সাড়ে তিন দশকের ফিল্মি কেরিয়ারে সইফ আলি খানের সঙ্গে এযাবৎকাল গোটা তিনেক সিনেমা করে ফেলেছেন অক্ষয় কুমার। লাইমলাইটের অন্তরালে থাকলেও দুই অভিনেতার ‘ভাইচারা’র কথা ঘনিষ্ঠদের ভালোই জানা। সেই সুবাদে সইফের অনেক গোপন কথা সম্পর্কে অবগত খিলাড়ি। বিয়ের আগে একবার ভোররাতে করিনার ঘর থেকে সইফকে বেরতে দেখে ফেলেন অক্ষয়। কী ঘটেছিল সেদিন? সেই কেচ্ছাই এবার ‘সিনিয়র’ অমিতাভ বচ্চনের কাছে ফাঁস করলেন খিলাড়ি।
আরও পড়ুন:
“একদিন ভোর সাড়ে চারটেয় দরজা খুলে দেখি, সইফ করিনার ঘর থেকে বেরচ্ছে। আমার ওই সময়েই ঘুম থেকে ওঠার অভ্যেস। আমার রুমের ঠিক পাশেই ছিল করিনার ঘরটা। তো হঠাৎ দরজা খুলতেই দেখি,…”

সম্প্রতি অমিতাভ বচ্চনের ‘কৌন বনেগা ক্রোড়পতি’র এক বিশেষ পর্বে অতিথি প্রতিযোগী হিসেবে যোগ দিয়েছিলেন সইফ-অক্ষয়। উপলক্ষ তাঁদের আসন্ন সিনেমা ‘হাওয়াই’-এর প্রচার। সেই প্ল্যাটফর্মেই সইফের গোপন কথা প্রকাশ্যে নিয়ে এলেন খিলাড়ি। ঠিক কী ঘটেছে? শোয়ের মাঝে কথোপকথনের সময়ে আচমকাই অমিতাভ বচ্চন সইফকে প্রশ্ন করেন- “‘তাশান’ সিনেমার শুটিংয়ের সময়ই তো তুমি করিনার প্রেমে পড়েছিলে, তাই না? ওখান থেকেই তোমাদের সম্পর্কের শুরুয়াত?” উত্তরে সলজ্জ মুখে ঘাড় নেড়ে সইফ ‘হ্যাঁ, স্যর, ঠিক তাই’ বলেন। উল্লেখ্য, ‘তাশান’ সিনেমার অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন খিলাড়িও। অমিতাভ তাঁকে জিজ্ঞেস করেন, “তুমি তো সইফ-করিনার প্রেমের সাক্ষী ছিলে, তাই না?” শুনেই কথা চেপে রাখতে পারেননি খিলাড়ি। অমিতাভকে বলেন, “একদিন ভোর সাড়ে চারটেয় দরজা খুলে দেখি, সইফ করিনার ঘর থেকে বেরচ্ছে। আমার ওই সময়েই ঘুম থেকে ওঠার অভ্যেস। আমার রুমের ঠিক পাশেই ছিল করিনার ঘরটা। তো হঠাৎ দরজা খুলতেই দেখি, এই ভদ্রলোক বেরিয়ে এল। আমি জিজ্ঞেস করলাম- এখানে কী করছ? সইফ তখন আমাকে বলে- ‘না, কিছু না, আমরা দুজনেই জগিং করতে যাচ্ছিলাম।'” তার পর আর বাকিটা বুঝতে বাকি থাকেনি অমিতাভ-সহ উপস্থিত দর্শকের।

বিগ বি পালটা রসিকতা করে সইফকে জিজ্ঞেস করেন যে, ‘তো ভোর সাড়ে চারটের সময়ে তোমরা জগিং করতেই যাচ্ছিলে?’ লজ্জায় পড়ে বলিউড নবাব তখন ড্যামেজ কন্ট্রোল করতে মাঠে নামেন। বলেন- ‘হ্যাঁ স্যার, ভোরবেলার জগিং।’ অক্ষয়ও ফোড়ন কাটতে ভোলেননি এহেন কথোপকথনের মাঝে। একগাল হেসে রসিকতা করে খিলাড়ি বলেন, “তাহলে জগিংয়ে যাওয়ার জন্যই করিনাকে ঘুম থেকে ওঠাতে এসেছিলে!” ‘কৌন বনেগা ক্রোড়পতি’র এহেন মুহূর্তই আপাতত দাবানল গতিতে ভাইরাল। তিন তারকার এহেন রসিক বার্তালাপে অনুরাগীদেরও পেটে খিল ধরার জোগাড়। প্রসঙ্গত, ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’, ‘ইয়ে দিললাগি’ এবং ‘তাশান’-এর মতো ছবির পর দীর্ঘদিন বাদে ‘হাওয়াই’ ছবিতে একফ্রেমে দেখা যাবে সইফ-অক্ষয়কে। সেই সিনেমার প্রচারেই অমিতাভের শোয়ে যোগ দিয়েছিলেন তাঁরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘যে ব্যাট করবে, সেই যদি আম্পায়ার ঠিক করে…’, নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে মুখ খুলল সুপ্রিম কোর্ট
-
ঘরে বউ রেখে গোপনে ‘প্রেমিকা’ কোমলরানিকে বিয়ে গোবিন্দার! স্ত্রী সুনীতার খোঁচা, ‘পশুদেরও অধম’
-
রাষ্ট্রসংঘে তোতাপাখির ভিড়, সকলের মুখে এক বুলি! ভিডিও পোস্টে আন্তর্জাতিক মঞ্চকে কটাক্ষ ইজরায়েলের
-
কেন আইএসএফের প্রতীক খাম হাতছাড়া? কমিশনের কাছে রিপোর্ট তলব হাই কোর্টের
-
মেরুকরণ হলেই সম্ভব! উত্তরপ্রদেশের ছকে রেজিনগর জয়ের অঙ্ক বিজেপির