পড়াশোনা জানেন না বলে নিজের দলের নেতাদের কাছেই অপমানিত হতে হয় খোদ বিধায়ককে! বসিরহাট সাংগঠনিক জেলার নেতাদের বিরুদ্ধে এবার বোমা ফাটালেন হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক। এ বিষয়ে দলের শীর্ষনেতাদের সিদ্ধান্তের দিকে তাকিয়ে রেখা পাত্র (Rekha Patra)।
আরও পড়ুন:
রেখা পাত্রের অভিযোগ, “জেলা থেকে ভুল পথে চালানোর চেষ্টা হচ্ছে। তাই জেলার সব অনুষ্ঠানে যাই না। নিজের বিধানসভার কাজ নিয়েই থাকি। এটা আমার দল। তাই এতদিন চুপ ছিলাম। আমি চাই দলের কাছে এই বার্তাটা পৌঁছাক। দল বিচার করে সঠিক সিদ্ধান্ত নিক।”
সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের দাপাদাপির বিরুদ্ধে আন্দোলন গড়ে উঠেছিল, তার অন্যতম মুখ হিসেবে উঠে এসেছিলেন রেখা। এর পরপরই বিজেপি তাঁকে ভোটে লড়ার টিকিট দেয়। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে জিতে হিঙ্গলগঞ্জে বিধায়ক হয়েছেন রেখা পাত্র। কিন্তু তারপরেও তাকে কোণঠাসা করে রাখার অভিযোগ। জেলার নেতাদের অসহযোগিতার অভিযোগ তুলে এবার বিস্ফোরক বিধায়ক।
রেখা পাত্রের আরও অভিযোগ, “আমি পড়াশোনা জানি না বলে বসিরহাট সাংগঠনিক জেলার কমিটি আমাকে ভুল পথে চালানোর চেষ্টা করে। অনুষ্ঠানে ডেকেও আমাকে সবসময় অপমান করে।”
রেখা পাত্রের অভিযোগ, “জেলা থেকে ভুল পথে চালানোর চেষ্টা হচ্ছে। তাই জেলার সব অনুষ্ঠানে যাই না। নিজের বিধানসভার কাজ নিয়েই থাকি। এটা আমার দল। তাই এতদিন চুপ ছিলাম। আমি চাই দলের কাছে এই বার্তাটা পৌঁছাক। দল বিচার করে সঠিক সিদ্ধান্ত নিক।” রেখা পাত্রের আরও অভিযোগ, “আমি পড়াশোনা জানি না বলে বসিরহাট সাংগঠনিক জেলার কমিটি আমাকে ভুল পথে চালানোর চেষ্টা করে। অনুষ্ঠানে ডেকেও আমাকে সবসময় অপমান করে।” বিধায়ক বলেন, “অনেকে বড় নেতা হওয়ার সমাজ মাধ্যমে ভেসে থাকার চেষ্টা করেন। আমি রাজনীতি করতে আসিনি, মানুষের সমস্যা সমাধানে ২৪ ঘণ্টা কাজ করি। প্রচার করি না।”
দলেই কি তবে মনক্ষুণ্ণ রেখা পাত্র? তবে সেই সম্ভাবনা উড়িয়ে বিজেপি সরকারের প্রশংসায় পঞ্চমুখ রেখা পাত্র। তিনি জানান, “সাংগঠনিক স্তরের নেতারা কী কর, তা নিয়ে তো দল চলে না। ক্ষমতায় আসার পর থেকে বিজেপি সরকার নিরন্তর কাজ করে চলেছে।” রেখার অভিযোগ মানতে চাননি জেলা নেতৃত্ব। তাঁদের একাংশের অভিযোগ, “জেলা কমিটির কর্মী, বিধায়ক হিসেবে ওঁর যে সম্মান প্রাপ্য, সবসময় তা দেওয়ার চেষ্টা করেছি।”
সর্বশেষ খবর
-
রাষ্ট্রের বিরুদ্ধে দীর্ঘ লড়াই শেষ, স্ত্রী মিতাকে নিয়ে আত্মসমর্পণের পথে মাওবাদী নেতা শচীন
-
আঙুলের ইশারা, মুখের ভঙ্গিই ভরসা! মূক-বধিরদের ‘পাঠ’ খুদে ছাত্রী নাসিমার
-
বিনামূল্যে সোমনাথ দর্শন, ১০০০ ভক্তের থাকা-খাওয়া-যাতায়াতের খরচ দেবে রাজ্যই
-
‘রুল টেকার নয়, রুল শেপার’, গ্লোবাল সাউথের নেতৃত্বে ভারত! ব্রিকসে বিরাট ঘোষণা মোদির
-
‘মির্জাপুর’ সিনেমাকে টেক্কা, অক্ষয়-সইফের ‘হাইওয়ান’ সরিয়ে থাকবে ‘হনুমান অংশ’!