টানা জিজ্ঞাসাবাদে নিজের অপরাধ স্বীকার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। শুধু তাই নয়, কোটি কোটি টাকা লেনদেনের নেপথ্যে বড় মাথা রয়েছে বলেই দাবি তাঁর। ওই টাকা উদ্ধারে সম্পূর্ণ সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন সুমিত। মেদিনীপুর আদালতে জমা করা নথিপত্রে এমনই বিস্ফোরক দাবি করল সিআইডি। বড় মাথা বলতে কার নাম জানিয়েছেন সুমিত, স্বাভাবিকভাবেই তা নিয়ে চলছে জোর চাঞ্চল্য।
আরও পড়ুন:
শালবনি থানার অন্তর্গত বিস্তীর্ণ সরকারি জমি বেআইনিভাবে জালিয়াতির মাধ্যমে ছোট ছোট প্লটে বিভক্ত করে বিক্রি ও হস্তান্তর করার মারাত্মক অভিযোগে আগেই মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা-সহ দু’জন গ্রেপ্তার হয়েছেন। ওই চক্রে একাধিক প্রভাবশালী নেতার পাশাপাশি সুমিত রায়ের সক্রিয় ভূমিকা ও বিপুল অঙ্কের বেআইনি আর্থিক লেনদেনের তথ্য সিআইডির হাতে আসে। এক প্রোমোটার, এক হোটেল মালিক-সহ আরও কয়েকজনের ভূমিকাকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে বলেও জানা গিয়েছে।
সুমিতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় প্রতারণা, জালিয়াতি, বিশ্বাসভঙ্গ এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের রক্ষাকবচ পাওয়ার মাঝে ভবানী ভবনে তাকে ডেকে দফায় দফায় জেরাও করে সিআইডি। কিন্তু তদন্তে সহযোগিতা না করার অভিযোগ তুলে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। অবশেষে সুপ্রিম কোর্ট রক্ষাকবচ প্রত্যাহার করে নেওয়ায় বৃহস্পতিবারই তাকে গ্রেপ্তার করা হয়।
এরপর শুক্রবার তাকে ভবানী ভবন থেকে মেদিনীপুর আদালতে নিয়ে যাওয়া হয়। মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট অতনু মণ্ডলের এজলাসে মামলাটির শুনানি হয়। সরকারী আইনজীবী সৈয়দ নাজিম হাবিব জেরার জন্য ৮ দিন সিআইডি হেফাজতের আবেদন করেন। সেই মতো বিচারবিভাগীয় ম্যাজিষ্ট্রেট ৮ দিনেরই হেফাজত মঞ্জুর করে দেন। আদালতের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সিআইডি ফের সুমিত রায়কে নিয়ে ভবানী ভবনের উদ্দেশে রওনা দেয়। আপাতত সেখানেই তাকে চলছে টানা জেরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাষ্ট্রের বিরুদ্ধে দীর্ঘ লড়াই শেষ, স্ত্রী মিতাকে নিয়ে আত্মসমর্পণের পথে মাওবাদী নেতা শচীন
-
আঙুলের ইশারা, মুখের ভঙ্গিই ভরসা! মূক-বধিরদের ‘পাঠ’ খুদে ছাত্রী নাসিমার
-
বিনামূল্যে সোমনাথ দর্শন, ১০০০ ভক্তের থাকা-খাওয়া-যাতায়াতের খরচ দেবে রাজ্যই
-
‘রুল টেকার নয়, রুল শেপার’, গ্লোবাল সাউথের নেতৃত্বে ভারত! ব্রিকসে বিরাট ঘোষণা মোদির
-
‘মির্জাপুর’ সিনেমাকে টেক্কা, অক্ষয়-সইফের ‘হাইওয়ান’ সরিয়ে থাকবে ‘হনুমান অংশ’!