Tarapith

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে এবার কমল কোটি টাকার মদ বিক্রি! মাথায় হাত ব্যবসায়ীদের

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয় প্রতি বছর। রেকর্ড হারে মদ বিক্রি হয় এইসময়। এবারও কৌশিকী অমাবস্যায় তারাপীঠে বিপুল জনসমাগম হয়েছে।

বিপিন পাল
বিপিন পাল

শেষ আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২৬, ১৪:৩৫

options
link
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে এবার কমল কোটি টাকার মদ বিক্রি! মাথায় হাত ব্যবসায়ীদের
তারাপীঠে এবার কমল কোটি টাকার মদ বিক্রি! ছবি-এআই

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয় প্রতি বছর। রেকর্ড হারে মদ বিক্রি হয় এইসময়। এবারও কৌশিকী অমাবস্যায় তারাপীঠে (Tarapith) বিপুল জনসমাগম হয়েছে। তবে গত বছরের তুলনায় এবার কোটি টাকার মদ কম বিক্রি হয়েছে বলে আবগারি দপ্তর সূত্রে খবর। অর্থাৎ, এবার গত বছরের তুলনায় প্রায় ২০ শতাংশ মদ বিক্রি কমেছে।  মাথায় হাত স্থানীয় ব্যবসায়ীদের। কিন্তু কেন এবার এত কম মদ বিক্রি হল? 

Advertisement

আবগারি দপ্তর সূত্রে খবর, ৮ থেকে ১০ সেপ্টেম্বর— কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে এই তিনদিনে তারাপীঠের প্রায় ২৪টি ছোট-বড় মদের দোকান থেকে মদ বিক্রি হয়েছে। প্রথম দিন, অর্থাৎ ৮ সেপ্টেম্বর, বিক্রির পরিমাণ ছিল প্রায় ৫০ লক্ষ টাকা। এরপর অমাবস্যার মূল তিথিকে কেন্দ্র করে ৯ ও ১০ সেপ্টেম্বর তারাপীঠে বাড়ে ভিড়। তার সঙ্গে বাড়ে মদ বিক্রিও। দপ্তর সূত্রের দাবি, ওই দু’দিনে মিলিয়ে আড়াই কোটিরও বেশি টাকার মদ বিক্রি হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সব মিলিয়ে তিনদিনে তারাপীঠে প্রায় সাড়ে তিন কোটি টাকার মদ বিক্রি হয়েছে বলে প্রাথমিক হিসাব। পাশাপাশি রামপুরহাট এলাকাতেও ওই তিনদিনে প্রায় দেড় কোটি টাকার মদ বিক্রি হয়েছে বলে জানা গিয়েছে। অর্থাৎ তারাপীঠ ও রামপুরহাট তিনদিনে মদ বিক্রির অঙ্ক পাঁচ কোটির গণ্ডি ছাড়িয়েছে। তবে পরিসংখ্যানের আর একটি দিকও সামনে এসেছে। গত বছরের তুলনায় এবারে তারাপীঠে মদ বিক্রির পরিমাণ এক কোটি টাকা কমেছে বলে সূত্রের খবর। ২০২৫ সালের কৌশিকী অমাবস্যায় তিনদিনে তারাপীঠে প্রায় সাড়ে চার কোটি টাকার মদ বিক্রি হয়েছিল। ২০২৪ সালে মদ বিক্রি হয়েছিল প্রায় ৪ কোটি টাকা। এবার সেই অঙ্ক নেমে এসেছে প্রায় সাড়ে তিন কোটিতে। ফলে বিপুল বিক্রি হলেও গত বছরের তুলনায় প্রায় এক কোটি টাকার ঘাটতি কেন? প্রশ্ন উঠেছে ব্যবসায়ী মহলে।

Advertisement
Tarapith liquor sales during Kaushiki Amavasya
এবার তারাপীঠের অনেক মদের দোকানের সামনেই কম ভিড় দেখা গিয়েছিল। নিজস্ব চিত্র

এই বিক্রি কমার পিছনে উৎসবের আগে তৈরি হওয়া বিভ্রান্তিকেই অন্যতম কারণ হিসেবে দেখছেন স্থানীয় ব্যবসায়ীদের একাংশ। কৌশিকী অমাবস্যার প্রায় একমাস আগে শোনা গিয়েছিল, এবার তারাপীঠে মদ বিক্রি হবে না। রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা জানিয়েছিলেন, অমাবস্যার তিনদিন তারাপীঠে মদ বিক্রি বন্ধ রাখার কথা। পরে টিআরডিএ-র বৈঠকেও উৎসবের আগে মদের দোকান বন্ধ রাখার প্রস্তাব নিয়ে আলোচনা হয়। যদিও শেষপর্যন্ত আবগারি দপ্তরের তরফে কী চূড়ান্ত নির্দেশ ছিল তা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল বলে দাবি।

ব্যবসায়ীদের একাংশের বক্তব্য, দোকান বন্ধ থাকার সম্ভাবনা থাকায় অনেকে আগেভাগে অতিরিক্ত মদ মজুত করেননি। আবার দোকান বন্ধ থাকতে পারে ধরে নিয়ে বহু পর্যটক ও পুণ্যার্থী তারাপীঠে আসার আগেই বাইরে থেকে মদ কিনে নিয়ে এসেছিলেন। এমনই অনুমান করা হচ্ছে। সেজন্যই এই টাকার কম মদ এবার বিক্রি। তবে উৎসবের তিনদিনে ঠিক কোন ধরনের মদ কত পরিমাণে বিক্রি হয়েছে? তার পূর্ণাঙ্গ সরকারি হিসাব এখনও সামনে আসেনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.