বালাসন নদীর জলে দুধিয়ায় হিউম সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার রক্ষণাবেক্ষণের জন্য বেইলি ব্রিজও বন্ধ থাকবে। এমনই প্রশাসনের তরফে জানানো হয়েছে। ফলে মিরিক যেতে হলে ঘুরপথ এখন কয়েক দিন ব্যবহার করতে হবে। পর্যটক ও সাধারণ মানুষকে দিন কয়েক সমস্যায় পড়তে হবে বলে প্রাথমিক মত। এমনিতেই দুধিয়ার প্রধান সেতু আগেই ভেসে গিয়েছিল গত বছর উত্তরবঙ্গ বিপর্যয়ের সময়ে। দিন কয়েক আগে অস্থায়ী হিউম পাইপ দিয়ে তৈরি সেতুও বালাসন নদীর জলে ভেসে যায়। এখন ওই এলাকায় যোগাযোগে শেষ সম্বল ওই বেইলি ব্রিজ। সেটি ক্ষতিগ্রস্ত হলে যোগাযোগ সম্পূর্ণ ভেঙে যাবে। এমনই আশঙ্কায় সাধারণ মানুষ। সেই কথা মাথায় রেখেই এবার বেইলি ব্রিজ রক্ষণাবেক্ষণ শুরু হল।
আরও পড়ুন:
মাসিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য দুধিয়ায় বালাসন নদীর উপর বেইলি ব্রিজ ১৫ সেপ্টেম্বর বন্ধ থাকবে। ওই দিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মিরিক-শিলিগুড়ির মধ্যে ছোট গাড়ি চলাচল বন্ধ থাকবে। দার্জিলিং জেলা প্রশাসনের তরফে একথা জানানো হয়েছে। সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পস ২০০ ফুটের ওই সেতু তৈরি করে। এমনিতেই বৃহস্পতিবার রাতে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায় দুধিয়ায় তৈরি অস্থায়ী হিউম পাইপের সেতু ভেসে যায়। বন্ধ হয়েছে পণ্যবাহী ভারী যান চলাচল। তার উপর মাসিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য বেইলি ব্রিজে একদিনের জন্য হলেও ছোট গাড়ি গাড়ি চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশ শুনে অনেকেই চিন্তায় পড়েছেন।
প্রসঙ্গত, গত বছরের ৪ অক্টোবর বালাসনের হড়পা বানে দুধিয়া পুরনো লোহার সেতু ভেঙে যাওয়ায় শিলিগুড়ি থেকে দুধিয়া হয়ে মিরিকে যাতায়াত বন্ধ হয়ে যায়। এরপর পূর্ত দপ্তর অস্থায়ীভাবে হিউমপাইপ বসিয়ে সেতু তৈরি করে। কিন্তু গত জুন মাসে পাহাড়ে ভারী বৃষ্টির জেরে সেই হিউমপাইপের সেতুর বেশ কিছুটা অংশ ভেসে যায়। এরপর সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পসের সুকনা ৩৩ কোরের ৫ ইঞ্জিনিয়ারিং রেজিমেন্ট ২০০ ফুটের বেইলি ব্রিজ তৈরি করে। প্রশাসনের নির্দেশে বলা হয়েছে, ১৫ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। যদি ১৫ সেপ্টেম্বর রক্ষণাবেক্ষণের কাজ করা সম্ভব না হয়, তবে একই সময় ১৭ সেপ্টেম্বর ব্রিজ বন্ধ রাখা হবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
কেন্দ্রীয় চুক্তিতে থাকতে গেলে এবার মানতে হবে এই শর্ত, কেন বিরাট বদলের পথে বিসিসিআই?
-
বুক চিড়ে শেহনাজের মুখের ট্যাটু, ভক্তের কীর্তিতে হতবাক অভিনেত্রী, ভাইরাল ভিডিও
-
টার্গেট নন্দীগ্রামে তৃণমূলের সংখ্যালঘু ভোট! প্রথম প্রার্থী ঘোষণা করে প্রচারে কংগ্রেস
-
‘হিন্দি চিনি ভাই ভাই’ বলেই নেহরুর পিঠে ‘ছুরি’! মোদির সঙ্গে হাত মিলিয়ে ফের রঙ বদলাবেন জিনপিং?
-
বামেরা বলত ‘ভণ্ড’, মার্ক্স-লেনিন নিয়ে শুভেন্দুর সমালোচনায় শতরূপের ‘ঢাল’ সেই বিবেকানন্দই!