লাইনচ্যুত ফরাক্কা এক্সপ্রেসের (Farakka Express Derailment) ইঞ্জিন। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন যাত্রীরা। ঘটনাটি ঘটেছে বালুরঘাট স্টেশনের কাছেই। ঘটনায় প্রবল হইচই ছড়িয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে গিয়েছেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। কীভাবে ওই ঘটনা ঘটল? খতিয়ে দেখা হচ্ছে। এদিন ওই ট্রেনটি আর গন্তব্যের উদ্দেশ্যে যাবে কি? সেই প্রশ্নও উঠেছে। কিছুদিন আগেই মুর্শিদাবাদের ফরাক্কার কাছে লাইনে বড়সড় ধস নেমেছিল। উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের রেলপথে যোগাযগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। যুদ্ধকালীন পরিস্থিতিতে সেই ধস মেরামতি করে ফের চালু হয় রেল পরিষেবা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার এই বিপত্তি।
আরও পড়ুন:
রেল সূত্রে খবর, সিক লাইন থেকে মেন লাইনে নিয়ে যাওয়ার সময় লাইনচ্যুত বালুরঘাট-ভাটিন্ডাগামী (দিল্লি) ফারাক্কা এক্সপ্রেসের ইঞ্জিন। বালুরঘাট রেল স্টেশনের ঘটনায় শোরগোল পরে যায়। ইঞ্জিন বিপত্তির জেরে নির্ধারিত সময়ে এদিন ছাড়া যায়না ফরাক্কা এক্সপ্রেস। আতঙ্ক দেখা দিয়েছে যাত্রীদের মধ্যে। জানা গিয়েছে, এদিন দুপুর ১২ টার পর বালুরঘাট স্টেশনে ঢোকে ট্রেনটি। যাত্রী নামিয়ে ওই ট্রেনের ইঞ্জিনটি নিয়ে যাওয়ার হয় সিক লাইনে। সেখানে রক্ষনাবেক্ষণ বা পুনরায় যাত্রার জন্য প্রস্তুত করা হয় ইঞ্জিনটি।
এদিন বিকেল ৫টা নাগাদ পুনরায় বালুরঘাট থেকে ভাটিন্ডার উদ্দেশ্যে যাওয়ার সূচি ছিল ফারাক্কা এক্সপ্রেসটির। এজন্য সেই ট্রেনের ইঞ্জিনটিকে মেন লাইন দিয়ে ৩ নম্বর প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার হচ্ছিল। কিন্ত শুরুতেই ঘটে বিপত্তি ঘটে। আচমকা ইঞ্জিনটি লাইনচ্যুত হয়। সঙ্গে সঙ্গে চালক ইঞ্জিন থামিয়ে দেন। খবর পেয়ে রেলের ইঞ্জিনিয়ার ও কর্মীরা ঘটনাস্থল পৌঁছন। অনান্য যাত্রী ও সাধারণের ভিড় জমে যায় সেখানে। লাইনের ত্রুটি নাকি অন্য কিছু তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ। প্রশ্ন উঠেছে রেলের ভূমিকায়। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে কাটিহার ডিভিশনের তরফে জানানো হয়েছে যে, ইঞ্জিনটি লাইনে ওঠাতে কাটিহার থেকে বিশেষ ট্রেন পাঠানো হয়েছে বালুরঘাট। ইঞ্জিন-সহ ট্রেনটি যাতায়াতের যোগ্য করে তবেই সেটি ছাড়া হবে ভাটিন্ডার উদ্দেশ্যে। এজন্য কিছুটা সময় লাগবে বলে জানানো হয়েছে রেলের তরফে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
কমিশনের ‘পক্ষপাতিত্ব’ দিয়ে বিজেপির বিপুল জনপ্রিয়তা সংজ্ঞায়িত করা যায় না
-
ফের পাক ষড়যন্ত্র! পাঞ্জাব সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, বিএসএফের গুলিতে নিহত ২ ‘পাকিস্তানি’
-
ফিরে আসছে ম্যামথ! আবার পৃথিবী কাঁপাবে তুষারযুগের অতিকায় দানব?
-
প্রকাশ্য দিবালোকে হাওড়া স্টেশন কাছ থেকে ব্যবসায়ীকে অপহরণ! গভীর রাতে পুলিশের রুদ্ধশ্বাস অভিযানে ধৃত ৭
-
রিও থেকে কলকাতায় ব্রাজিলীয় পরিবার, ‘ভারতও একদিন বিশ্বকাপ খেলবে’, আশাবাদী রোজারিওরা