WB By-Elections

নন্দীগ্রাম উপনির্বাচনে ‘শান্তি’তেই আস্থা বামেদের! রেজিনগরে প্রার্থী ঘোষণায় চরমে সিপিএম-আরএসপি কোন্দল

সিপিএমে বিরুদ্ধে 'দাদাগিরি'র অভিযোগ তুলে আলাদা প্রার্থী দিতে পারে আরএসপি।

বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২৬, ২০:১৭

options
link
নন্দীগ্রাম উপনির্বাচনে ‘শান্তি’তেই আস্থা বামেদের! রেজিনগরে প্রার্থী ঘোষণায় চরমে সিপিএম-আরএসপি কোন্দল

ছাব্বিশের ভোটে খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়েছিলেন সিপিআইয়ের শান্তিগোপাল গিরি। তৃতীয় স্থানে গিয়ে থেমে যেতে হয়েছিল। এবার উপনির্বাচনে সেই শান্তিগোপাল গিরির উপরই আস্থা রাখল বামফ্রন্ট। আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন। নন্দীগ্রাম থেকে ফের লড়াইয়ের ময়দানে এগিয়ে দেওয়া হল পুরনো, অভিজ্ঞ নেতা শান্তিগোপাল গিরিকেই। শনিবার দুই কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছে বামফ্রন্ট। তবে রেজিনগরের প্রার্থী নিয়ে শরিকি কোন্দল আরও চরমে উঠল সিপিএম-আরএসপির মধ্যে। উপনির্বাচনে আলাদাভাবে প্রার্থী দিতে পারে আরএসপি। আগেই কংগ্রেস প্রার্থী ঘোষণা করেছে। এখনও বিজেপি, তৃণমূল প্রার্থীদের নাম প্রকাশ করেনি।

Advertisement

শনিবার একপ্রকার একক সিদ্ধান্তে বামফ্রন্টের তরফে দুই কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়। নন্দীগ্রাম থেকে লড়বেন শান্তিগোপাল গিরি ও রেজিনগরের প্রার্থী হচ্ছেন সিপিএমের সইদ আসাদ আলি। এই নামেই পরিস্থিতি আরও জটিল হয়েছে। সূ্ত্রের খবর, সিপিএম ‘দাদাগিরি’ করেই রেজিনগরে প্রার্থী দিয়েছে বলে অভিযোগ করে আরএসপি। এর প্রতিবাদে তারা আলাদা প্রার্থী দিতে পারে এই কেন্দ্রে।

রেজিনগর আসনটি নিয়ে সিপিএম এবং শরিক দল আরএসপির মধ্যে টানাপোড়েন চলছিলই। শুক্রবারের বৈঠকে এই মতান্তরের জেরে প্রার্থী ঠিক হয়নি। আসনটি চেয়েছিল আরএসপি। কিন্তু সিপিএমও তা ছাড়তে নারাজ। অবশেষে শনিবার একপ্রকার একক সিদ্ধান্তে বামফ্রন্টের তরফে দুই কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়। নন্দীগ্রাম থেকে লড়বেন শান্তিগোপাল গিরি ও রেজিনগরের প্রার্থী হচ্ছেন সিপিএমের সইদ আসাদ আলি। এই নামেই পরিস্থিতি আরও জটিল হয়েছে। সূ্ত্রের খবর, সিপিএম ‘দাদাগিরি’ করেই রেজিনগরে প্রার্থী দিয়েছে বলে অভিযোগ করে আরএসপি। এর প্রতিবাদে তারা আলাদা প্রার্থী দিতে পারে এই কেন্দ্রে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
রেজিনগরের সিপিএম প্রার্থী সইদ আসাদ আলি, নিজস্ব ছবি

এদিন প্রার্থী ঘোষণার পর রেজিনগর নিয়ে আরএসপির তরফে ক্ষোভ প্রকাশ্যে আসায় সঙ্গে সঙ্গে ড্যামেজ কন্ট্রোলে নামে বামফ্রন্ট। রবিবার সমস্ত শরিক দলকে ডাকা হয়েছে বৈঠকে। কিন্তু তাতেও মানভঞ্জন হয়নি মনোজ ভট্টাচার্যদের দল। তাঁরা সাফ জানিয়েছেন, ওই বৈঠকে যাবেন না। দরকারের রেজিনগরে আলাদাভাবে নিজেদের প্রার্থী দাঁড় করাবে। ফলে এই কেন্দ্রে সিপিএমের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হতে পারে শরিক দলটির।  

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.