সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্ধুকে খুন করার অপরাধে দুই ভারতীয়কে শিরশ্ছেদের শাস্তি দিল সৌদি সরকার৷ চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ওই শাস্তি প্রক্রিয়াটি সম্পন্ন হয়৷ এবং সমগ্র বিষয়টি ঘটে রিয়াধে অবস্থিত ভারতীয় দূতাবাসকে অন্ধকারে রেখে৷ এমনকী, শাস্তিপ্রাপ্ত ওই ভারতীয়দের মরদেহ তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে সৌদি প্রশাসনের তরফে৷ যাকে ঘিরে তুঙ্গে জটিলতা৷
[ আরও পড়ুন: নোতর দাম পুনর্নির্মাণে অর্থ সংগ্রহ ফরাসি প্রেসিডেন্টের, এগিয়ে এলেন শিল্পপতিরা ]
সত্যেন্দ্র কুমার ও হরজিৎ সিং নামের দুই ভারতীয়র মৃত্যুসংবাদ, সোমবার বিদেশ মন্ত্রকের তরফে তাদের পরিবারের লোকদের জানানো হয়৷ জানা গিয়েছে, ২০১৫-তে সৌদির একটি দোকান থেকে বেশ কিছু টাকা লুট করে তিন যুবক সত্যেন্দ্র কুমার, হরজিৎ সিং ও আরিফ ইমামউদ্দিন৷ সেই লুটের টাকার ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়েন তারা৷ শেষে ইমামউদ্দিনকে খুন করে সত্যেন্দ্র কুমার ও হরজিৎ সিং৷ ঘটনার কয়েকদিন পর, ২০১৫-র ৯ ডিসেম্বর সৌদি পুলিশের হাতে গ্রেপ্তার হয় সত্যেন্দ্র কুমার ও হরজিৎ সিং৷ এবং জেরায় খুনের কথা স্বীকার করে৷ তাঁদের বিরুদ্ধে মামলা রুজু হয়৷
[ আরও পড়ুন: পাখির বিষেই মৃত্যু পক্ষীপ্রেমী বৃদ্ধের, ফ্লোরিডার ঘটনায় অবাক চিকিৎসকরাও ]
বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দুই অভিযুক্তকে রিয়াধ জেলে স্থানান্তরিত করা হয়৷ তাদের দেখতে মাঝে-মধ্যেই রিয়াধ জেলে যেতেন ভারতীয় দূতাবাসের আধিকারিকরা৷ মামলার গতিপ্রকৃতি সম্পর্কে খোঁজ-খবরও রাখতেন তাঁরা৷ কিন্তু সম্প্রতি আধিকারিকরা হঠাৎ জানতে পারেন দুই অভিযুক্তর শিরশ্ছেদ করে শাস্তি দিয়েছে সৌদি সরকার৷ চলতি বছরের ২৮ ফেব্রুয়ারির সেই শাস্তি দেওয়া হয়েছে৷ তবে এই বিষয়ে সেদেশে অবস্থিত ভারতীয় দূতাবাসকে কোনও তথ্যই জানানো হয়নি৷ এমনকী, সৌদি সরকারের তরফে জানানো হয়েছে, সেদেশের আইনানুযায়ী ওই দুই অপরাধীর দেহাবশেষও দেওয়া হবে না ভারতে বসবাসকারী তাঁদের পরিবারকে৷
সর্বশেষ খবর
-
রাষ্ট্রসংঘে সন্ত্রাস নিয়ে প্রশ্ন পাক সাংবাদিকের! জয়শংকর বললেন, ‘পাকিস্তানকে জিজ্ঞেস করুন’
-
আর থানার হাতে নয়, যাবতীয় দায়িত্ব নিচ্ছে সিকিউরিটি কন্ট্রোল! পাসপোর্ট যাচাইয়ে বড়সড় বদল
-
মেঘে মেঘে ভাগ ভারত! বর্ষার মরশুমে ইসরোর স্যাটেলাইট ছবিতে তুমুল চাঞ্চল্য
-
দীক্ষার নামে তারাপীঠ নিয়ে গিয়ে যুবতীকে বিয়ে, যৌনতা! কুকীর্তি ফাঁস হতেই গ্রেপ্তার ‘কাপালিক অঘোরী’
-
রাষ্ট্রপতির কাছে পৌঁছয়নি গুন্ডাদমন বিল! হঠাৎ সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বললেন, ‘মিথ্যা খবর’