Bangladesh MP Murder

বাংলাদেশের সাংসদ খুনের শিকড় গ্ল্যামার ওয়ার্ল্ডেও! এবার নজরে ৬ নায়িকা

প্রায় একমাস কেটে গেলেও এই হত্যা রহস্যের জট খোলেনি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৫, ২০২৪, ১৮:১৩

options
link
বাংলাদেশের সাংসদ খুনের শিকড় গ্ল্যামার ওয়ার্ল্ডেও! এবার নজরে ৬ নায়িকা

সুকুমার সরকার, ঢাকা: কলকাতায় চিকিৎসা করাতে গিয়ে খুন হয়েছেন বাংলাদেশের ঝিনাইদহের সাংসদ আনোয়ারুল আজিম আনার। প্রায় একমাস কেটে গেলেও তাঁর হত্যা রহস্যের জট খোলেনি। এখনও তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এবার তদন্তকারীদের আতশকাঁচের নিচে ৬ বাংলাদেশি নায়িকা ও মডেল। যার মধ্যে একজন নাকি আবার কলকাতার একাধিক ছবিতে অভিনয় করেছেন। সূত্রের খবর, খুবই শীঘ্রই তাঁদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

Advertisement

নৃশংস এই হত্যাকাণ্ডের কারণ হিসাবে উঠে এসেছে একাধিক কারণ। প্রথমে মনে করা হয়েছিল, হুণ্ডি কারবার ও কলকাতায় সোনা চোরাচালানের বিশাল অঙ্কের টাকা ভাগবাটোয়ারা নিয়ে এই খুন হয়েছে। তার পর এই কাণ্ডে নাম জড়ায় শাসকদল আওয়ামি লিগের ২ নেতার। যার ফলে রাজনৈতিক দ্বন্দ্বের কারণে খুনের তত্ত্ব-ও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। এবার এই হত্যাকাণ্ডে গ্ল্যামার ওয়ার্ল্ডের যোগও খুঁজে পেয়েছেন তাঁরা। জানা গিয়েছে, নজরে থাকার ৬ নায়িকার মধ্যে একজনের সঙ্গে কলকাতায় সময় কাটিয়েছিলেন আনোয়ারুল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: মেট্রোয় নিয়ে যাওয়া যাবে না মাংস, বকরি ইদের আগে কড়া নির্দেশিকা

গত মঙ্গলবার বিকেলে সাংসদ খুনের ঘটনায় শাসকদলের ঝিনাইদহ জেলা আওয়ামি লিগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঢাকার ধানমন্ডি এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আনোয়ারুল হত্যায় জেলা আওয়ামি লিগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজি কামাল গিয়াস আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু গ্রেপ্তার হওয়ার পর ঝিনাইদহের ক্ষমতাসীন দলের নেতাদের জড়িত হওয়ার বিষয়টি সামনে আসতে শুরু করে। তার পর পুলিশ হেফাজতে নেয় মিন্টুকে। গোয়েন্দারা এখন জেলার নেতাদের নজরদারিতে রাখা শুরু করেছেন। খুনের মোটিভ জানতে সংগ্রহ করা হচ্ছে সকলের বায়োডাটা।

Advertisement

বলে রাখা ভালো, ইতিমধ্যেই আনোয়ারুলের হত্যায় এক তরুণী-সহ আরও তিন জনের জড়িত থাকার তথ্য পেয়েছে বাংলাদেশের তদন্ত সংস্থা ডিবি। তাঁদের নাম- তাজ মহম্মদ খান ওরফে হাজি, মহম্মদ জামাল হোসেন ও চেলসি চেরি ওরফে আরিয়া। এই মামলার তদন্তকারীরা ১০ অভিযুক্তের ব্যাঙ্কের হিসেবের তথ্য পেতে আদালতে আবেদন করেছিলেন। সেই তালিকায় রয়েছে ওই তিনজনের নাম। যদিও চেরি ছাড়া এর আগে বাকিদের নাম আলোচনায় উঠে আসেনি। কারণ এই চেরি ওরফে আরিয়াকেও মূল অভিযুক্ত শাহিনের বান্ধবী হিসেবে চেনে সবাই। ফলে যত দিন যাচ্ছে নতুন তথ্য সামনে আসছে বাংলাদেশের সাংসদ খুনে।

[আরও পড়ুন: চিন সফরের আগেই দিল্লির দরবারে হাসিনা, বিশেষ বৈঠক মোদির সঙ্গে]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.