Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২১ জুলাই ২০২৬
Weekly Horoscope

২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত Horoscope: পুজোর আগে কেমন কাটবে সময়? জেনে নিন সাপ্তাহিক রাশিফল

দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৬, ২০২৪, ০৮:৫৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৬, ২০২৪, ০৮:৫৪

options
link
২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত Horoscope: পুজোর আগে কেমন কাটবে সময়? জেনে নিন সাপ্তাহিক রাশিফল zoom
Advertisement

আলোচ‌্য সপ্তাহের প্রারম্ভে বৃষে বৃহস্পতি, মিথুনে মঙ্গল, সিংহে চন্দ্র, কন‌্যায় রবি, বুধ ও কেতু, তুলায় শুক্র, কুম্ভে বক্রী শনি এবং মীনে রাহু। কী হবে এর প্রভাব? (Horoscope) জানালেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

মেষ

aries1এই রাশির জাতক-জাতিকারা আর্থিক দিক থেকে দুশ্চিন্তামুক্ত হলেও খরচের ব্যাপারে সাবধানে থাকবেন। পরিবারে কোনও ছোটখাটো বিবাদকে গুরুত্ব দেবেন না। চাকরি সূত্রে ভ্রমণের সম্ভাবনা লক্ষ্য করা যায়। বিবাহিত জীবনে কোনও সমস্যা থাকলে তা কেটে যাওয়ার সম্ভাবনা। পাওনা টাকা আদায় নিয়ে বন্ধুর সঙ্গে মতবিরোধ বহুদূর পর্যন্ত গড়াতে পারে। কর্মক্ষেত্রে অত্যধিক ব্যস্ততার জন্য ব্যক্তিগত জীবনে সমস্যার সৃষ্টি হতে পারে। ব্যবসায়ীদের ঋণ পরিশোধের ফলে সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে। পৈত্রিক সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য জমানো টাকা খরচ হতে পারে। সঙ্গীতশিল্পী, নৃত্যশিল্পীদের জন্য আগামী দিনে ভালো সময় আসছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বৃষ

taurusকর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বাক্-বিতণ্ডায় জড়িয়ে পড়বেন না। বন্ধুবান্ধবের কাছে দুর্বলতা প্রকাশ করবেন না। এই সময় ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলাই শ্রেয়। সন্তানের স্বাস্থ্যের উন্নতিতে মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি। বিদ্যার্থীদের জন্য সপ্তাহের মধ্যভাগে শুভ সময় আসছে। শ্বশুরকুল থেকে স্থাবর সম্পত্তি পাওয়ার সম্ভাবনা। আয় অপেক্ষা ব্যয় বেশি হওয়ার ফলে সঞ্চিত অর্থ খরচ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। কর্মপ্রার্থীদের কর্ম অনুসন্ধানের জন্য আরও উদ্যমী হতে হবে। স্ত্রীর কর্মক্ষেত্রে সমস্যা দেখা দেওয়ায় কর্ম পরিবর্তনের চেষ্টা চালিয়ে যাওয়া উচিত। বয়স্ক জাতক-জাতিকারা অনিদ্রাজনিত রোগকে অবহেলা করবেন না।

মিথুন

jeminiসপ্তাহের প্রারম্ভে কোনও সুখবর আসতে পারে। পরিবারে গুরুজনের প্রচেষ্টায় পারিবারিক- অশান্তি অনেকাংশে লাঘব হবে। বয়স্ক জাতক-জাতিকারা অনিদ্রাজনিত রোগকে অবহেলা করবেন না। ছোটো ব্যবসায়ে কোনও কর্মচারীর আচার-আচরণের জন্য লোকসান দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতি ও আর্থিক শ্রীবৃদ্ধি লক্ষ করতে পারবেন। ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। উচ্চশিক্ষার জন্য অর্থের সংস্থান হয়ে যাবে। ব্যবসায়ীরা সঠিক পরিকল্পনার মাধ্যমে অগ্রসর হোন। স্ত্রীর নামী প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ আসতে পারে। সরকারি কর্মচারীদের আর্থিক উন্নতি লাভ। সন্তানের প্রতি আবেগতাড়িত হয়ে তাদের অন্যায় আবদার মেনে নেবেন না।

কর্কট

cancerএই রাশির জাতক-জাতিকারা এই সপ্তাহে আর্থিক দিক থেকে মিশ্র ফল পাবেন। ব্যবসায়ীদের নতুন ব্যবসা শুরু করার জন্য সময়টি শুভ। বয়স্ক জাতক-জাতিকারা মানসিক শান্তির জন্য- পূজাপাঠে মন দিন। দুর্জন ব্যক্তির থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। পরিবারে কেউ কেউ আপনার সরলতার সুযোগ নিয়ে পারিবারিক সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা করবে। স্ত্রীর প্রচেষ্টায় সংসারে অর্থনৈতিক উন্নতি লক্ষ করতে পারবেন। সন্তানের স্বাস্থ্যের কারণে চিন্তা ও উদ্বেগ বাড়তে পারে। এই সময় বহু ব্যয়ের ফলে সঞ্চিত অর্থে টান পড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে মনোমালিন্যের জন্য গৃহনির্মাণে বাধা পড়তে পারে। সপ্তাহের শেষের দিকে জীবনযাত্রার মান উন্নতির জন্য অতিরিক্ত পরিশ্রম করতে হবে।

সিংহ

leoএই সপ্তাহে পেশাগত দিক ভালোই যাবে। আমদানি-রপ্তানি ব্যবসায় বাড়তি মুনাফা আসার যোগ। অসৎ বন্ধুর সান্নিধ্য ত্যাগ করা উচিত। বাইরের কোনও ব্যক্তিকে নিয়ে পরিবারে অশান্তি। সন্তানের লেখাপড়ার জন্য ব্যয়বৃদ্ধি। অর্থ আদান-প্রদান দিয়ে বন্ধুর সঙ্গে বিবাদ। বয়ঃসন্ধির কন‌্যাসন্তানকে খুব সাবধানে রাখুন। এই সময় বন্ধুবান্ধব কুপথে চালিত করতে পারে। গুরুজনদের চিকিৎসা বিভ্রাটে হয়রানি ও অর্থব্যয়। পৈত্রিক সম্পত্তি নিয়ে টানাপোড়েন থাকবে। রাজনীতির সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা নিজ দলে সম্মানজনক পদ পেতে পারেন। আমোদ-প্রমোদে খরচ বৃদ্ধির জন‌্য সঞ্চিত অর্থ ব্যয় হতে পারে। আয় ভালো হবে, ব্যয় কম হওয়ার ফলে বাড়তি অর্থ সঞ্চয় করা চেষ্টা করুন। এই সময় পেটের সমস্যায় কষ্ট পেতে পারেন।

কন্যা

virgoসপ্তাহের প্রথমে জীবনের কিছু সমস্যা দেখা দিতে পারে। এই সময় বিচলিত না হয়ে পরিস্থিতির দিকে নজর রাখুন। অর্থনৈতিক উন্নতিতে বাধা আসবে। জলবাহিত রোগ থেকে সাবধানে থাকুন। খেলাধুলার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আশানুরূপ উন্নতি। পরিবারে কোনও সদস্যের উপর রাগ করে কোনও হঠকারী সিদ্ধান্ত নেবেন না। কারও একজনের রক্তপাতের আশঙ্কা। বয়স্করা সাংসারিক ঝামেলায় না থেকে পূজা-অর্চনায় মন দিন। হঠাৎ পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হওয়ার সম্ভাবনা। ব‌্যবসায় এখনই কোনও বড় বিনিয়োগ করবেন না। প্রেম-পরিণয়ের ক্ষেত্রে সময়টি শুভ নয়। নতুন গৃহনির্মাণের জন‌্য ঋণ পাওয়ার সম্ভাবনা।

তুলা

leoবিগত সপ্তাহগুলির তুলনায় এই সপ্তাহে কিছু পরিবর্তন আসবে। সন্তানের উচ্চশিক্ষায় সাফল্যের জন‌্য মানসিক শান্তি। বয়স্ক জাতক-জাতিকারা সেবা ও পরোপকারের মধ্যে দিয়ে মানসিক শান্তি লাভ করবেন। লটারি বা শেয়ারে কিছু উপার্জন হলেও লোভের বশবর্তী হয়ে অতিরিক্ত বিনিয়োগ করতে যাবেন না। শিক্ষার্থীদের পরীক্ষার সময় অসুস্থতার জন‌্য পরীক্ষার ফল খুব একটা ভালো হবে না। নিম্নাঙ্গে চোট-আঘাত লাগার সম্ভাবনা। রাজনীতির সঙ্গে যুক্ত ব‌্যক্তিদের মান ও যশ বৃদ্ধি পাবে। অত‌্যধিক ব‌্যয়ের জন‌্য সঞ্চয়ে বাধা।

বৃশ্চিক

scorpioসপ্তাহটি গতানুগতিক ভাবেই চলবে। পরিবহণ ব‌্যবসার সঙ্গে যুক্ত ব‌্যক্তিদের সময়টি শুভ। প্রতিবেশীর সঙ্গে জমিজমা সংক্রান্ত সমস‌্যার জন‌্য মানসিক উদ্বেগ বাড়বে। সন্তানের বদমেজাজি স্বভাবের জন‌্য পরিবারে অশান্তি। শিল্পী ও কলাকুশলীদের নতুন কাজের যোগাযোগ হতে পারে। স্ত্রীর শরীর কিছুটা সমস‌্যায় আপনাকে ফেলতে পারে। সপ্তাহের মধ‌্যভাগে কর্মপ্রার্থীদের নতুন কর্মলাভের যোগ। ব‌্যবসায় বকেয়া অর্থ এই সময় ফেরত পেতে পারেন। রাস্তাঘাটে বা কর্মক্ষেত্রে বিতর্কিত বিষয় নিয়ে কোনও আলোচনা না করাই শ্রেয়। বন্ধুর সহায়তায় নতুন গাড়ি কেনার সুযোগ আসবে।

ধনু

saggetariusকর্মক্ষেত্রে এই সময় বিবাদ-বিতর্কে না জড়ানোই ভালো। পরিবারে আপনার গোপন শত্রু ক্ষতি করার চেষ্টা করলেও ফলপ্রসূ হবে না। ভবিষ‌্যতে সঞ্চয়ের জন‌্য খরচ কমানোর চিন্তাভাবনা এখন থেকে শুরু করুন। স্ত্রীর প্রচেষ্টায় নতুন ব‌্যবসা শুরুর পরিকল্পনা করতে পারেন। নিজের কাজের প্রতি আস্থা রাখার চেষ্টা করুন। বহুদিন ধরে চলা ব‌্যবসার জটিলতা এই সময় কেটে যাওয়ার সম্ভাবনা। বেসরকারি ক্ষেত্রে কর্মরত জাতক-জাতিকারা জীবনে উন্নতির জন‌্য কর্ম পরিবর্তন করুন। ব‌্যবসায় বিনিয়োগের আগে ভালো করে পরিকল্পনা করে নেবেন। সন্তানের লেখাপড়ায় সাফল্যের জন‌্য মানসিক শান্তি।

মকর

capricornসপ্তাহের প্রারম্ভে নিজস্ব কর্মের জগতে পরিবর্তন লক্ষ‌্য করা যায়। ব‌্যবসায় সাময়িক মন্দাভাব থাকবে। কর্মপ্রার্থীদের একাধিক উপায়ে আয়ের সুযোগ আসবে। এই সময় বিভিন্ন উপায়ে হাতে অর্থ আসতে পারে। শ্বশুরকুল থেকে স্থাবর সম্পত্তি পাওয়ার সম্ভাবনা। আয় অপেক্ষা ব‌্যয় বেশি হওয়ার ফলে সঞ্চিত অর্থ খরচ হতে পারে। রাজনীতিবিদরা এই সময় নাম, যশ ও সামাজিক প্রতিষ্ঠা লাভ করতে পারবেন। ভাই-বোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। কর্মক্ষেত্রে পদোন্নতি ও আর্থিক শ্রীবৃদ্ধি লক্ষ‌্য করতে পারবেন। পিতা-মাতার কারও একজনের শরীর খুব একটা ভালো যাবে না। এই সময় জলবাহিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভবনা। স্ত্রীর মানসিক সমস‌্যার জন‌্য সংসারে অশান্তি।

কুম্ভ

aquariusএই সময় এই রাশির জাতক-জাতিকাদের অর্থ উপার্জন ভালোই হবে। পরিবারে গুরুজনের প্রচেষ্টায় পারিবারিক অশান্তি অনেকাংশে লাঘব হবে। নববিবাহিতদের বিবাহিত জীবন সুখের হবে। বন্ধুবান্ধবের উপকার করতে গিয়ে পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। অর্থ উপার্জনের জন‌্য অতিরিক্ত পরিশ্রম স্বাস্থ‌্যহানির কারণ হতে পারে। সংগীতশিল্পী, নৃত‌্যশিল্পীদের জন‌্য আগামিদিনে ভালো সময় আসছে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বাক্‌বিতণ্ডায় জড়িয়ে পড়বেন না। বিদ‌্যার্থীদের জন‌্য সপ্তাহের মধ‌্যভাগে শুভ সময় আসছে। সন্তানের স্বাস্থ্যের উন্নতিতে মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি। বিদ্যুৎ ও আগুন থেকে সাবধানে থাকুন।

মীন

piscesসপ্তাহের শুরুতে উপার্জন বৃদ্ধি পেতে পারে। কোনও আত্মীয়ের সহায়তায় পারিবারিক সমস‌্যার সমাধান। কর্মক্ষেত্রে পরিশ্রম করলেও উন্নতি সেই অনুপাতে হবে না। বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের জন‌্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ আসবে। কর্মপ্রার্থীদের চাকরি অপেক্ষা ব‌্যবসায় অর্থলাভ অনেক বেশি হবে। ব‌্যবসায়ীদের জন‌্য সপ্তাহটি শুভ। বয়ঃসন্ধির সন্তানের অতিরিক্ত বন্ধুবান্ধবের জন‌্য বিপথে যাওয়ার সম্ভাবনা। ভাইবোনদের অতিরিক্ত স্বার্থপরতা ও রূঢ় আচরণের ফলে সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভব না। দীর্ঘদিনের আটকে থাকা কাজ এই সময় শেষ হওয়ার সম্ভাবনা লক্ষ‌্য করা যায়।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচর ফল আংশিক মিলবে ll

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.