সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার দিল্লি কার দখলে? আরে না না৷ সবসময়ে রাজনীতির কঠিন কঠিন সমীকরণ ভাবতে যাবেন না৷ এই প্রশ্নের উত্তর খুব সোজা৷ যিনি কিনবেন, দিল্লি তাঁরই দখলে৷ উত্তর শুনে ঘাবড়ে যাচ্ছেন? তাহলে একটু খুলেই বলা যাক৷
১১ এপ্রিল সবে ভোট শেষ হয়েছে কোচবিহারে৷ এবার দিন গোনার পালা৷ ফল বেরোবে সেই ২৩ মে অর্থাৎ একমাসেরও বেশি সময় পর৷ এতদিন ধরে ভোট ভোট উত্তেজনাটা জিইয়ে রাখতে হবে তো৷ তাই কোচবিহারের এক মিষ্টি বিক্রেতা বানিয়ে ফেললেন এমন এক সন্দেশ, যাতে ভোট ভোট আবহটা থাকে৷ গোল একটা সন্দেশ, তাতে লেখা – এবার দিল্লি কার দখলে? যিনি বানিয়েছেন, তাঁর নাম বিশ্বদীপ বণিক৷ কোচবিহার শহরে এই মিষ্টি আসার পর থেকেই দেদার বিকোচ্ছে৷ মিষ্টি বিক্রেতা জানাচ্ছেন, ‘এই মিষ্টি ক্রেতাদের হাতে তুলে দিয়ে আসলে বলতে চাইছিলাম, দিল্লির দখল আসলে আমাদেরই৷ এই মিষ্টি যিনি কিনছেন, তাঁরই হয়ে যাবে দিল্লি৷’
[ আরও পড়ুন : ‘কোরান-গীতা-বাইবেল পড়েছি, ভেদাভেদ মানি না’, ধর্মনিরপেক্ষতা নিয়ে বার্তা নুসরতের]
দেশজুড়ে নির্বাচন ঘোষণার পর থেকেই নানা মহলে উত্তেজনা৷ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক এঁকে তৈরি হয়েছে মিষ্টি৷ বিজেপির পদ্মফুল কিংবা তৃণমূলের ঘাসফুল ফুটে উঠেছে সন্দেশে৷ সোদপুরের শিবানী সুইটস ক্ষীরের এই মিষ্টি বানিয়ে একেবারে তাক লাগিয়ে দিয়েছিল৷ সেখানেও মিষ্টির লড়াই জমে উঠেছিল বেশ৷ যে যাঁর রাজনৈতিক পছন্দ অনুযায়ী সেখান থেকে কিনে নিচ্ছিলেন রাজনৈতিক দলের প্রতীক সম্বলিত সন্দেশ৷ এই সুযোগে মিষ্টি বিক্রেতাদের এই ভরা বৈশাখেও যাকে বলে ‘পৌষমাস’৷
[ আরও পড়ুন : পাওনা টাকা চাইতে গিয়ে খুন লটারি বিক্রেতা! ধুন্ধুমার কাটোয়ায়]
এবার সেসবকে টেক্কা দিয়ে মিষ্টির বাজারে নিঃসন্দেহে একধাপ এগিয়ে গেল কোচবিহারের তৈরি সন্দেশ৷ মিষ্টির গায়ে লেখা ‘এবার দিল্লি কার দখলে?’ – এই কথাটাই সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে৷ আপাতত ভোটের ফলপ্রকাশের আগে পর্যন্ত এই মিষ্টিতেই জিইয়ে থাকবে নির্বাচনী আবহ৷ এমন মিষ্টি হাতে পেয়ে তো আহ্লাদে আটখানা কোচবিহারবাসী৷ অনেকেই বলছেন, ‘সত্যিকারের দিল্লি দখল তো আমাদের কম্মো নয়, এভাবেই দিল্লি দখলের স্বাদ মেটাই৷’ স্বাদই বটে, আসল দিল্লির মতো টক-ঝাল নয়, এ একেবার মিষ্টি স্বাদ৷
ছবি: দেবাশিস বিশ্বাস
সর্বশেষ খবর
-
ভাড়ার অ্যাকাউন্টে দেশজুড়ে সাইবার জালিয়াতি! পার্ক স্ট্রিটের ব্যাঙ্কে ‘মিউল অ্যাকাউন্টের’ সন্ধান পেল পুলিশ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সসম্মানে ফিরলেন বঙ্গবন্ধু, হাদির নাম মুছে ফিরছে শেখ মুজিবুর রহমান হল
-
শ্রীঘরে দুই বেয়াই! দু’বছর আগে নাবালিকার বিয়ে, কোলে ৬ মাসের শিশু, খবর পেতেই ‘অ্যাকশন’ পুলিশের
-
‘হিরো, আপনিই বাঁচিয়েছেন’, ককপিটে সতীর্থের ছুরিতে রক্তাক্ত হয়েও কর্তব্যে অবিচল ভারতীয় পাইলট
-
বার্বিকিউ কাণ্ড থেকে শিক্ষা! দার্জিলিং-কালিম্পংয়ে রেজিস্ট্রেশন ছাড়া কত হোমস্টে? রিপোর্ট চাইলেন মন্ত্রী