Siliguri

সামান্য কথার খেলাপের ‘শাস্তি’, মেয়েকে পিটিয়ে খুন! স্ত্রী ‘কীর্তি’ ফাঁস করতেই গ্রেপ্তার বাবা

সামান্য কথার খেলাপ। সেজন্য কিশোরী মেয়েকে পিটিয়ে মারল মদ্যপ বাবা! পুলিশ গ্রেপ্তার করেছে 'গুণধর' ওই ব্যক্তিকে।

অভ্রবরণ চট্টোপাধ্যায়
অভ্রবরণ চট্টোপাধ্যায়

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ১৪:৪৪

options
link
সামান্য কথার খেলাপের ‘শাস্তি’, মেয়েকে পিটিয়ে খুন! স্ত্রী ‘কীর্তি’ ফাঁস করতেই গ্রেপ্তার বাবা
শিলিগুড়িতে মেয়েকে পিটিয়ে খুনে গ্রেপ্তার বাবা। ছবি-এআই

সামান্য কথার খেলাপ। সেজন্য কিশোরী মেয়েকে পিটিয়ে মারল মদ্যপ বাবা! পুলিশ গ্রেপ্তার করেছে ‘গুণধর’ ওই ব্যক্তিকে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির (Siliguri) খড়িবাড়ি এলাকায়। মৃত ওই নাবালিকার নাম সোনালি কুজুর। স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল সে। মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাবা সায়ন কুজুরকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

জানা গিয়েছে, ওই পরিবারের বাড়ি খড়িবাড়ির বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ভাটাগছ এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেলে সাড়ে পাঁচটা নাগাদ বাড়ির রান্নাঘরে কাজ করছিল সোনালি। সেসময় তার মা প্রমিলা কুজুর মাঠের থেকে গবাদি পশু আনতে গিয়েছিলেন। সেসময় মদ্যপ অবস্থায় বাড়ি ফিরেছিলেন সায়ন কুজুর। রান্নাঘরের কাজে ব্যস্ত মেয়েকে কিছু বলেছিলেন তিনি। কিশোরী সোনালি সেই মুহূর্তে সেই কথা শুনতে পারেনি। কেন কথার খেলাপ হল? সেই নিয়ে অগ্নিশর্মা হয়ে উঠেছিলেন বাবা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মদ্যপ বাবা মেয়ের উপর চড়াও হয়ে বেধড়ক মারধর শুরু করেন। সোনালির আর্তনাদে আশপাশের প্রতিবেশীরা ছুটে যান ওই বাড়িতে। মদ্যপ বাবার প্রবল মারধরে ততক্ষণে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়েছে মেয়ে। প্রতিবেশীরাই ওই কিশোরীকে উদ্ধার করে তড়িঘড়ি খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। পরিবারের লোকজন হাসপাতালে গিয়েছিল। সেসময় ঘটনাটি ধামাচাপা দিতে পরিবারের কিছু সদস্য কর্তব্যরত চিকিৎসককে জানিয়েছিল, দুর্ঘটনায় জখম হয়েছে সোনালি।

Advertisement

প্রাথমিক চিকিৎসা হলেও পরে সোনালির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এরপর তাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই সোমবার চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বছর ১৪ বয়সের কিশোরী। তখনও হাসপাতালে সব সত্যি কথা বলা হয়নি। ফলে সাধারণ মৃত্যু হিসেবেই হাসপাতাল থেকে নির্দিষ্ট সময়ে মৃতদেহ ছেড়ে দেওয়া হয়েছিল। বাড়িতে মেয়ের মৃতদেহ নিয়ে এলে সত্য ঘটনা বেরিয়ে পড়ে। সৎকারের প্রস্তুতিও শুরু হয়। এদিকে মেয়ের মৃত্যুতে সরব হন মা প্রমীলা কুজুর। তিনিই খড়িবাড়ি থানায় এই ঘটনায় স্বামীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। মৃতদেহ উদ্ধার করে কিশোরীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। গতকাল রাতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ধৃতকে এদিন আদালতে তোলা হয়েছে। হাড়হিম করা ঘটনায় এলাকায় শোকের ছায়া।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.