২০২৬-এর শুরুতেই গ্রহ-নক্ষত্রদের খেলায় তোলপাড় মহাকাশ। জ্যোতিষীদের মতে, বছরটি সাধারণ কোনও বছর নয়। বরং গ্রহান্তরের ইতিহাসে এক সন্ধিক্ষণ। একের পর এক গ্রহের চলন বদলে কখনও মেঘ তো কখনও বৃষ্টির পূর্বাভাস বারো রাশির জীবনে। তবে মার্চ মাস যেন সব রেকর্ড ভাঙতে চলেছে। দীর্ঘ এক শতাব্দীরও বেশি সময়, অর্থাৎ প্রায় ১২০ বছর পর মীন রাশির আঙিনায় তৈরি হচ্ছে এক বিরল ত্রিগ্রহী যোগ। শনি এবং শুক্রের সংসারে পা রাখছেন স্বয়ং সূর্যদেব।

আরও পড়ুন:
জ্যোতিষ গণনা বলছে, ২ মার্চ শুক্র মীন রাশিতে প্রবেশ করবে। শনি আগে থেকেই সেখানে আসীন। ১৫ মার্চ সেখানে পা রাখবে সূর্যও। ফলে মীন রাশিতে ঘটবে তিন গ্রহের মিলন। এই ত্রিগ্রহী যোগের পাশাপাশি সূর্য ও শুক্রের প্রভাবে তৈরি হবে ‘শুক্রাদিত্য যোগ’। এর প্রভাবে চার রাশির জাতকদের জীবনে আমূল পরিবর্তন আসতে পারে। ঠিক কী কী ঘটতে চলেছে? চলুন জেনে নেওয়া যাক।
বৃষ রাশি: মার্চ মাস বৃষ রাশির জাতকদের জন্য রাজকীয় হতে চলেছে। কর্মক্ষেত্রে বড় কোনও পদ প্রাপ্তি ঘটতে পারে। আয় এক ধাক্কায় অনেকটা বাড়বে। যাঁরা ব্যবসা করছেন, তাঁদের জন্য সময়টি বিনিয়োগের জন্য সেরা সময়। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে।

সিংহ রাশি: আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে সিংহ রাশির জাতকদের। কর্মক্ষেত্রে আপনি নতুন পরিচয় পাবেন। তবে কাজের চাপ বাড়লে ঘাবড়াবেন না। সঙ্গীর সঙ্গে সম্পর্কের তিক্ততা মিটে যাবে। আর্থিক লাভের যোগ অত্যন্ত প্রবল।
ধনু রাশি: আপনার সৌভাগ্যের দরজা খুলতে চলেছে। শিক্ষা হোক বা কেরিয়ার, সব ক্ষেত্রেই সাফল্যের স্বাদ পাবেন। দীর্ঘদিনের ঋণের বোঝা হালকা হতে পারে। ভাগ্যের জেরে আটকে থাকা টাকা হাতে চলে আসবে।

মকর রাশি: দীর্ঘদিনের পারিবারিক সমস্যা থেকে মুক্তি পাবেন মকর রাশির জাতকরা। চাকরির নতুন প্রস্তাব আসতে পারে। কর্মক্ষেত্রে আপনার গুরুত্ব বাড়বে। তবে ব্যক্তিগত জীবনে ছোটখাটো বিতর্ক এড়িয়ে চলা ভালো। আর্থিক দিক থেকে আপনি এই মাসে অনেকটাই সুরক্ষিত থাকবেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পুরদলেও ফাটল, আইনি জটের আশঙ্কা, মমতার পছন্দে মেয়র বাছতে ‘সই’ দিলেন না অধিকাংশ কাউন্সিলর!
-
ছবির দেশ, কবিতার দেশে রূপকথা! ফরাসি ওপেনে প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ জাভেরেভের
-
পাহাড় থেকে সমতল, ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা! আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বাসিন্দারা
-
‘একে নেব না, ওকে নেব না বললে হবে না’, বঙ্গে বৃহত্তর হিন্দু ঐক্যের বার্তা বনশলের
-
শ্বাস যন্ত্রে কিছুতেই ফুঁ দিতে পারছেন না মদ্যপ! চড় কষালেন পুলিশকর্মী, ভিডিও ঘিরে বিতর্ক