দেবব্রত মণ্ডল, বারুইপুর: পরিবারকে প্রাণে মারার হুমকি দিয়ে নাবালিকাকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বারুইপুরে। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে তদন্তে পুলিশ। শুক্রবার ধৃতকে মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা বারুইপুরের বাসিন্দা। সে নবম শ্রেণির ছাত্রী। প্রতিবেশী যুবক সূর্য দাস নাবালিকা ও তাঁর পরিবারকে প্রাণে মেরে ফেলার হুমকি দিত। অভিযোগ, নাবালিকাকে অ্যাসিড মারার হুমকিও দিত অভিযুক্ত। ভয় দেখিয়ে নাবালিকার সঙ্গে জোরপূবর্ক শারীরিক সম্পর্ক তৈরি করে সূর্য । শুধু তাই নয়, ঘনিষ্ঠ ছবি তুলে রেখে পরে তা ভাইরাল করার ভয় দেখিয়ে একাধিকবার যৌন নির্যাতন করা হয়েছে বলেও অভিযোগ।
যদিও শেষ পর্যন্ত ছবি ভাইরাল করে দেয় অভিযুক্ত সূর্য । সেই ছবি ভিন্ন জায়গা ঘুরে নির্যাতিতা পরিবারের লোকের কাছেও এসে পৌঁছয়। তাঁরা বিষয়টি জানতে পেরে নাবালিকাকে জিজ্ঞাসা করলে সে পুরো বিষয়টি বাড়ির সদস্যদের বলে।
ঘটনাটি জানতে পেরে বৃহস্পতিবার রাতে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। শুক্রবার বারুইপুর মহকুমার আদালতে পেশ করার আগে নির্যাতিতা বলে, “আমার মুখে অ্যাসিড ছোড়ার হুমকি দিত। কাউকে কিছু বললে আমার বাবা-মাকেও মেরে দেবে বলত। ভয়ে এতদিন কিছু বলতে পারিনি।”
নির্যাতিতার মা বলেন, “আমরা স্বামী-স্ত্রী সকাল ৭টায় কাজে বেরিয়ে যাই। বাড়িতে একাই থাকত মেয়ে। তখন ছেলেটি আমাদের বাড়িতে আসত। মেয়েকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ধর্ষণ করে। এতদিন ভয়ে মেয়ে কিছু বলতে পারেনি। ওই ছেলেটি নিজের বন্ধু ও আমাদের আত্মীয় পরিজনদের মেয়ের নগ্ন ছবিও পাঠায়। তখন মেয়ে সব কথা আমাদের জানায়। আমরা ওই যুবকের কঠোর শাস্তি চাই।” বারুইপুর এসডিপিও অতীশ বিশ্বাস বলেন, “নাবালিকার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই সূর্য নামের যুবককে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।”
সর্বশেষ খবর
-
আইএফএ শিল্ডের চূড়ান্ত সূচি প্রকাশ্যে, ডুরান্ড হেরে শিল্ডে নজর মোহনবাগানের
-
মধ্যপ্রদেশের পর এবার দিল্লি, সাড়ে ৪ ঘণ্টায় যমুনার ৫৮৫ কেজি বর্জ্য সাফাই বিট্টুর
-
ইমিগ্রেশন ছাড়াই ভারত ছাড়েন ৩ ইতালীয়! অভিযুক্ত কর্মীকে সাসপেন্ড করল এয়ার ইন্ডিয়া
-
পুজোয় সান্দাকফু, ফালুট ঘোরার প্ল্যান, ফের চালু এন্ট্রি ফি, কত টাকায় মিলবে ভ্রমণ পাস?
-
মহাভারত ও গীতার ‘১৮’ সংখ্যায় জোর, সন্দেশখালিতে অভিনব যজ্ঞে বিশ্বশান্তির বার্তা