একচালা টিনের ঘর। ছাপোসা জীবনযাপন। দিন আনতে পান্তা ফুরোনোর মতে অবস্থা। কষ্ট করে সংসার চলে বলেই জানতেন প্রতিবেশীরা। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই যে, সেই টিনের ঘরই বেআইনি ব্যবসার ডেরা! গোপন সূত্রের খবর পেয়ে আলিপুরদুয়ারের ৯ নং ওয়ার্ডের সূর্যনগর এলাকার একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। ঘরের মধ্যে ঢুকে খাট সরাতেই চক্ষু চড়কগাছ। উদ্ধার কাঁড়ি কাঁড়ি টাকা। শুধু তাই নয়, ঘরের ভিতরে মাটি খুঁড়ে উদ্ধার বালতি বালতি গাঁজা। ভাই-বোনের কারবারের পর্দাফাঁস আলিপুরদুয়ারে।
আরও পড়ুন:
খুচরো কয়েন থেকে ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা এবং ৫০০ টাকার বান্ডিল উদ্ধার হয়েছে। তাও আবার মাটি খুঁড়ে বালতি বালতি টাকা সহ বিপুল পরিমাণ গাঁজাও উদ্ধার করে পুলিশ। সব মিলিয়ে টাকার পরিমাণ ৪ লক্ষ ৮৬ হাজার ৬৬০। বাজেয়াপ্ত করা হয় প্রায় সাড়ে ৬ কেজি গাঁজা। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে দুই ভাই বোনের কারবার চলছিল রমরমিয়ে। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ হানা দিতেই প্রকাশ্যে এল বেআইনি ব্যবসা। পুলিশের হানা দিতেই চম্পট দেয় অভিযুক্ত ভাই বোন।
এই খবর জানাজানি হতেই আকাশ থেকে পড়ছেন প্রতিবেশীরা। স্থানীয়রা বলছেন, আমরা ভাবতাম খুব কষ্ট করে দিন চলে ভাই বোনের। কিন্তু একচালা টিনের ঘরে যে এই কাণ্ড করত, তা বুঝতেই পারিনি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই কারবারের সঙ্গে অন্য কোনও মাথা জড়িত কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
সর্বশেষ খবর
-
রাষ্ট্রের বিরুদ্ধে দীর্ঘ লড়াই শেষ, স্ত্রী মিতাকে নিয়ে আত্মসমর্পণের পথে মাওবাদী নেতা শচীন
-
আঙুলের ইশারা, মুখের ভঙ্গিই ভরসা! মূক-বধিরদের ‘পাঠ’ খুদে ছাত্রী নাসিমার
-
বিনামূল্যে সোমনাথ দর্শন, ১০০০ ভক্তের থাকা-খাওয়া-যাতায়াতের খরচ দেবে রাজ্যই
-
‘রুল টেকার নয়, রুল শেপার’, গ্লোবাল সাউথের নেতৃত্বে ভারত! ব্রিকসে বিরাট ঘোষণা মোদির
-
‘মির্জাপুর’ সিনেমাকে টেক্কা, অক্ষয়-সইফের ‘হাইওয়ান’ সরিয়ে থাকবে ‘হনুমান অংশ’!