Nandigram

প্রতীকের পর প্রার্থীও খোয়ালেন মমতা, নন্দীগ্রামের লড়াই থেকে নাম তুললেন সঞ্চিতা

শুক্রবার ঘাসফুল প্রতীক মমতার হাতছাড়া হওয়ার পরই নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন সঞ্চিতা দে প্রধান, এরপরই প্রত্যাহার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১৬:১৪

options
link
প্রতীকের পর প্রার্থীও খোয়ালেন মমতা, নন্দীগ্রামের লড়াই থেকে নাম তুললেন সঞ্চিতা
নন্দীগ্রামে উপনির্বাচনের লড়াই থেকে নাম তুলে নিলেন মমতার প্রার্থী সঞ্চিতা প্রধান দে, ফাইল ছবি

জোড়া ধাক্কা! প্রথমে ঘাসফুল প্রতীক, তারপর প্রার্থী খোয়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের লড়াই থেকে নাম তুললেন কালীঘাটপন্থী শিবিরের প্রার্থী তথা শিক্ষিকা সঞ্চিতা প্রধান দে। ফলে নন্দীগ্রামের উপনির্বাচনে আর মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কেউ আর লড়াইয়ে থাকছেন না। শুক্রবার ঘাসফুল প্রতীক হাতছাড়া হতেই স্বামী সত্যজিতের সঙ্গে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন সঞ্চিতা। আর তাতেই চিত্র খানিকটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে কার্যত নন্দীগ্রাম আসনটি বিজেপিকে ওয়াকওভার দিয়ে দিচ্ছেন মমতার প্রার্থী! কিছুক্ষণের মধ্যেই তা সত্যি করে মনোনয়ন তুললেন সঞ্চিতা।

Advertisement

প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে বৃহস্পতিবার রাতে ময়দানে পিডব্লুডি টেন্টে মুখ্যমন্ত্রীর সঙ্গে গোপনে বৈঠক সেরেছিলেন নন্দীগ্রামে মমতার মনোনীত প্রার্থী। এরপর শুক্রবার ঘাসফুল প্রতীক মমতা ও ঋতব্রত – দু’পক্ষের হাতছাড়া হতেই সঞ্চিতা স্বামী সত্যজিৎ প্রধানকে নিয়ে নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন। তারপরই হলদিয়ায় ফিরে মহকুমা দপ্তরের অফিসে মনোনয়ন প্রত্যাহার করে নিলেন।

১৮ সেপ্টেম্বর, নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ সঞ্চিতা প্রধান দে’র, সঙ্গী স্বামী। নিজস্ব ছবি

উপনির্বাচনের আগে অতর্কিতেই ‘অপারেশন নন্দীগ্রাম’। প্রথমে এই কেন্দ্রের উপনির্বাচনে জেলার অভিজ্ঞ নেতা তথা প্রাক্তন বিধায়ক অখিল গিরির প্রার্থী হওয়া নিয়ে বেশ জল্পনা ঘনিয়ে উঠেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে কালীঘাটের বাড়িতে ডেকেও পাঠিয়েছিলেন। কিন্তু অখিল গিরি জানান, তিনি নন, স্থানীয় স্তরের কোনও নেতাকে প্রার্থী করা হোক। তাঁর মতামতকে মান্যতা দিয়ে স্থানীয় শিক্ষিকা তথা দীর্ঘদিন আদি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত সঞ্চিতা প্রধান দে-কে প্রার্থী করেন মমতা। কিন্তু প্রার্থী ঘোষণার পর থেকে সঞ্চিতা প্রচারেই নামেননি। হয়ত প্রতীক সংক্রান্ত জটিলতার কারণেই তাঁর এই নিষ্ক্রিয়তা ছিল। যদিও প্রতীক-ফয়সালার পর সঞ্চিতার ভূমিকায় স্পষ্ট, তাঁর ভিন্ন পরিকল্পনা ছিল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
১৮ সেপ্টেম্বর, নন্দীগ্রাম উপনির্বাচন থেকে প্রার্থীপদ প্রত্যাহার মমতার প্রার্থী সঞ্চিতার

প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে বৃহস্পতিবার রাতে ময়দানে পিডব্লুডি টেন্টে মুখ্যমন্ত্রীর সঙ্গে গোপনে বৈঠক সেরেছিলেন নন্দীগ্রামে মমতার মনোনীত প্রার্থী। এরপর শুক্রবার ঘাসফুল প্রতীক মমতা ও ঋতব্রত – দু’পক্ষের হাতছাড়া হতেই সঞ্চিতা স্বামী সত্যজিৎ প্রধানকে নিয়ে নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন। তারপরই হলদিয়ায় ফিরে মহকুমা দপ্তরের অফিসে মনোনয়ন প্রত্যাহার করে নিলেন। কেন আচমকা লড়াই থেকে সরে দাঁড়ালেন? এনিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি তাঁর।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.