মিটিং-মিছিলের চেনা রাজনীতির বাইরে গিয়ে জেন জি’র কাছে পৌঁছনোর মরিয়া চেষ্টা সিপিএমের। বৃহস্পতিবার বারাসতের রবীন্দ্রভবনে ‘প্রজন্মের ডাক’ অনুষ্ঠানে তারই প্রতিফলন দেখা গেল। কর্মসূচির নামের মতোই যথাযথ তার উপস্থাপনা। মঞ্চে জাতীয় পতাকা, গণসঙ্গীতের পাশাপাশি র্যাপ, সরাসরি প্রশ্নোত্তরের সঙ্গে কিউআর কোডের মাধ্যমে দূর থেকে প্রশ্ন পাঠানোর ব্যবস্থা ছিল এদিনের মঞ্চে। বদলে যাওয়া প্রজন্মের সঙ্গে যোগাযোগ বাড়াতেই সিপিএমের তরুণ প্রজন্মের এই উদ্যোগ।
আরও পড়ুন:
কিউআর কোড স্ক্যান করে দেশের ও রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন পাঠানোর সুযোগ দেওয়া হয়। সেই প্রশ্নের উত্তর দেন আকাশ কর, দীপ্সিতা ধর, ঐশী ঘোষ ও আফরিন বেগম।
বৃহস্পতিবার সন্ধ্যায় ‘বুদ্ধদেব ভট্টাচার্য কালচারাল অ্যান্ড রিসার্চ সেন্টার’-এর উদ্যোগে আয়োজিত বারাসতের এই অনুষ্ঠানে গান পরিবেশন করেন বামপন্থী মনস্ক আরাত্রিকা সিনহা ও রৌনক চক্রবর্তী। পরে ছাত্র নেতৃত্বের বক্তব্যে উঠে আসে বামপন্থী আন্দোলন, ছাত্র রাজনীতি, যাদবপুরের সাম্প্রতিক ঘটনা, হকার উচ্ছেদ এবং সংবাদমাধ্যমের ভূমিকার মতো গুরুত্বপূ্র্ণ বিষয়। বক্তব্য রাখেন ছাত্র নেতা সৌভিক দাস বক্সি, এশনা, আকাশ কর ও ঐশী ঘোষ।

শেষ পর্বে প্রচলিত সভার ধরন থেকেও আরও সরে যায় সিপিএম। কিউআর কোড স্ক্যান করে দেশের ও রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন পাঠানোর সুযোগ দেওয়া হয়। সেই প্রশ্নের উত্তর দেন আকাশ কর, দীপ্সিতা ধর, ঐশী ঘোষ ও আফরিন বেগম। তৃণমূল স্তরে জনসংযোগের ক্ষেত্রে এখনও সংগঠনে বেশ কিছু ঘাটতি রয়েছে বলে আগে চিহ্নিত করেছিল লাল পার্টি। সেইসঙ্গে দলের সদস্য হ্রাসের পরিসংখ্যান বাড়তি উদ্বেগ তৈরি করেছিল। কিন্তু সম্প্রতি দিল্লি থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়া ছাত্র আন্দোলন, বিশেষত বিজেপি বিরোধী মনোভাবে ভর করে উঠে আসা ছাত্রসমাজের একাংশ সাহস জুগিয়েছে সিপিএম ও অন্যান্য বামপন্থী দলগুলিকে। তাই তাঁদের সমর্থন টানতে নতুন পরিকল্পনা করেছেন দলের তরুণ তুর্কিরা। সেই ভাবনামতো আজকের এই ‘প্রজন্মের ডাক’ অনুষ্ঠান। তরুণদের মধ্যে বামপন্থার জায়গা ফেরাতেই এই নতুন ধরনের কর্মসূচি বলে মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ড্রাগন-হাতির ট্যাঙ্গো চাইছে বেজিং! সীমান্ত বিতর্কের মাঝেই কলকাতায় চিনা দূতের মুখে মৈত্রীর বার্তা
-
তিন বছর পর দেশে আইপিএল নিলাম, কোন শহরে, জানিয়ে দিল বিসিসিআই
-
হাঁটুর বয়সি নায়িকার সঙ্গে মামাশ্বশুর গোবিন্দার প্রেম! ‘ঘরভাঙানিদের তোল্লাই দেবেন না’, খোঁচা কাশ্মীরার
-
চাই গম্ভীরের উত্তরসূরি! এবার ঋষভদের কোচিং করাবেন লক্ষ্মীরতন, জাতীয় দলে ডাক আসবে?
-
এক ভাইপোকে সরিয়ে আরেক ভাইপোকে গুরুদায়িত্ব, মায়াবতী বলছেন, ‘এটা তো পরিবারতন্ত্র নয়’