সুদূর চেন্নাইতে পালিয়েও শেষরক্ষা হল না। ভিনরাজ্যে গিয়ে পলাতক ওই তৃণমূল নেতাকে গ্রেপ্তার (TMC Leader Arrest) করল পশ্চিমবঙ্গ পুলিশ। হাসনাবাদ থানার পুলিশ চেন্নাই থেকে তাঁকে গ্রেপ্তার করেছে গতকাল, শনিবার রাতে। ধৃতের নাম শহিদুল শেখ। তিনি উত্তর ২৪ পরগনার হাসনাবাদের বিশপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান পদে রয়েছেন। তাঁর বিরুদ্ধে কী কী অভিযোগ রয়েছে?
আরও পড়ুন:
তৃণমূল আমলে শহিদুল শেখের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজি, পঞ্চায়েতে দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে। স্থানীয় বিজেপি কর্মীদের ভয় দেখানোও হত! স্থানীয় বিজেপি কর্মী নিতাই দাসের দোকানে গভীর রাতে আগুন লাগানোর অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। ভোটের সময় হাসনাবাদ থানার বিশপুর গ্রাম পঞ্চায়েতের বাইলানি বাজারের ওই দোকান আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ।
ওই ঘটনায় বিশপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান শহিদুল শেখ ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছিল। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন ওই তৃণমূল নেতা। হাসনাবাদ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। ফোনের লোকেশন ট্র্যাক করা চলতে থাকে। শেষপর্যন্ত পুলিশ জানতে পারে, চেন্নাই শহরে গা ঢাকা দিয়ে রয়েছেন তিনি। এরপরই তাঁকে ধরতে হাসনাবাদ থানার পুলিশের একটি দল চেন্নাই রওনা হয়।
ওই শহরে পৌঁছে শনিবার রাতে শহিদুল শেখকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। ধৃতকে আজ, রবিবার চেন্নাইয়ের আদালতে তোলা হবে। এরপর ট্রানজিট রিমান্ডে তাকে সোমবার হাসনাবাদ থানায় নিয়ে আসা হবে। আগুন লাগানোর ঘটনায় তার ভূমিকা এবং ঘটনার সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পুজোর আগেই সস্তা হবে চিনি ও পেঁয়াজের দাম! কত টাকায় মিলবে? বড় বার্তা মন্ত্রী দিলীপের
-
ক্রিকেটের ‘ক’ না জেনেও ভারতকে বেগ, জাপানিদের শিক্ষিত করতে অভিনব ‘বর্ণপরিচয়ে’ মুগ্ধ শচীন
-
‘মেকআর রুমে তোমার নোংরা…,’ সৃজলার মাথা ফাটাতেই নন্দিনীর নিন্দায় সঙ্ঘশ্রী-অনামিকারা
-
শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ, রাতেই স্থলভাগে শুরু তাণ্ডব! দুর্যোগে লণ্ডভণ্ড হবে বাংলা?
-
জি-২০ সামিটে যোগ দিতে ডিসেম্বরে মার্কিন সফরে মোদি! ‘শুল্ক রক্তচক্ষু’র মাঝেই ট্রাম্পের সঙ্গে বৈঠক