পটাশপুরে এক তৃণমূল নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। তিনি কালীঘাট তৃণমূলের নেতা হিসেবে পরিচিত ছিলেন। রবিবার কলকাতার অ্যাপোলো হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। নন্দীগ্রামে উপনির্বাচনের আগে এই খুনের ঘটনায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছেন কালীঘাট তৃণমূল নেতারা। যদিও এই অভিযোগ অস্বীকার করে দোষীদের কঠোর শাস্তির দাবি তুলেছে বিজেপি। মৃতের পরিবার কোনও নির্দিষ্ট দলের বিরুদ্ধে অভিযোগ করেনি। তবে এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ উঠেছে।
আরও পড়ুন:
মৃত তৃণমূল নেতার নাম বিজনবন্ধু বাগ। তিনি পূর্ব মেদিনীপুরের পটাশপুর ২ নম্বর ব্লকের সাউথখণ্ড গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান। অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় ৬-৭ জন দুষ্কৃতী তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এরপর স্থানীয় একটি কাঠ মিলে আটকে রেখে ব্যাপক মারধর করে। পরে বিষয়টি জানাজানি হতেই গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। চিকিৎসার জন্য আনা হয় কলকাতায়। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে রবিবার শেষ নিশ্বাস ত্যাগ করেন বিজনবন্ধু।
এই ঘটনার পিছনে বিজেপির চক্রান্তের অভিযোগ তুলেছেন । রামনগরের প্রাক্তন বিধায়ক ও কালীঘাটপন্থী প্রাক্তন তৃণমূল নেতা অখিল গিরি। তিনি বলেন, “পুরো বিষয়টি রাজনৈতিক, এটা রাজনৈতিকভাবে করা হয়েছে। এর পিছনে সম্পূর্ণ ভূমিকা আছে বিজেপির, কিন্তু বিজেপির কারা জড়িত তা আমি বলতে পারব না। কার নেতৃত্বে হয়েছে তা বলতে পারব না, তবে বিজেপির লোকেরা এর সঙ্গে যুক্ত রয়েছে।” অন্যদিকে বিজেপির দাবি, টাকা পয়সা নিয়ে গন্ডগোলের জেরে খুনের ঘটনা ঘটেছে। তবে সেই দাবি মানতে নারাজ অখিল গিরি।
এবিষয়ে কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সদস্য তাপস মাজী বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। এমন ঘটনাকে বিজেপি মান্যতা দেয় না। অখিল বাবু এই ঘটনাকে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে। কিন্তু কোনওভাবেই এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় থেকে এই ঘটনা ঘটেছে বলে খবর পেয়েছি। রাজ্যে সুশাসন প্রতিষ্ঠা হয়েছে। মৃত প্রাক্তন প্রধানের পরিবার আইনের দ্বারস্থ হয়ে সম্পূর্ণ ঘটনার তদন্ত করতে পারেন। নিছক রাজনৈতিক রং লাগানোর কোন প্রয়োজন নেই।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাতেও ভাঙড়ে উত্তেজনা, কলেজ-থানার বাইরে বিক্ষোভে এসএফআই-আইএসএফ, নামল পুলিশ-র্যাফ
-
মঙ্গলে একগুচ্ছ কর্মসূচি নিয়ে উত্তরে মুখ্যমন্ত্রী, ২ হস্তী শাবকের নামও দেবেন শুভেন্দু
-
৩ বিচারপতির সই জাল করে ভুয়ো প্যানেল, হাই কোর্টে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ!
-
‘সিএনএন’-সহ ৩ সংবাদমাধ্যমে নিষেধাজ্ঞা! প্রতিবাদে ট্রাম্পের কভারেজ বন্ধ ৪ বড় মার্কিন নেটওয়ার্কের
-
বিহারে কিশোরীর শ্লীলতাহানির ঘটনায় সিট গঠন, গ্রেপ্তার ৩, নিন্দায় সরব মমতা