কৃষিই ভিত্তি, শিল্প ভবিষ্যৎ – অর্থনীতি শক্তিশালী করতে এমন কথা ঘনঘন শোনা যেত বাম আমলে। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের এটি ছিল অঘোষিত নীতি। তাই ফসলি জমি কেড়ে শিল্প গড়ার উদ্যোগের কী পরিণতি হয়েছে, তার সাক্ষী বঙ্গবাসী, বাংলার রাজনৈতিক ইতিহাস। এখন রাজ্যে বিজেপি সরকার। বাম আমলে যে শিল্পের পথ রুদ্ধ হয়েছিল, তা খুলতে বেশ উদ্যোগী এই সরকার। তবে কৃষি যে ভিত্তি, সেকথাও ভুলছেন না কেউ। সপ্তাহান্তে মন্ত্রিত্ব থেকে ছুটি নিয়ে পুরোদস্তুর ‘চাষি’র ভূমিকায় অবতীর্ণ হওয়া গৌরীশংকর ঘোষই তার প্রমাণ। তাঁকে এই রূপে দেখে স্থানীয় মানুষজন খানিকটা অবাক। মোবাইল ক্যামেরায় মন্ত্রীর কৃষিকাজের ভিডিও তুলে রাখলেন তাঁরা।
আরও পড়ুন:
নিজের অতীত ভুলে যাননি কখনও। মুর্শিবাবাদ বিধানসভা কেন্দ্রের বিধায়ক থাকাকালীনও একাধিকবার নিজের পৈত্রিক জমিতে চাষাবাদ করেছেন গৌরীশংকর ঘোষ। কিন্তু এখন তিনি রাজ্যের মন্ত্রী। অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তর এবং গ্রন্থাগার দপ্তরের প্রতিমন্ত্রীর দায়িত্ব তাঁর। সেই ব্যস্ততা, গুরুদায়িত্বের পরও ভুলতে পারেননি মাটির টান, মাটির গন্ধ। তাই সময় পেলেই তিনি ছুটে যান মুর্শিদাবাদের প্রসাদপুর গ্রামে, নিজের পৈতৃক বাড়িতে। হাত লাগান চাষের কাজে।
শুধু কৃষিকাজ নয়। গৌরীশংকরের পারিবারিক ব্যবসা রয়েছে দইয়ের। সময় পেলে সেই কাজেও সাহায্য করতে দেখা যায় তাঁকে। এবার বিশ্বকর্মা পুজোর পরের দিন, শনিবার সকালে মন্ত্রীকে দেখা গেল একেবারে অন্য ভূমিকায়। পরনে গেঞ্জি আর বারমুডা, খালি পায়ে নেমে পড়েছেন জমিতে। নিজের হাতে জল তোলা মেশিন চালিয়ে জমিতে জল দিচ্ছেন, কোদাল দিয়ে মাটি ঠিক করছেন। মন্ত্রীসুলভ কোনও আড়ম্বর নেই, একেবারে সাধারণ কৃষকের মতোই মাঠে কাজ করছেন তিনি। প্রসাদপুর গ্রামে নিজের বাড়ি ছাড়াও প্রায় পাঁচ বিঘা ধানের জমি রয়েছে মন্ত্রী গৌরীশংকরের। সবটাই তাঁর পৈতৃক সম্পত্তি। আগে নিয়মিত শ্রমিক দিয়ে চাষাবাদ করতেন। কিন্তু মন্ত্রী হওয়ার পর রাজনৈতিক কর্মসূচি, দপ্তরের কাজে সারাদিন ব্যস্ত থাকতে হয়। তাই ইচ্ছে থাকলেও রোজ মাঠে যাওয়া হয়ে ওঠে না। তবে শিকড়কে ভোলেননি তিনি। হাতে একটু সময় পেলেই ছুটে যান মাঠে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
গ্যালিফ স্ট্রিটে সংরক্ষিত বন্যপ্রাণী-পাখি বিক্রি করা যাবে না! কোর্টের নির্দেশের পর ‘অ্যাকশনে’ প্রশাসন
-
নির্বাচন ভণ্ডুলের ছক! রাশিয়ায় ১ হাজার ড্রোন নিয়ে হামলা ইউক্রেনের, বিস্ফোরণ তেল শোধনাগারেও
-
পোস্টারে শিল্পীকে ‘অপমান’, বিতর্কে সনাতন দিন্দার পুজো, কী জানালেন উদ্যোক্তারা?
-
রণক্ষেত্র বালোচিস্তানে সামরিক অভিযান! মৃত ৫ বিদ্রোহী, ২৩ জন অপহৃতকে উদ্ধার পাকসেনার
-
বিগ বসের ঘরে হৃদরোগে আক্রান্ত সলমন! হইচই শুরু হতেই কেন ক্ষমাপ্রার্থী ভাইজান?