় ‘চতুর্মাস’। চার মাস ধরে বিয়ে, গৃহপ্রবেশের মতো সব রকম শুভ কাজ স্থগিত থাকে। ভক্তরা পালন করেন ব্রত। কিন্তু শাস্ত্র মতে, জগতের পালককর্তা ঘুমালেও, মহাজাগতিক পরিমণ্ডলে শুরু হচ্ছে এক বিরাট পরিবর্তন। কারণ, ঠিক এই সময়টিতেই গ্রহমণ্ডলীতে ঘটছে বড়সড় ওলটপালট।
সম্প্রতি ২৪ জুলাই স্বরাশি মিথুনে সোজা চালে হাঁটা শুরু করেছেন গ্রহরাজ বুধ। আবার আগামী ২৭ জুলাই থেকে স্বক্ষেত্র ছেড়ে উলটো চালে হাঁটবেন শনি। গ্রহের এই চলনে বুধের ‘মার্গী’ ও শনির ‘বক্রী’ গতি এক অভূতপূর্ব মাহেন্দ্রযোগ তৈরি করছে। বিষ্ণুর কৃপায় ও গ্রহের শুভ প্রভাবে আগামী দিনগুলিতে ৫টি রাশির জাতকদের ভাগ্যের বন্ধ দুয়ার খুলে যেতে চলেছে।
আরও পড়ুন:

বৃষ
এই মাহেন্দ্রযোগে সবচেয়ে বেশি লাভবান হবেন বৃষ রাশির জাতক-জাতিকারা। কর্মক্ষেত্রে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে। মিলতে পারে প্রতীক্ষিত পদোন্নতি বা কাঙ্ক্ষিত চাকরি। আটকে থাকা টাকা ফেরতের জোরালো সম্ভাবনা রয়েছে। দাম্পত্য ও প্রেমের সম্পর্কে মধুরতা বাড়বে। অবিবাহিতদের জীবনে নতুন মানুষের আগমন ঘটতে পারে।
মিথুন
স্বরাশি মিথুনে বুধ মার্গী হওয়ায় এই রাশির জাতকদের আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। বুদ্ধির জোরে কঠিন সিদ্ধান্ত নিতে পারবেন সহজেই। ব্যক্তিত্বের আকর্ষণ বাড়বে। সমাজে পদ ও মর্যাদা বৃদ্ধি পাবে। মানসিক শান্তি ফিরে আসবে জীবনে।
কর্কট
দেবশয়নী একাদশীর পর থেকেই কর্কট রাশির আর্থিক সংকট কাটতে শুরু করবে। আয়ের একাধিক নতুন পথ খুলবে। সমাজে সম্মান বৃদ্ধি পাবে। দীর্ঘদিন ধরে চলা মানসিক চাপ ও সমস্যার অবসান ঘটে জীবনে স্বস্তি ফিরবে।

তুলা
তুলা রাশির জন্য এই সময়টি বরদানের মতো। ব্যবসা ও পেশাগত জীবনে একের পর এক দুর্দান্ত সুযোগ আসবে। অতীতে করা কঠোর পরিশ্রমের উপযুক্ত ফল পাওয়ার সময় এসেছে। প্রেমজীবনও থাকবে বেশ রোমাঞ্চকর।
মকর
শনিদেব বক্রী হওয়ায় শুভ বার্তা পেতে চলেছেন মকর রাশির জাতকেরা। চেষ্টা চালিয়ে গেলে সফলতা নিশ্চিত। বেকারদের নতুন কর্মসংস্থানের সুযোগ মিলবে। জীবনে বড়সড় ইতিবাচক পরিবর্তন ঘটতে চলেছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বেঙ্গালুরু পালিয়েও নিস্তার নেই, পলাতক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল হাসনাবাদ থানার পুলিশ
-
‘দুর্গাপুজো লেখা না থাকলে স্টল ভেঙে দেব’, শুভেন্দুর বার্তার পরই বামেদের হুঁশিয়ারি বিজেপি বিধায়কের
-
ব্রিকসের নৈশভোজে গেলেন না জিনপিং, অনুপস্থিতি নিয়ে কী জানাচ্ছে বেজিং?
-
রাতের আসানসোলে জাতীয় সড়কে বিভীষিকা! ছিনতাইয়ের চেষ্টা, বাধা পেয়ে বাইক আরোহীকে গুলি
-
গণেশ পুজোর জন্য মিলছে না পুলিশের অনুমতি, কোথায় হবে ইস্টবেঙ্গল-মহামেডান ম্যাচ?