পুলিশ অফিসারের রহস্যমৃত্যু। ভাড়াবাড়ির বন্ধ ঘর থেকে মিলল মৃতদেহ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার (Nadia) হাঁসখালি এলাকায়। মৃতের নাম সুমন মণ্ডল। তিনি এসআই পদে কর্মরত ছিলেন। বন্ধ ঘরে তাঁর ঝুলন্ত মৃতদেহ দেখতে পাওয়া যায়। খুন নাকি আত্মহত্যা? সেই প্রশ্ন উঠেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন:
জানা গিয়েছে, হাঁসখালি থানার বগুলা পুলিশ ফাঁড়িতে তিনি এসআই পদে কর্মরত ছিলেন। প্রায় দেড় মাস আগে বগুলা এলাকার সোনা শীল নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতে শুরু করেছিলেন। ওই বাড়িতেই থাকছিলেন তিনি। আজ, শনিবার সকালে ওই পুলিশ অফিসারের ঘরের দরজা বন্ধ ছিল। কারও কোনও সাড়াও মিলছিল না। বেলা হয়ে গেলেও কোনও সাড়াশব্দ না মেলায় স্থানীয়রা ওই বাড়ির সামনে গিয়েছিলেন। ঘরের ভিতরে সুমন মণ্ডলের গলায় ফাঁস লাগানো যুবকের দেহ ঝুলতে দেখা যায়।
বাসিন্দাদের মধ্যে আতঙ্ক, চাঞ্চল্য ছড়ায়। খবর দেওয়া হয় হাঁসখালি থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চিকিৎসকরা জানিয়েছেন, অনেক আগেই ওই পুলিশ অফিসারের মৃত্যু হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। জানা গিয়েছে, ওই ভাড়াবাড়িতে পুলিশ অফিসার একাই থাকতেন। কিন্তু এই রহস্যমৃত্যুর কারণ কী? সুমন মণ্ডল কি আত্মহত্যা করেছেন? তিনি কি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন? নাকি তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে? কারও সঙ্গে কি তাঁর কোনও শত্রুতা ছিল? একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।
পুলিশ সমস্ত বিষয় খতিয়ে দেখছে। ঘটনায় সুমন মণ্ডলের সহকর্মীরাও হতবাক। সুমনের ব্যবহার গতকালও স্বাকভাবিক ছিল বলে খবর। ঘটনা জানাজানি হতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দেশে ফিরছেন ডিসেম্বরেই, ‘জনতার কল্যাণে কারাবাসের মূল্য দিতেও রাজি’, সাফ কথা হাসিনার
-
থার্ড আম্পায়ার ছাড়াই খেলা, ভারত-জাপান ম্যাচে নিজেই সিদ্ধান্ত বদলালেন আম্পায়ার, কী বলছে নিয়ম?
-
হড়পা বানের ঝুঁকি কমাতে শুরু হ্রদের জল কমানো, তৎপর সিকিম-সহ প্রতিবেশী দেশ নেপাল ও ভুটান
-
পরিচয় ফাঁস করেছে নির্যাতিতার! জামুই কাণ্ডে ১২০ সমাজমাধ্যম অ্যাকাউন্টের বিরুদ্ধে এফআইআর পুলিশের
-
‘বিগ বস’ নয়, অন্য শো তাঁতাবেন সৌরভ! বড় বাজি ‘মন্টু পাইলট’-এর