গ্রামবাংলা জুড়ে বাঙালির একটি গুরুত্বপূর্ণ পার্বণ রান্নাপুজো। বৃহস্পতিবার রাতেই রান্নাপুজোয় মাতবে বাঙালি। এই পুজোয় ঠান্ডা ভাত ও রকমারি পদের সঙ্গে বিশেষ পদ হিসেবে রান্না হয় বাঙালির প্রিয় ইলিশও। কিন্তু এবার সেই ইলিশের বড়ই আকাল। বাজারে যেটুকু পাওয়া যাচ্ছে তার দামও আকাশছোঁয়া। ফলে চিন্তায় রাজ্যবাসী।
আরও পড়ুন:
এবার রান্নাপুজোয় ইলিশের দামে গায়ে ছেঁকা বঙ্গবাসীর। পাইকারি বাজারে বড় অভাব সমুদ্রের সেই রূপালী শস্যের। বড় ইলিশের দেখা মেলাই ভার। খুচরো বাজারে যা রয়েছে তা হাতে গোনা কেবল খোকা ইলিশই। ওজন সাকুল্যে মাত্র ২৫০-৩০০ গ্রাম। ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজার মাছের আড়তেও একপ্রকার অমিলই বলা চলে ইলিশ। ওই পাইকারি বাজারে নিলামে চড়া দামে বিকোচ্ছে হাতেগোনা গুটিকয় মাঝারি সাইজের ইলিশ। ৫০০-৬০০ গ্রাম ওজনের ইলিশ কেজি প্রতি ৯০০ থেকে ৯৫০ টাকায় বিকিয়েছে বুধবার। খুচরো বাজারে যার দাম মধ্যবিত্তের নাগালের বাইরে। তাই মধ্যবিত্ত বাঙালির রান্নাপুজোয় ভরসা বলতে খুচরো বাজারের ওই খোকা ইলিশই। যা কেজি প্রতি ৭০০ থেকে ৭৫০ টাকায় বিকোচ্ছে খুচরো বাজারে। কম স্বাদের বড়সড় হিমঘরের ইলিশ বাজারে কিছুটা চাহিদা মেটালেও সে ইলিশের অগ্নিমূল্য শুনেই আঁতকে উঠতে হচ্ছে ক্রেতাদের। ১ কেজির কাছাকাছি কিংবা আরও একটু বেশি ওজনের সেই হিমঘরের ইলিশের খুচরো বাজারে কেজি প্রতি মূল্য ২২০০ থেকে ২৫০০ টাকা। খদ্দেরদের চাহিদা মেটাতে তাই বাজার ছেয়েছে মুম্বই ও নোনতা স্বাদের ডিমভর্তি গুজরাটের ইলিশে। দিঘা, নামখানার ইলিশ বলে বাজারে বিকোলেও দামে তুলনামূলকভাবে কিছুটা কম ও সাইজে বড় হওয়ায় রান্নাপুজো উপলক্ষে একরকম জেনেবুঝে তাই-ই কিনে নিতে বাধ্য হচ্ছেন খরিদ্দাররা।
ওয়েস্টবেঙ্গল ইউনাইটেড ফিশারমেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহ-সম্পাদক বিজন মাইতি জানান, “এবার রান্নাপুজোয় অনেক বাড়িতেই হয়তো নিমন্ত্রিতদের পাতে পড়বে না ইলিশ। কারণ আবহাওয়ার খামখেয়ালিপনা। বারেবারেই আবহাওয়া খারাপ থাকায় গভীর সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সরকারি সতর্কতা জারি হয়েছে। এই ক’দিন তো ইলিশ ধরতে যেতেই পারেননি মৎস্যজীবীরা। সর্তকতা ওঠার পর কিছু ট্রলার বেরিয়েছে। বুধবার রাতে বেশ কিছু ট্রলারের কাকদ্বীপ ও নামখানায় ফেরার কথা। দেখা যাক তাতে রান্নাপুজোয় ইলিশের ঘাটতি কিছুটা পূরণ হয় কি না।” তবে কি এবার মধ্যবিত্তের রান্নাপুজো হতে চলেছে ইলিশের কোনওরকম পদ ছাড়াই, রান্নাপুজোর আগে তা নিয়ে সংশয়ে খোদ মৎস্যজীবী সংগঠনগুলিই।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ইতিহাস ইস্টবেঙ্গলের, বিশ্বকাপার বোঝাই দলকে আটকে শুরু এসিএল টু’র সফর
-
শেষ হল জাতীয় ব্যাডমিন্টন সাব জুনিয়র টুর্নামেন্ট, বাঙালিহীন ফাইনালে জয়ী কারা?
-
‘আল্লার ঘর’ বিপন্ন, ‘মুসলিম ন্যাটো’ উধাও! ‘চিরশত্রু’ ইহুদিদের সাহায্য চাইতেই সৌদিকে তোপ তসলিমার
-
করম পুজোয় ছুটি ঘোষণা রাজ্যের, কবে বন্ধ থাকবে স্কুল-কলেজ?
-
ফের ‘গোঁড়া’ ভারতবিরোধিতা, এশিয়ান চ্যাম্পিয়নশিপে আচমকা ডিগবাজি, নতুন দাবি পাকিস্তানের