Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
রাশি

কর্মক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন, জেনে নিন আর কী রয়েছে আপনার ভাগ্যে

বৃষ রাশির জন্য সুখবর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৩, ১৮:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৩, ১৮:১৪

options
link
কর্মক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন, জেনে নিন আর কী রয়েছে আপনার ভাগ্যে zoom
অমিতাভ বন্দ্যোপাধ্যায়

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে কর্কট রাশির জাতকদের। মামলা-মোকদ্দমার ফলাফলের শুভ কোনও ইঙ্গিত পেতে পারেন বৃষ রাশির জাতকরা। বলছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়

Advertisement
 
মেষ
aries1

আলস্যের কারণে বিশেষ কোনও সুযোগ হারাতে পারেন। পারিপার্শ্বিক পরিবেশের আচমকা পরিবর্তন আপনাকে উদ্বিগ্ন করবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা বজায় থাকবে ও কর্মে উন্নতির যোগ। বিশেষ কোনও কর্মের দায়িত্ব নিয়ে দূরে যেতে হতে পারে। মাতা অথবা মাতৃস্থানীয়া কারও পরামর্শে পারিবারিক কোনও সমস্যার সমাধান, বিতর্ক-বিবাদ থেকে দূরে থাকাই ভাল।

 
বৃষ
taurus

বহুদিনের চলা মামলা-মোকদ্দমার ফলাফলের শুভ কোনও ইঙ্গিত পেতে পারেন। ব্যবসায়ীদের লাভ বাড়বে তবে নতুন বিনিয়োগে যাচাইয়ের প্রয়োজন। নিকটজনের মন্দ ব্যবহারে মানসিক দিক থেকে ব্যথিত থাকতে পারেন। দূর ভ্রমণের পরিকল্পনা আপাতত স্থগিত রাখতে হতে পারে। সন্তানের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য নিশ্চিত হতে পারে। আর্থিক দিক চলনসই।

 
মিথুন

jemini

অপ্রত্যাশিতভাবে বিশেষ কোনও সুযোগ লাভ আপনাকে আনন্দিত করবে। আর্থিক দিক থেকে সপ্তাহটি শুভ হওয়ার কারণে ব্যয়ের মাত্রা বৃদ্ধি পেলেও সঞ্চয়যোগও যথেষ্ট দেখা যায়। নতুন বাড়ি অথবা জমি কেনার পরিকল্পনা সফল হতে পারে। পারিবারিক সুখ-শান্তি বজায় থাকবে ও নিকটজনের বিবাহের যোগাযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে নিজের পদমর্যাদার বৃদ্ধি ও ব্যস্ততা বৃদ্ধি পাবে।

 

কর্কট

cancer

পারিবারিক দিক থেকে সপ্তাহটি ব্যস্ততা বৃদ্ধি করতে পারে। গুরুজনের চিকিৎসার কারণে ব্যয় বৃদ্ধি পাবে। ছোট ব্যবসায়ীদের লাভ বাড়বে। আচমকা অপ্রীতিকর পরিস্থিতিতে পড়লেও নিজেকে সামলে নিতে সক্ষম হবেন। রোজগারের বিকল্প উপায় সামনে এলেও তা যাচাই করে নেওয়া ভাল। সপ্তাহটিতে বিলাস ব্যসনে ব্যয় বৃদ্ধি পেতে পারে। চলাফেরায় বাড়তি সতর্কতা প্রয়োজন।

সিংহ

leo

সৃষ্টিশীল কাজকর্মে দক্ষতার বৃদ্ধি ও রোজগারের একাধিক উপায় খুঁজে পেতে পারেন। মহৎ কোনও কাজে যুক্ত হয়ে মানসিক শান্তি পাবেন। বহুদিনের কোনও পুরনো সম্পর্ক ফিরে আসবে। দাম্পত্য সম্পর্ক অটুট থাকবে তবে স্ত্রীর শারীরিক দিকে নজর রাখুন। বিবাদ বিতর্ক এড়িয়ে চলাই ভাল। ভ্রাতা অথবা ভগিনীর বিশেষ সাফল্যে আনন্দিত ও গর্বিত হবেন। দানধ্যানে আগ্রহ বৃদ্ধি।

 
 
কন্যা

virgo

কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম ও অধ্যবসায় দ্বারা নিজের সাফল্য সুনিশ্চিত করবেন। আর্থিক দিক থেকেও সপ্তাহটি বেশ শুভ হতে পারে। সম্পত্তি রক্ষণাবেক্ষণে আরও সচেতনতা আবশ্যক। স্ত্রীর নামে নতুন কোনও ব্যবসায়িক পরিকল্পনা সাফল্য পেতে পারে। সন্তানের লেখাপড়ায় সাফল্য নিশ্চিত হলেও ব্যবহারিক পরিবর্তনের কারণে চিন্তায় থাকবেন।

 
তুলা

libra

কর্মক্ষেত্রে আচমকা দূরবর্তী স্থানে বদলির আদেশ আসতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল ও স্বজনদের সঙ্গে সম্পর্কের উন্নতির যোগ। বিষয়-সম্পত্তিকে ঘিরে চলা মামলার ফলাফল অনুকূলে আসতে পারে। শেয়ার অথবা ফাটকা ব্যবসায় এ সপ্তাহে বিনিয়োগ বৃদ্ধি না করাই ভাল। গোপন কথা বলে ফেলে বিড়ম্বনায় পড়তে হতে পারে। শারীরিক দিক শুভ।

 
বৃশ্চিক

scorpio

কর্মক্ষেত্রে কোনও জটিল সমস্যার সমাধান করে সহকর্মীদের প্রশংসা আদায় করবেন। কারিগরি কুশলতার বৃদ্ধি ও একাধিক উপায়ে রোজগারের আশা করা যায়। অনিয়মের কারণে শারীরিক ক্লেশভোগ অসম্ভব নয়। নিকট বন্ধুর বিপদে তার পাশে দাঁড়াতে পারেন। এ সপ্তাহে কোনও ভ্রমণের পরিকল্পনা স্থগিত রাখতে হতে পারে। গবেষণামূলক কাজকর্মে সাফল্য নিশ্চিত হতে পারে।

 
ধনু

saggetarius

প্রতিযোগিতার মধ্য দিয়ে কর্মক্ষেত্রে সাফল্য নিশ্চিত হবে। সপ্তাহটিতে কোনও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার পরিকল্পনা সফল হতে পারে। আচমকা চোটাঘাতে শারীরিক ক্লেশভোগের যোগ। সন্তানকে কেন্দ্র করে দাম্পত্য সম্পর্কে ভুল বোঝাবুঝির আশঙ্কা। গুরুজনের স্বাস্থ্যের উন্নতি আপনার মানসিক উদ্বেগ দূর করবে। বিদ্যার্থী, গবেষক ও শিক্ষকদের জন্য সপ্তাহটি শুভ।

 
 
মকর

capricorn

কর্মক্ষেত্রের কোনও ভুলের কারণে মানসিক চাপে থাকতে পারেন। নিকটজনের মন্দ ব্যবহারে মানসিক বেদনার বৃদ্ধি। সন্তানের মেধার বিকাশ ও উচ্চশিক্ষায় আগ্রহ আপনাকে আনন্দিত করবে। আর্থিক লেনদেন সংক্রান্ত ব্যাপারে সতর্কতার প্রয়োজন। আর্থিক যোগাযোগগুলি তেমন ফল নাও দিতে পারে তবে ব্যয়বৃদ্ধির প্রকোপ থাকবে। নিকট বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন।

 
কুম্ভ

aquarius

অতিরিক্ত ভাবপ্রবণ মনোভাব ক্ষতি করতে পারে। এ সপ্তাহে কর্মের কারণে ব্যস্ততার বৃদ্ধি ও শারীরিক দিক থেকে ক্লান্ত অনুভব করতে পারেন। স্বজনদের সঙ্গে সম্পর্কের উন্নতির দিকে খেয়াল রাখুন। শারীরিক দিক থেকে বক্ষপীড়ায় ক্লেশভোগের যোগ। অংশীদারি ব্যবসায় বিনিয়োগ স্থগিত রাখতে হতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিতর্ক এড়িয়ে চলুন।

 
মীন

pisces

নিজের স্বাস্থ্য নিয়ে মানসিক জটিলতা বজায় থাকতে পারে। পারিবারিক সুখশান্তি বজায় থাকবে। তবে পারিবারিক দায়দায়িত্ব পালনে বহুব্যয়ের যোগ দেখা যায়। কর্মক্ষেত্রে নিজের দায়বদ্ধতার কারণে প্রশংসিত হতে পারেন। দূর ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে। গুরুজন স্থানীয় কারও স্বাস্থ্যহানির কারণে উদ্বেগে থাকবেন। প্রতিযোগিতার মধ্য দিয়ে ব্যবসায় সাফল্য।

 

।। দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির ভিত্তিতে গোচরফল আংশিক মিলবে।।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.